ভুল করে কিছু একটা লিখে ফেলেছি! কেউ যেন ভুলে ও না পড়েন !! তবে কমেন্ট করলে ঠিক ভুল হবে না!!!
১৮ ই নভেম্বর, ২০১১ ভোর ৫:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভুলেই না হয় ভুল করেছি
ভুলেই না হয় ফুল দিয়েছি
ভুলেইতো নিতে পারতে তুমি
ভুলেই না হয় শুদ্ধ হতাম আমি।
বাবার ভুলে জন্ম আমার
মায়ের ভুলে কষ্টে হলাম বড়,
চার দিকে ভুল সবি ভুল
হাজার কোটি ভুলের সমারোহ।
ভুল মানুষের কাছে আসলাম,
ভুল মানুষকে ভালবাসলাম,
ভুল কানেতে দুল পরালাম
ভুলে আমি কুল হারালাম
তাই তো বারো মাস
ভুলের সাথে আমার বসবাস।
ভুল হাতেতে দিলাম বালা
ভুল গলাতে মালা,
মনটাও আমার ভুলাভালা
তাই বুঝি ভুলের জ্বালা।
ভুল আমার ভুল চোখেতে দেখা
ভুল আমার ভুল কালিতে লেখা,
তাইতো আমি ঠিক করে আজ
ভুল করে তাইতো থাকি একা।
ভুল সবি ভুল
ভুল বেঁচে থাকা,
ভুল শুধু ঠিক
ভুল যে আমার লেখা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে...
...বাকিটুকু পড়ুনঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন