somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শোক সংবাদ?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রাজশাহীর আড়ানী পৌরসভার আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বাবলু হোসেন (৪৫) মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
চিকিৎসক ও আওয়ামী লীগ নেতাকর্মীরা জানিয়েছেন, অতিরিক্ত মদপানের পর গুরুতর অসুস্থ হলে সকালে তাকে রাজশাাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাবলু হোসেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি আড়ানীর পৌর এলাকার চকসিঙঙ্গা গ্রামের মৃত রিয়াজুদ্দিনের ছেলে। এদিকে বাবলু হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম।
এলাকাবাসী জানান, গত বুধবার বিকেলে দলীয় প্রত্যয়ন নিয়ে ঢাকা থেকে আড়ানীতে ফেরেন বাবলু হোসেন। পরে কতপিয় সহযোগী নিয়ে সারারাত চোলাই মদ পান করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র দাখিলের জন্য সহকারি রিটার্নিং অফিসার ও বাঘা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যাওয়ার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন।
তাকে দ্রুত বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বাবলুকে দ্রুত রাজশাহী মেডিকেল (রামেক) কলেজ হাসপাতালে পাঠানো হয়। রামেক হাসপাতালের আইসিইউ-তে ভর্তির পর অবস্থার আরও অবনতি হয়। পরে সিসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটায় তিনি মারা যান।
আড়ানী পৌরসভা আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী জানান, বাবলু হোসেন নিয়মিত চোলাই মদ পান করতেন। সম্প্রতি তিনি দুই দফায় মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাও নিয়েছেন । সেখান থেকে বের হওয়ার পর তিনি আবারও মদে আসক্ত হয়ে পড়েন
বাবলুর স্ত্রী দিপালী বেগম বলেন, আমার স্বামী মদপান করেছিলেন। বৃহস্পতিবার ভোর থেকেই অসুস্থবোধ করছিলেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. গোলাম মোস্তফা জানান, আওয়ামী লীগ নেতা বাবলু হোসেনকে যখন আইসিইউতে আনা হয় তখন তার জ্ঞান ছিল না। নেশাজাতীয় অতিরিক্ত কিছু পানের কারণে তার শরীরে বিষক্রিয়ার লক্ষণ স্পষ্ট ছিল।

মন্তব্য: অনেকে হয়ত মনে করবেন একজন মৃত ব্যক্তির লাশ নিয়ে আমি টানাটানি করছি। যেটা খুবই অশোভনীয়।
মাফ করবেন, আমি মৃত ব্যক্তির লাশ নিয়ে মোটেই টানাটানি করতে চাইনা।আমি শুধু আমার দেশের গণতন্ত্রের লাশের কফিনের কথা বলতে চাই।আমার মনে শুধু প্রশ্ন জাগে যে, রাজনীতি কতটা নোংরা হলে, রাজনীতির মানের গতি কতটা নিম্নমুখী হলে, রাজনীতি কতটা কালোবাজারি ব্যবসায় পরিণত হলে, রাজনীতি কতটা সন্ত্রাসীদের হাতে জিম্মি হলে কেন্দ্রীয় পর্যায় থেকে সর্বজন পরিচিত একজন মদ্যপকে পৌরসভা মেয়র পদে মনোনিত করা হয়?
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১০
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

×