যারা বিএনপির নেতাদের ধরছে দেইখা গলা ফাটাচ্ছেন তাদের বলিঃ
-যখন হাইকোর্টের রায়ে তত্বাবধায়ক সরকার বাতিল হলো তখন আওয়ামী লীগ নির্বাচনকালীন সরকার এর রুপরেখা প্রস্তুত এর জন্য বিএনপিকে আহবান জানালো তখন বিএনপি সেই আহবানে সাড়া না দিয়ে হরতাল/অবরোধ দিয়ে মানুষের জান মালের ক্ষতি করলো।
- আওয়ামীলীগ যখন সর্বদলীয় সরকারের রুপরেখা বাস্তবায়ন এর জন্য বিএনপিকে প্রস্তাব দিলো বিএনপি তখন সংলাপে না গিয়ে হরতাল/অবরোধ দিয়ে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করলো।
-নির্বাচন তফসিল যখন ঘোষণা যখন হলো তখনও নির্বাচন কমিশনার বিএনপিকে নির্বাচন এ আসার আহবান জানিয়ে বললো তারা আসলে পুনঃতফসিল ঘোষনা করা যেতে পারে কিন্তু তারা নির্বাচনে না গিয়ে হরতাল/অবরোধ দিয়ে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করলো।
- এমনকি এখনো অন্তর্বর্তী সরকার আলোচনায় বসার আহবান জানাচ্ছে বিএনপিকে কিন্তু তারা আলোচনায় না গিয়ে গণআন্দোলনের বদলে চোরাগোপ্তা হামলা চালিয়ে হরতাল/অবরোধ কর্মসূচী পালন করছে। যার ফলে প্রান দিচ্ছে নিরীহ মানুষ।
মূলত বিএনপি জামাতের গোঁয়ার্তুমির কারনেই না সংলাপে, না আলোচনায়, না নির্বাচনে অংশগ্রহন করছে। চারটা সিটি কর্পোরেশন এর নির্বাচনের পরেও বিএনপির নির্বাচন থেকে দূরে থাকা প্রমান করে তারা জামাত শিবিরের কাছে এই মুহূর্তে কতটা অসহায়।আর জামাত এর একমাত্র লক্ষ্য দেশের পরিস্থিতি অস্থিতিশীল করে যুদ্ধাপরাধীদের মুক্ত করা। এই জন্য যদি পুরো দেশে যুদ্ধ লাগাইয়া দিতে হয় তবে তারা তা করতে প্রস্তুত। তাদের নেতা মানিক ,ত্রিশ লাখ প্রানের বিনিময়ে পাওয়া ৫৬হাজার বর্গমাইলের বাংলাদেশ জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছে।
এমতাবস্থায় বিএনপি জামাতের কথামতো চলে শুধুমাত্র নিজেদের ধ্বংসের পথকেই প্রশস্ত করছে। দেশের অন্যতম বড়দলের এমনতর হটকারী কাজে অবাক না হয়ে পারা যায় না।
এখন আপনি বলুন কাউকে যদি বারবার আলোচনার প্রস্তাব দেওয়ার পরও সে যদি বার বার দেশের মানুষের জান মালের ক্ষতি করে তবে তার ব্যাপারে কঠোর না হয়ে আপনি কি করতেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



