somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশ আজ বিপদজ্জনক পরিনতির দিকে: ন্যাপ

১০ ই অক্টোবর, ২০১০ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের পাগলা ঘোড়ার গতি থামাতে সরকারের কোন উদ্দ্যোগ নেই। অন্যদিকে বিদ্যুতের লোড সেডিংএ জনজীবন বিপর্যস্থ হয়েে পড়েছে। অথচ সরকার এবিষয়ে কোন উদ্দ্যোগ গ্রহন না করে ৭২-এর সংবিধানে ফিরে যাওয়া ও মানবতা বিরোধী কর্মকান্ডের বিচারের নামে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে। অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ভারতের হাতে তুলে দিতে একের পর এক চক্রান্তে লিপ্ত হয়েছে। এই অবস্থায় প্রতিরোধ আন্দোলনে সৎ-মেধাবী ও দৃঢ়চেতা নেতৃত্বকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশ ন্যাপকে সুসংগঠিত করতে হবে। দেশ আজ বিপদজ্জনক পরিনতির দিকে এগিয়ে যাচ্ছে। এই অবস্থা থেতে দেশ-জাতিকে রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধভাবে বর্তমান সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে।

জনাব এম. গোলাম মোস্তফা ভুইয়া গত ০৭ ও ০৮ অক্টোবর দুই দিনের সাংগঠনিক সফরে সিলেট অবস্থান কালে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ সিলেট জেলা ও মহানগরের দুটি কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছিলেন। আবুল কালাম ও ইলিয়াস হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপ সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল ভুইয়া, সিলেট জেলা সমন্বয়কারী ফয়জুল আলম, বাংলাদেশ যুব ন্যাপ সদস্য সচিব বাহাদুর শামীম পিন্টু, আনছার আলী চৌধুরী, আবদুল মালেক প্রমুখ।

এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, বর্তামান সরকারের দেশবিরোধী-জাতি বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে লড়াইএ জাতীয়তাবাদী-ইসলামী শক্তির বৃহত্তর ঐক্য আজ সময়ের দাবী। আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে সংগ্রামে ছোট-বড় সকল জাতীয়তাবাদী শক্তির ঐক্য গড়ে তুলতে হবে। বাংলাদেশকে যারা ব্যার্থ রাষ্ট্রে পরিনত করার চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে মজলুম জননেতা মওলানা ভাসানীর অনুসারী-অনুরাগীদের সকল সময় সোচ্চার থাকতে হবে। তিনি বলেন, দেশ আজ বিপদজ্জনক পরিনতির দিকে এগিয়ে যাচ্ছে। আজ সকল জায়গায় শুধু রক্তক্ষরন। সামনে দুঃসময় আর অন্ধকার। আমাদের মধ্যে কোন জাতিয় ঐক্য প্রতিষ্ঠিত হয়নি। ৭২-এর সংবিধানের ফিরে যাওয়ার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া হলে জনগন কঠোর হতে পারে বলে তিনি আশংকা করেন।

শনিবার সকালে মৌলভীবাজার জেলা বাংলাদেশ ন্যাপ আয়োজিত কর্মী সভায় দলের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া প্রধান অতিথির বক্তব্যে নাটোরে প্রকাশ্যে দিবালোকে আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগ সন্ত্রাসীদের হাতে বিএনপি নেতা ওক্ষড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবু‘র নির্মম হত্যাকান্ডের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে বলেন, এ ঘটনায় প্রমান হয়েছে দেশে কি ভয়ঙ্কর স্বৈরশাসন চলছে। একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে যেখানে সরকারী দলের লোকেরা প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে সেখানে সাধারণ মানুষের জনামালের নিরাপত্তা কোথায়? সরকার দলের নেতা-কর্মীরা দেশে এক সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এ অবস্থায় কোন দেশ চলতে পারে না। মৌলভীবাজার জেলা ন্যাপ আহ্বায়ক আবদুর রাজ্জাক চৌধুরী‘র সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে ফার্স্ট হইলাম........দীর্ঘ ৮ বছর অপেক্ষার পরে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:১৪



আমি কখনো প্রথম সারির ব্লগার ছিলাম না। হিটের দিক থেকে বা পোস্টের সংখ্যার দিক থেকে, কিংবা লেখাতেও নই, কাগজে-কলমে তো নইই!!! কাগজে-কলমে মানে সামু'র ১ম পাতার ব্লগারদের বাম... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×