somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সম্পর্কের টানাপোড়েন দূর করতে...

১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নতুন সংসার, দুজনেই চাকরি করেন। কিন্তু উভয়ের মধ্যে চলছে সর্ম্পকের কিছুটা টানাপোড়েন। এখন এই সর্ম্পক উন্নয়নে কী করা যায়? এ নিয়ে সাতটি টিপস লিখেছেন তালহা বিন জসিম-

১. মনোযোগ দিন : সম্পর্কের উন্নয়নের বড় একটা উপাদান হলো মনোযোগ দেয়া, খুব সাধারণ একটা প্রশ্ন হলেও তার উত্তর দেবেন, যেমন আমায় দেখতে কেমন লাগছে? ঐ যে পাখিটা দেখেছো? আমার চশমা বা কলমটা কোথায়? একেবারে মনোযোগহীন না হয়ে মন্তব্য করুন। কখনই বাজেভাবে রিএক্ট করবেন না। প্রশ্নটা পছন্দ না হলেও জবাব দিন, এমন একটা পরিবেশ তৈরি করে রাখুন আপনি তার প্রতি খুব মনোযোগী।
২. সমস্যা সমাধানে সহযোগিতা : যেকোন সমস্যায় একে অপরকে সহযোগিতা করুন তা যত ছোট সমস্যা হোক না কেনো, কোনোভাবেই কেন সমস্যা তৈরি করলো এ নিয়ে বিতর্ক জড়িয়ে পড়বেন না।
৩. সাধারণ অনুরোধেও সাড়া দিন : সকালে নাস্তার আগে ওষুধটা খেয়ে নিবে। এ ধরনের সাধারণ অনুরোধেও সাড়া দিন একেবারে নিশ্চুপ না থেকে বলুন আচ্ছা খেয়ে নিবো। মোট কথা সব কথার জবাব দিয়ে জানিয়ে দিন আপনি তার একজন মনযোগী শ্রোতা।
৪. শুনুন এবং বলুন : কোনো কিছু আলোচনার সময় সব কথা নিজেই বলার চেষ্টা করবেন না, এমনকি কথা কাটাকাটি বা মনোমালিন্য চলার সময়ও তার কথা শুনুন এবং বলুন আপনি কেনো রাগ করেছেন বা আপনি এটা পছন্দ করেন নাই। অপরকে কথা বলতে সুযোগ দিন এবং আপনার যুক্তি উপস্থাপন করুন।
৫. বাড়তি চাপজনক পরিস্থিতির সময় সহযোগিতা : বাড়তি কাজের সময় একে অপরকে সহযোগিতা করুন। যেমন আপনার সঙ্গীর অফিসে কাল প্রেজেন্টেশন আছে, সারাদিন অফিসে কাজ করেও রাতে বাসায় খুব ব্যস্ত। এ সময়ে এক কাপ চা নিয়ে দিতে পারেন, কীভাবে প্রেজেন্টশন করলে ভালো হবে পরামর্শ দিন। মোট কথা তার কাজটা কীভাবে সহজ হয় সেজন্য সাহায্য করুন।
৬. টিম ওয়ার্ক করুন : বাসার কাজ দু’জনের মাঝে ভাগ করে নিয়ে একটি টিম আকারে কাজ করুন। কোন দিন সকালে কে নাস্তা তৈরি করবে, কে বাচ্চাদের স্কুলে নিয়ে যাবে। বাসার সব কাজ একতরফাভাবে কারো ওপর চাপিয়ে দিবেন না, কাজ ভাগাভাগি করে নিন, সাথে সাথে সময় থাকলে অপরের কাজটা করে দিন বা সহযোগিতা করুন।
৭. বেড়িয়ে পড়ুন ঘুরতে : বেড়িয়ে পড়ুন ঘুরতে সেটা কাছাকাছি হোক বা দূরে কোথাও হোক। হঠাৎ করেই সারপ্রাইজ দেবার জন্য কোথাও ঘুরতে চলে যান। এই সময়ে খুব গল্প করবেন, নিজের ভালো লাগার কথা শেয়ার করুন। কখনোই ভ্রমনে ঝগড়া করবেন না। এ সময়ে সংসারের আগামী পরিকল্পনার কথাও আলোচনা করতে পারেন, খুব কাছাকাছি থেকে সময় কাটান।
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×