somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি যেসব কারনে এবার আওয়ামীলীগকে ভোট দিবো

২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রধান কারনঃ-
• যুদ্ধাপরাধীর বিচারঃ আমি সবসময়ই বিশ্বাস করতাম বাংলাদেশে কোন সরকার যদি যুদ্ধাপরাধীর বিচার করে তা করতে পারবে একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ। এই বিশ্বাস ইতিমধ্যেই বাস্তবে রুপান্তর পেয়েছে। আমি বিশ্বাস করি বাংলাদেশ আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় না আসে তবে এই যুদ্ধাপরাধীর বিচার মুখ থুবড়ে পড়বে , দন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীরা মুক্তি পাবে এবং বাংলার মাটি আবার অপমানিত হবে। আমি বিশ্বাস করি আওয়ামী লীগই একমাত্র পারে সকল যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনতে এবং রায় কার্যকর করতে। আমি বিশ্বাস করি আওয়ামীলীগ এর সময় যেভাবে যুদ্ধাপরাধী সংঘটন জামাত-শিবিরের নিবন্ধন বাতিল করা সম্ভব হয়েছে তেমনি তাদের নিষিদ্ধ করতে পারবেও একমাত্র আওয়ামীলীগ।

• উন্নয়নঃ বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করার যে প্রতিশ্রুতি দিয়েছিলো তা এখন প্রায় আমাদের হাতের মুঠোয়। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রথম শর্ত হচ্ছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ আর বাংলাদেশ আওয়ামীলীগ ইতিমধ্যেই ১০০০০ মেগাওয়াটের উৎপাদন লক্ষ্যমাত্রা ছুয়ে ফেলেছে। যেভাবে বিদ্যুতের উৎপাদন চলছে তাতে এটা নিশ্চিত করে বলাই যায় অচিরেই আমরা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবো। আর ইন্টারনেট যে এখন সবার হাতের মূঠোয় তা আর বলার অপেক্ষা রাখে না। এর সাথে সাথে প্রায় প্রতিটি সেক্টরেই এই সরকারের সময় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত আছে। আমি বিশ্বাস করি কোন জাতিরই দীর্ঘমেয়াদী সরকার ছাড়া উন্নতি লাভ করা সম্ভব না। আমার এই বিশ্বাসের কারন হিসেবে আপনি যেকোন উন্নত রাস্ট্রের ইতিহাস ঘাটলেই বুঝতে পারবেন। তাই আমি বিশ্বাস করি বাংলাদেশ আওয়ামীলীগকে আবার ভোট দিয়ে রাস্ট্রক্ষমতায় আনলেই আল্লাহ্‌র ইচ্ছায় আমাদের রাষ্ট্র উন্নত রাষ্ট্রতে পরিনত হতে পারে।

এই দুইটি প্রধান কারন ছাড়াও আরো কারনে আমি আওয়ামীলীগকে ভোট দিবো। যার মধ্যে আছেঃ-
সংখ্যালঘুঃ আমার চোখে এখনো জ্বলজ্বল করে ২০০১ এ নির্বাচন পরবর্তী অবস্থায় সংখ্যালঘুদের উপর অত্যাচারের নির্মম দৃশ্যের কথা। আমি কখনোই চাইনা বাংলাদেশে ঐ ভয়াল সময়ের পুনরাবৃত্তি ঘটুক। এমন না যে আওয়ামী লীগের সময় কোন সংখ্যালঘুই আক্রান্ত হয় না কিন্তু আমি মনে প্রানে বিশ্বাস করিএই দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে একমাত্র বাংলাদেশ আওয়ামীলীগই।

খেলাধুলাঃ আমি মনে করি না কোন আধ্যাত্বিক কারনে বাংলাদেশ আওয়ামীলীগের সময় বাংলাদেশ খেলাধুলায় উত্তরোত্তর উন্নতি লাভ করে। স্পস্টভাবেই খেলাধুলাকে আওয়ামীলীগের সময় রাজনীতির ঊর্ধ্বে রাখা হয় এবং এর প্রভাবই আমরা দেখতে পাই খেলোয়াড়দের পারফর্মেন্সে। আমি বিশ্বাস করি বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে সব খেলাতেই আমরা বিশ্বমানে পৌছাতে শুরু করবো।

বাকস্বাধীনতাঃ তর্কের খাতিরে হয়তো তর্ক করাই যায় কিন্তু সাদা চোখে দেখলেও এই কথা সুনিশ্চিতভাবেই বলা যায় আওয়ামী লীগ সরকার বাকস্বাধীনতার পক্ষে। তবে বাকস্বাধীনতা যারা যথেচ্ছভাবে ব্যাবহার করতে চায় তারা কখনোই সমাজের মঙ্গল বয়ে আনে না , এটা নিশ্চয়ই সবাই মানবে। এই সরকারের সময় টক শো থেকে শুরু করে পেপার পত্রিকা এবং অনলাইনে যেভাবে সমালোচনা করা হয়েছে তা নজিরবিহীন। আমি বিশ্বাস করি কোন বাকস্বাধীনতায় অবিশ্বাসী দলের পক্ষে এতো সমালোচনা সহ্য করা সম্ভব না। আমি বিশ্বাস করি আওয়ামীলীগ সরকারের সময়ই সংবাদমাধ্যম সবচেয়ে স্বাধীনতা উপভোগ করেছে। আমি বিশ্বাস করি আওয়ামী লীগ সরকারের সময়ই বাক স্বাধীনতার মাধ্যমে গণতন্ত্রের ধারা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।

এইসব নানাবিধ কারনে আমার কাছে মনে হয় না আওয়ামীলীগের কোন বিকল্প তৈরি হয়েছে যাকে ভোট দিয়ে নিজের ভোটের সঠিক ব্যাবহার করা যায়।তাই আমি আমার মূল্যবান ভোটটা নৌকায় দিবো, আপনিও নৌকায় ভোট দিন

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
৩৪টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×