somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিন্দুদের ভারতকে সমর্থন করা অতি স্বাভাবিক ব্যাপার

০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং অপ্রিয় বিষয় নিয়ে কথা না বলে পারছি না।

প্রসঙ্গ হচ্ছে ক্রিকেট মাঠে অন্য দলকে সমর্থন প্রসঙ্গ।

কালকে ফেসবুকের বিভিন্ন জায়গা এবং বাস্তবে খেলা দেখার সময়ই অনেককেই দেখলাম খেলা একদল ভারতের পাশাপাশি হিন্দু ধর্মকে এক হাত দেখে নিলো। অবশ্য এই দৃশ্য এখন সহনীয় হয়ে গেছে যদিও মুখের তিতকুটে ভাবটা এখনও আসে। কিন্তু কি করার আছে সিংহভাগ লোককেই দেখি হিন্দুদের “মালাউন” “নম” ইত্যাদি নামে ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আসলে ভিন্ন ধর্ম মতকে মানুষ যতদিন সম্মান দিতে পারবে না ততদিন এই সমস্যা থাকবেই।

যাই হোক আসল কথায় আসি আর তা হচ্ছে হিন্দু ধর্মের ভারতকে সমর্থন প্রসঙ্গ। এই নিয়ে একটা থ্রেডের আলোচনা দেখে সত্যি অনেক কষ্ট লাগলো। কয়েকজনের কমেন্ট নাম ছাড়া হুবুহু নিচে দিলামঃ-

ব্যাক্তি-১ আমার মনে হচ্ছে স্ট্যাটাস টায় হিন্দু সম্প্রদায় কে আঘাত করে লেখা হয়েছে ৷ যে দোষ করেছে তাকে দোষারোপ করা উচিত ছিল ৷ সম্প্রদায় কে না ৷

ব্যাক্তি-২ জিনিসটা কে কিভাবে দেখবেন জানি না , তবে কোন হিন্দু সম্প্রদায়ের ব্যাক্তিকে আমি যে কোন ক্ষেত্রে ভারত ব্যতীত অন্য কোন দল সাপোর্ট করতে
দেখিনি । পারলে যেন বাংলাদেশ সমর্থন বাদ দিয়ে ভারতকেই সমর্থন করতে চান ।

ব্যাক্তি-১ ভাইয়া এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না ৷ উদাহরণ হিসেবে আমি নিজেকে এবং আমার পরিবার কে উপস্থাপন করতে পারি।

ব্যাক্তি-২ দাদা শতকরা ৯৫% এর মাঝে এই ধরনের কার্যকলাপ লক্ষ করছি ।

ব্যাক্তি-১ হিন্দু অধ্যুষিত হওয়ায় অনেকেই করে থাকে ৷ তবে সেটা কখনোই ৯৫ না ভাইয়া ৷ ১০ জনে ১ জন হবে বেশি হলে ৷এইজন্য জাতি নিয়ে সবাইকে ব্লেম করিয়েন না ভাইয়া।আমি পাকিস্তান কে যেমন ঘৃণা করি তেমন ভারত কেও করি তাদের আচরণে ৷


এইখানে ব্যাক্তি ১ হিন্দু ধর্মের এবং ব্যাক্তি ২ মুসলমান ধর্মের। ব্যাক্তি ১ হিন্দু হলেই মানুষ ভারত সমর্থন করে না এইটা প্রমান করতে গিয়ে শেষ পর্যন্ত পাকিস্তান আর ভারতকে তার ঘৃণার দৃষ্টিতে এক কাতারে দাড় করিয়ে ফেলেছে।আসলেই কি তা ঠিক হয়েছে ?? এই প্রশ্নই অবান্তর, কোন হিসেবেই জাতি হিসেবে আমরা পাকিস্তানকে অন্য জাতির চাইতে কম বা সমান ঘৃণা করা যায় না।আসল কথা তা না আসল হইলো ব্যাক্তি ১ এর আপ্রান চেষ্টা করার প্রয়াস যে হিন্দু মাত্রই ভারত করে না। হিন্দুদের কি ভারতকে সমর্থন করাই স্বাভাবিক নয়??
আমরা খেলাধুলায় কিংবা যেকোন বিষয়ে কেনো বাংলাদেশ করি??
কারন যখন আন্তর্জাতিক ভাবে বিভিন্ন দেশ মুখোমুখি হয় তখন চোখের পলকেই আমরা আমাদের জাতি স্বত্বার মাধ্যমে সেই দলকে সমর্থন করি। আবার যখন বাংলাদেশের ভিতরই বিভিন্ন বিভাগ মুখোমুখি হয় তখন চোখের পলকেই আঞ্চলিকতার স্বত্বার মাধ্যমে আমরা নিজের বিভাগের পক্ষ নিই। সেই দাবিতেই আমরা এক বিভাগের বিভিন্ন জেলা মুখোমুখি হলে নিজের জেলার, এক জেলার বিভিন্ন থানা মুখোমুখি হলে নিজেরা থানা, এক থানার বিভিন্ন ইউনিয়ন মুখোমুখি হলে নিজের ইউনিয়নের সমর্থন করি।

এমন করেই যখন দুইটি দল যখন মুখোমুখি হয় তখন যেকোন এক দলের ভিতরে আমরা নিজের সত্বা খুঁজে পাওয়ার চেষ্টা করি। অন্য কোন স্বত্বার সাথে সংঘর্ষ না হলে ধর্মীয় স্বত্বার মাধ্যমে যে কেউ মুখোমুখি হওয়া দুই পক্ষের মধ্যে নিজে এক পক্ষ নেয়। যেমন আমাদের মুসলমানের ধর্মীয় সত্বা পাকিস্তানের সাথে মিললেও তা জাতি স্বত্বার সাথে চরম সাংঘরষিক বিধায় আমরা পাকিস্তানের সমর্থন করতে পারি না। আবার ফুটবল খেলায় ইরানের সমর্থন করি অনায়াসে যেহেতু ওদের সাথে আমাদের আর কোন শত্রুতা নাই তাই ধর্মীয় পরিচয়কে গুরুত্ব দেই। তেমনি আমাদের দেশের হিন্দু ধর্মাবলম্বীরা অনায়াসেই ভারতের সমর্থন করতে পারে যেহেতু তাদের সাথে আমাদের জাতিগত কোন শত্রুতা নেই উল্টো তাদের উপর নানাভাবে আমরা নির্ভরশীল। তাই যারা বাংলাদেশ বাদে অন্য দেশের সাথে খেলা হইলে ভারতকে সমর্থন করলে যারা আকারে ইঙ্গিতে অন্য কিছু বুঝাতে চায় ,সমস্যা হচ্ছে তাদের।

সর্বশেষ বলবো সুধাংশু হয় পালা নাইলে মনের পথে চল, এই দেশটা নির্দিষ্ট ধর্মের না সমস্ত মানুষের।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×