somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাওয়া ভবনের 'পঞ্চপাণ্ডব' তথা তারেক-জয় এর ওমরা পালন?

০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তারেক রহমান পবিত্র ওমরাহ পালনে এক সপ্তাহের সফরে লন্ডন থেকে সৌদি আরবে। দুপুর ১২টায় তিনি মদিনায় পৌছান। সেখান থেকে সরাসরি হজরত মুহাম্মদ (সা.) রওজা মোবারক জিয়ারত করেন। ইতিমধ্যে হাওয়া ভবনের 'পঞ্চপাণ্ডব'দের কয়েকজনসহ ওই ঘরানার বেশকিছু নেতাও সৌদি আরব গেছেন। তবে সেই বিতর্কিত নাম অপু-আশিকদের সেখানে উপস্থিতি নিয়ে বিএনপিতে তোলপাড় চলছে। কেন তারা সেখানে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
জেদ্দা বিমানবন্দরে বিভিন্ন দেশ থেকে আসা হাওয়া ভবনের সঙ্গীরা তারেক রহমানকে সংবর্ধনা দিয়েছেন। তার সঙ্গে স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান রয়েছেন। ৩ এপ্রিল পর্যন্ত মদিনায় থাকবেন তিনি। সেখানে থেকে যাবেন মক্কায়। সেখানে ৪ থেকে ৬ এপ্রিল মক্কায় ওমরাহ করবেন। ৭ এপ্রিল লন্ডন ফিরে যাবেন তারেক রহমান।
জানা গেছে, ২৯ মার্চ মালয়েশিয়া থেকে সৌদি আরব পেঁৗছেছেন তারেক রহমানের পিএস মিয়া নূরুদ্দিন অপু। হাওয়া ভবনের সাবেক মুখপাত্র আশিক ইসলাম আমেরিকা থেকে সেখানে গেছেন। বাংলাদেশ থেকে গেছেন হাওয়া ভবনের কর্মকর্তা আখতার আহমেদ বেলায়েত, সাজ্জাদুল সিরাজ তালুকদার জয় এবং ডা. আমান।
তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু, তারেকের স্ত্রীর বড় বোন শাহিনা খান জামান এবং তার স্বামী এয়ার কমডোর (অব.) সৈয়দ শফিউজ্জামান আজ সৌদি আরব যাবেন। তা ছাড়া তারেক রহমানের ঘনিষ্ঠ কয়েকজন সাবেক এমপিও সেখানে আছেন বলে একাধিক সূত্র জানিয়েছে।
ওয়ান-ইলেভেনের পর ২০০৭ সালের ৭ মার্চ মধ্যরাতে দুর্নীতির অভিযোগে তারেক রহমান ক্যান্টনমেন্টের বাড়ি থেকে গ্রেফতার হন। পরের বছর ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান।
তারপর থেকে তারেক রহমান লন্ডনেই আছেন। সাড়ে চার বছর পর সোমবার প্রথম লন্ডনের বাইরে আসেন তিনি। তার সৌদি আরব আসার খবর অধিকাংশ সিনিয়র নেতাই জানেন না।
বিএনপির কয়েকজন শীর্ষ নেতা বলেন, সৌদি আরবে তারেকের সফর নিয়ে দলের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। তার সঙ্গে হাওয়া ভবনের সেই বিতর্কিতরা কেন দেখা করার অনুমতি পেলেন, তা-ই সবার প্রশ্ন। যাদের কারণে তারেক রহমানকে অনেক অপবাদ নিতে হয়েছিল, তারা কেন আবার তার সানি্নধ্য পেলেন। তাহলে কি ওয়ান-ইলেভেনের ঘটনা থেকে তার কোনো পরিবর্তন আসেনি? যাদের জন্য তার কোমর ভেঙেছে, সেই 'দুর্বৃত্তদের' কীভাবে আপন করে নেন তিনি?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×