somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ ইসলাম: শুভ বাংলা নববর্ষ ১৪২০

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এসো হে বৈশাখ এসো এসো… তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক। প্রথমেই সবাইকে জানই শুভ নববর্ষ।৷


বাংলা সন বাংলাদেশের মানুষের নিজস্ব সন, যে কারণে বাংলা নববর্ষের প্রথম দিনে বাঙালীয়ানা হবার উৎসাহ-উদ্দীপনা ব্যাপক তৎপরতা দেখা যায়, বাঙালীয়ানার স্ফুরণ ঘটে। ছোটবেলায় এই দিনটিকে বেশ জাঁকজমকের সঙ্গে পালন করতে দেখেছি। আমাদের ছিল বেশ বড় জমিদারী। পয়লা বোশেখে আমাদের বাড়িতে শুভ পুণ্যাহের আয়োজন করা হতো। মাটির অথবা পিতলের তৈরি অনেকগুলো কলস সাজিয়ে রাখা হতো। প্রজারা সাধ্যিমতো সেজেগুজে আসতো খাজনা দিতে। তাদের চেহারায় থাকত উৎসবের আমেজ। কাচারী ঘরে সারি দিয়ে নায়েব-গোমস্তারা তৌজি দাখিলা নিয়ে বসত। প্রজারা খাজরা দিয়ে দাখিলা নিত। তাদের দেয়া হতো শোলার মালা আর মিষ্টি। মিষ্টির মধ্যে থাকত দানাদার, চিনির বাতাসা জিলেপি ইত্যাদি। পুণ্যাহর সূচনা হতো মিলাদ মহফিল দ্বারা। মিলাদ মহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তি, থানা ও মহকুমার কর্মকর্তাগণ, মসজিদের ইমামগণকে দাওয়াত দেয়া হতো। মিলাদ শেষে মুনাজাতে নতুন বছরের কল্যাণ কামনা করা হতো। জমিদারি উচ্ছেদ হওয়ায় এখন আর শুভ পুণ্যাহ হয় না। তবে ব্যবসায়ীগণ হালখাতা করেন।
কুরআন মজীদে বর্ষগণনার ওপর খুবই গুরুত্ব আরোপ করা হয়েছে। আল্লাহ জাল্লা শানুহু ইরশাদ করেন : আমি রাত্রি ও দিবসকে করেছি দু’টো নিদর্শন। রাত্রির নিদর্শনকে করেছি অপসারিত এবং দিবসের নিদর্শনকে করেছি আলোকপ্রদ, যাতে তোমরা তোমাদের রব-এর অনুগ্রহ সন্ধান করতে পারো এবং যাতে তোমরা বর্ষ সংখ্যা (সন) ও হিসাব স্থির করতে পারো। (সূরা বনী ইসরাইল : আয়াত-১২)।
অন্যত্র ইরশাদ হয়েছে : তিনিই (আল্লাহ) সূর্যকে করেছেন তেজস্কর এবং চন্দ্রকে করেছেন জ্যোতির্ময় যাতে তোমরা বর্ষগণনা (সন) করতে পারো এবং ওর মনযিল (তিথি) নির্দিষ্ট করেছেন এবং সময়ের হিসেব জানতে পারো। আল্লাহ এসব নিরর্থক সৃষ্টি করেননি। জ্ঞানী কওমের জন্য তিনি এ সমস্ত নিদর্শন বিশদভাবে বিবৃত করেন। (সূরা ইউনুস : আয়াত ৫)।
বাংলাদেশে প্রাচীনকালে হেমন্তকালে নতুন ফসল উঠার উৎসব হিসাবে উদ্যাপিত হতো নবান্ন উৎসব। এই উৎসবই ছিল তখনকার নববর্ষ উৎস। যে মাসে এই উৎসব হতো সে মাসের নাম অগ্রহায়ণ অর্থাৎ অগ্রবছর। বাংলা সন আসার পূর্বে এখানে শকাব্দের প্রচলন থাকলেও সেটা সাধারণ্যে তেমন একটা দাগ কাটতে পারেনি; তবে হিন্দু সমাজে নানা পুজো পার্বণ হতো যা কমবেশি এখনও প্রচলিত আছে। বসন্তকালের শেষ মাস চৈত্র ছিল শকাব্দের প্রথম মাস। মুঘল সম্রাট জালালুদ্দীন মুহম্মদ আকবরের আমলে রাজস্ব আদায়ের সুবিধার্থে রাষ্ট্রীয় সন হিজরীকে যথাস্থানে চলমান রেখে ৯৬৩ হিজরীকে সৌরগণনায় এনে একটি সনের উদ্ভাব ঘটানো হয় যা ইলাহী সন, ফসলী সন নামে অভিহিত হলেও তখনকার সুবা বাঙ্গালায় এসে এটা সর্বমহলে পরিচিত হয় বাংলা সন নামে। এখানে প্রচলিত শকাব্দের দ্বিতীয় মাস বৈশাখকে প্রথম মাস হিসেবে ধরে বাংলা সন এগিয়ে যেতে থাকে। এই নতুন সনের মাসগুলো শকাব্দ থেকে নেয়া হয়। মাসগুলোর নামকরণ হয়েছিল বিভিন্ন নক্ষত্রের নামেÑ যে কারণে ওই মাসগুলো গ্রহণ করতে গিয়ে কোনরূপ প্রশ্নের অথবা বিরোধিতার সম্মুখীন হতে হয়নি। বৈশাখ মাসের নামকরণ করা হয় বিশাখা নক্ষত্রের নামে, জ্যৈষ্ঠ মাসের নামকরণ করা হয় জ্যেষ্ঠা নক্ষত্রের নামে, আষাঢ় মাসের নামকরণ করা হয় আষাঢ়া নক্ষত্রের নামে, শ্রাবণ মাসের নামকরণ করা হয় শ্রবণা নক্ষত্রের নামে, ভাদ্র মাসের নামকরণ করা হয় ভাদ্রপদা লক্ষত্রের নামে, আশ্বিন মাসের নামকরণ করা হয় অশ্বিনী নক্ষত্রের নামে, কার্তিক মাসের নামকরণ করা হয় কৃত্তিকা নক্ষত্রের নামে, পৌষ মাসের নামকরণ করা হয় পুষ্যা নক্ষত্রের নামে, মাঘ মাসের নামকরণ করা হয় মঘা নক্ষত্রের নামে, ফাল্গুন মাসের নামকারণ করা হয় ফাল্গুনী নক্ষত্রের নামে, চৈত্র মাসের নামকরণ করা হয় চিত্রা নক্ষত্রের নামে।
মূলত বাংলা সনের উৎপত্তি হয়েছে হিজারী সন থেকে। হিজরী সন ধারণ করে আছে প্রিয় নবী সরকারের দোআলম নূরে মুজাসসম হযরত মুহম্মদ সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লামের ৬২২ খৃস্টাব্দে মক্কা মুকাররম থেকে মদীনা মনওয়ারায় হিজরতের সেই ঐতিহাসিক স্মৃতি। বাংলাদেশে মসলিম শাসনের গোড়াপত্তন হয় ১২০১ খৃস্টাব্দে। এখানে স্বাধীন সালতানাতের। হিজরী সনকে সালতানাতের সন হিসেবে গ্রহণ করা হয়। হিজরী সন চান্দ্র সন হওয়ায় ঋতুর সঙ্গে এর মাসগুলো স্থির থাকে না; ফলে রাজস্ব আদায়ের ক্ষেত্রে কয়েক বছর অন্তর দারুণ জটিলতা হওয়া দেখে মুঘল সম্রাট জালালুদ্দীন মুহম্মদ আকবরের নির্দেশে বহু গবেষণা করে তখনকার একজন বিশেষ জ্যোতিবিজ্ঞানী আমীর ফতেহুল্লাহ সিরাজী আকবরের মসনদে আরোহণ কালের ৯৬৩ হিজরীকে সৌর গণনায় এনে বাংলা সনের উদ্ভব ঘটান। হিজরী সন ইসলামী সন।
ইসলাম সৌর ও চান্দ্র উভয় প্রকারের বর্ষ গণনার সমান গুরুত্ব আরোপ করেছে। সৌর সনে বছর হয় ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ডে; আর চান্দ্র সনে বছর হয় ৩৫৪ দিন ৮ ঘণ্টা ৪৮ মিনিটে।
বাংলাদেশের মানুষ প্রতি বছর তিনটে নববর্ষের মুখোমুখি হয়। বাংলা নববর্ষ আসে বসন্তকালকে বিদায় জানিয়ে কাল বোশেখীর সম্ভাবনাকে ধারণ করে গ্রীষ্মকালের সূচনাতে। পয়লা বৈশাখ পালিত হয় বাংলা নববর্ষ। ইংরেজী নববর্ষ আসে প্রচ- শীতে কাঁথা মুড়ি দিয়ে ১ জানুয়ারিতে গভীর রাতে, আর হিজরী নববর্ষ আসে ১ মুহররমে ভিন্ন ভিন্ন ঋতুতে। পর্যালোচনা করলে দেখা যায়, বাংলাদেশে বর্তমান প্রচলিত সর্বপ্রাচীন সন হচ্ছে হিজরী সন আর এই হিজরী সন থেকেই বিকশিত হয়েছে বাংলা সন, বহু পরে ১৭৫৭ খৃস্টাব্দে পলাশীর যুদ্ধের মধ্য দিয়ে এখানে এসেছে খৃষ্টাব্দ বা ইংরেজী সন। হালখাতা, ফসল তোলা, ফসলবোনা, বিয়ে শাদি ইত্যাদি ক্ষেত্রে বাংলা সনের তারিখে অনুষ্ঠিত হয়। বাংলাদেশে বহু ইসলামী জলসা, ইসালে সওয়াব ও ওয়াজ মহফিল, উরস মুবারক অনুষ্ঠিত হয় বাংলা সনের নির্ধারিত তারিখে, যেমন : ফুরফুরা শরীফের ইসালে সওয়াব ও ওয়াজ মহফিল অনুষ্ঠিত হয় প্রতিবছর ফাল্গুন মাসের ২১, ২২ ও ২৩ তারিখে, খড়কী শরীফে প্রতিবছর ১৬ চৈত্র অনুষ্ঠিত হয় উরস মুবারক, প্রতিবছর ৪ মাঘ অনুষ্ঠিত হয় দ্বারিয়াপুর শরীফের ইসালে সওয়াব ও ওয়াজ মহফিল।
আমাদের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। ভাষা আন্দোলনের চূড়ান্ত বিস্ফোরণ ঘটেছিল ৮ ফাল্গুন। আমরা সেই ৮ ফাল্গুন যেন ভুলে বসেছি। সেদিনটা পালিত হয় একুশে ফেব্রুয়ারিতে। এটা অনেকের মনে নানা প্রশ্নের উদ্রেক করে। অবশ্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে একুশে ইদানীং গুরুত্ব লাভ করেছে।
১৯৬৬ খ্রিস্টাব্দে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে গঠিত বাংলা পঞ্জিকা সংস্কার উপসংঘ বাংলা সনের কিছু কিছু সংস্কার করা হয়। সেই সংস্কার করা বাংলা ক্যালেন্ডার বর্তমানে বাংলাদেশে প্রচলিত রয়েছে।
হিজরী সনের সঙ্গে যেমন বাংলা সনের সম্পর্ক সুনিবিড়, তেমনি এই দু’টি সনের সঙ্গে বাংলাদেশের বৃহত্তম জনগোষ্ঠীর সম্পর্কও সুনিবিড়।বাংলা সন বাংলাদেশের মানুষের নিজস্ব সন, যে কারণে বাংলা নববর্ষের প্রথম দিনে বাঙালীয়ানা হবার উৎসাহ-উদ্দীপনা ব্যাপক তৎপরতা দেখা যায়, বাঙালীয়ানার স্ফুরণ ঘটে। ছোটবেলায় এই দিনটিকে বেশ জাঁকজমকের সঙ্গে পালন করতে দেখেছি। আমাদের ছিল বেশ বড় জমিদারী। পয়লা বোশেখে আমাদের বাড়িতে শুভ পুণ্যাহের আয়োজন করা হতো। মাটির অথবা পিতলের তৈরি অনেকগুলো কলস সাজিয়ে রাখা হতো। প্রজারা সাধ্যিমতো সেজেগুজে আসতো খাজনা দিতে। তাদের চেহারায় থাকত উৎসবের আমেজ। কাচারী ঘরে সারি দিয়ে নায়েব-গোমস্তারা তৌজি দাখিলা নিয়ে বসত। প্রজারা খাজরা দিয়ে দাখিলা নিত। তাদের দেয়া হতো শোলার মালা আর মিষ্টি। মিষ্টির মধ্যে থাকত দানাদার, চিনির বাতাসা জিলেপি ইত্যাদি। পুণ্যাহর সূচনা হতো মিলাদ মহফিল দ্বারা। মিলাদ মহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তি, থানা ও মহকুমার কর্মকর্তাগণ, মসজিদের ইমামগণকে দাওয়াত দেয়া হতো। মিলাদ শেষে মুনাজাতে নতুন বছরের কল্যাণ কামনা করা হতো। জমিদারি উচ্ছেদ হওয়ায় এখন আর শুভ পুণ্যাহ হয় না। তবে ব্যবসায়ীগণ হালখাতা করেন।
কুরআন মজীদে বর্ষগণনার ওপর খুবই গুরুত্ব আরোপ করা হয়েছে। আল্লাহ জাল্লা শানুহু ইরশাদ করেন : আমি রাত্রি ও দিবসকে করেছি দু’টো নিদর্শন। রাত্রির নিদর্শনকে করেছি অপসারিত এবং দিবসের নিদর্শনকে করেছি আলোকপ্রদ, যাতে তোমরা তোমাদের রব-এর অনুগ্রহ সন্ধান করতে পারো এবং যাতে তোমরা বর্ষ সংখ্যা (সন) ও হিসাব স্থির করতে পারো। (সূরা বনী ইসরাইল : আয়াত-১২)।
অন্যত্র ইরশাদ হয়েছে : তিনিই (আল্লাহ) সূর্যকে করেছেন তেজস্কর এবং চন্দ্রকে করেছেন জ্যোতির্ময় যাতে তোমরা বর্ষগণনা (সন) করতে পারো এবং ওর মনযিল (তিথি) নির্দিষ্ট করেছেন এবং সময়ের হিসেব জানতে পারো। আল্লাহ এসব নিরর্থক সৃষ্টি করেননি। জ্ঞানী কওমের জন্য তিনি এ সমস্ত নিদর্শন বিশদভাবে বিবৃত করেন। (সূরা ইউনুস : আয়াত ৫)।
বাংলাদেশে প্রাচীনকালে হেমন্তকালে নতুন ফসল উঠার উৎসব হিসাবে উদ্যাপিত হতো নবান্ন উৎসব। এই উৎসবই ছিল তখনকার নববর্ষ উৎস। যে মাসে এই উৎসব হতো সে মাসের নাম অগ্রহায়ণ অর্থাৎ অগ্রবছর। বাংলা সন আসার পূর্বে এখানে শকাব্দের প্রচলন থাকলেও সেটা সাধারণ্যে তেমন একটা দাগ কাটতে পারেনি; তবে হিন্দু সমাজে নানা পুজো পার্বণ হতো যা কমবেশি এখনও প্রচলিত আছে। বসন্তকালের শেষ মাস চৈত্র ছিল শকাব্দের প্রথম মাস। মুঘল সম্রাট জালালুদ্দীন মুহম্মদ আকবরের আমলে রাজস্ব আদায়ের সুবিধার্থে রাষ্ট্রীয় সন হিজরীকে যথাস্থানে চলমান রেখে ৯৬৩ হিজরীকে সৌরগণনায় এনে একটি সনের উদ্ভাব ঘটানো হয় যা ইলাহী সন, ফসলী সন নামে অভিহিত হলেও তখনকার সুবা বাঙ্গালায় এসে এটা সর্বমহলে পরিচিত হয় বাংলা সন নামে। এখানে প্রচলিত শকাব্দের দ্বিতীয় মাস বৈশাখকে প্রথম মাস হিসেবে ধরে বাংলা সন এগিয়ে যেতে থাকে। এই নতুন সনের মাসগুলো শকাব্দ থেকে নেয়া হয়। মাসগুলোর নামকরণ হয়েছিল বিভিন্ন নক্ষত্রের নামেÑ যে কারণে ওই মাসগুলো গ্রহণ করতে গিয়ে কোনরূপ প্রশ্নের অথবা বিরোধিতার সম্মুখীন হতে হয়নি। বৈশাখ মাসের নামকরণ করা হয় বিশাখা নক্ষত্রের নামে, জ্যৈষ্ঠ মাসের নামকরণ করা হয় জ্যেষ্ঠা নক্ষত্রের নামে, আষাঢ় মাসের নামকরণ করা হয় আষাঢ়া নক্ষত্রের নামে, শ্রাবণ মাসের নামকরণ করা হয় শ্রবণা নক্ষত্রের নামে, ভাদ্র মাসের নামকরণ করা হয় ভাদ্রপদা লক্ষত্রের নামে, আশ্বিন মাসের নামকরণ করা হয় অশ্বিনী নক্ষত্রের নামে, কার্তিক মাসের নামকরণ করা হয় কৃত্তিকা নক্ষত্রের নামে, পৌষ মাসের নামকরণ করা হয় পুষ্যা নক্ষত্রের নামে, মাঘ মাসের নামকরণ করা হয় মঘা নক্ষত্রের নামে, ফাল্গুন মাসের নামকারণ করা হয় ফাল্গুনী নক্ষত্রের নামে, চৈত্র মাসের নামকরণ করা হয় চিত্রা নক্ষত্রের নামে।
মূলত বাংলা সনের উৎপত্তি হয়েছে হিজারী সন থেকে। হিজরী সন ধারণ করে আছে প্রিয় নবী সরকারের দোআলম নূরে মুজাসসম হযরত মুহম্মদ সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লামের ৬২২ খৃস্টাব্দে মক্কা মুকাররম থেকে মদীনা মনওয়ারায় হিজরতের সেই ঐতিহাসিক স্মৃতি। বাংলাদেশে মসলিম শাসনের গোড়াপত্তন হয় ১২০১ খৃস্টাব্দে। এখানে স্বাধীন সালতানাতের। হিজরী সনকে সালতানাতের সন হিসেবে গ্রহণ করা হয়। হিজরী সন চান্দ্র সন হওয়ায় ঋতুর সঙ্গে এর মাসগুলো স্থির থাকে না; ফলে রাজস্ব আদায়ের ক্ষেত্রে কয়েক বছর অন্তর দারুণ জটিলতা হওয়া দেখে মুঘল সম্রাট জালালুদ্দীন মুহম্মদ আকবরের নির্দেশে বহু গবেষণা করে তখনকার একজন বিশেষ জ্যোতিবিজ্ঞানী আমীর ফতেহুল্লাহ সিরাজী আকবরের মসনদে আরোহণ কালের ৯৬৩ হিজরীকে সৌর গণনায় এনে বাংলা সনের উদ্ভব ঘটান। হিজরী সন ইসলামী সন।
ইসলাম সৌর ও চান্দ্র উভয় প্রকারের বর্ষ গণনার সমান গুরুত্ব আরোপ করেছে। সৌর সনে বছর হয় ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ডে; আর চান্দ্র সনে বছর হয় ৩৫৪ দিন ৮ ঘণ্টা ৪৮ মিনিটে।
বাংলাদেশের মানুষ প্রতি বছর তিনটে নববর্ষের মুখোমুখি হয়। বাংলা নববর্ষ আসে বসন্তকালকে বিদায় জানিয়ে কাল বোশেখীর সম্ভাবনাকে ধারণ করে গ্রীষ্মকালের সূচনাতে। পয়লা বৈশাখ পালিত হয় বাংলা নববর্ষ। ইংরেজী নববর্ষ আসে প্রচ- শীতে কাঁথা মুড়ি দিয়ে ১ জানুয়ারিতে গভীর রাতে, আর হিজরী নববর্ষ আসে ১ মুহররমে ভিন্ন ভিন্ন ঋতুতে। পর্যালোচনা করলে দেখা যায়, বাংলাদেশে বর্তমান প্রচলিত সর্বপ্রাচীন সন হচ্ছে হিজরী সন আর এই হিজরী সন থেকেই বিকশিত হয়েছে বাংলা সন, বহু পরে ১৭৫৭ খৃস্টাব্দে পলাশীর যুদ্ধের মধ্য দিয়ে এখানে এসেছে খৃষ্টাব্দ বা ইংরেজী সন। হালখাতা, ফসল তোলা, ফসলবোনা, বিয়ে শাদি ইত্যাদি ক্ষেত্রে বাংলা সনের তারিখে অনুষ্ঠিত হয়। বাংলাদেশে বহু ইসলামী জলসা, ইসালে সওয়াব ও ওয়াজ মহফিল, উরস মুবারক অনুষ্ঠিত হয় বাংলা সনের নির্ধারিত তারিখে, যেমন : ফুরফুরা শরীফের ইসালে সওয়াব ও ওয়াজ মহফিল অনুষ্ঠিত হয় প্রতিবছর ফাল্গুন মাসের ২১, ২২ ও ২৩ তারিখে, খড়কী শরীফে প্রতিবছর ১৬ চৈত্র অনুষ্ঠিত হয় উরস মুবারক, প্রতিবছর ৪ মাঘ অনুষ্ঠিত হয় দ্বারিয়াপুর শরীফের ইসালে সওয়াব ও ওয়াজ মহফিল।
আমাদের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। ভাষা আন্দোলনের চূড়ান্ত বিস্ফোরণ ঘটেছিল ৮ ফাল্গুন। আমরা সেই ৮ ফাল্গুন যেন ভুলে বসেছি। সেদিনটা পালিত হয় একুশে ফেব্রুয়ারিতে। এটা অনেকের মনে নানা প্রশ্নের উদ্রেক করে। অবশ্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে একুশে ইদানীং গুরুত্ব লাভ করেছে।
১৯৬৬ খ্রিস্টাব্দে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে গঠিত বাংলা পঞ্জিকা সংস্কার উপসংঘ বাংলা সনের কিছু কিছু সংস্কার করা হয়। সেই সংস্কার করা বাংলা ক্যালেন্ডার বর্তমানে বাংলাদেশে প্রচলিত রয়েছে।
হিজরী সনের সঙ্গে যেমন বাংলা সনের সম্পর্ক সুনিবিড়, তেমনি এই দু’টি সনের সঙ্গে বাংলাদেশের বৃহত্তম জনগোষ্ঠীর সম্পর্কও সুনিবিড়।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×