somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপিতে কর্মসুচীতে দলীয় কর্মি নয় থাকেন জামাতিরা! ছাত্রদলে ছাত্র নয় থাকেন ছাত্রের বাবারা।

১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গঠনতন্ত্র অনুযায়ী জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্যসংখ্যা হওয়ার কথা ১০১। কিন্তু গঠনতন্ত্র ভেঙে ২৯১ সদস্যের যে বিশাল কমিটি করা হয়েছে, সেখানে একজন নিয়মিত ছাত্রেরও স্থান হয়নি। তবে শতাধিক বিবাহিত নেতা রয়েছেন, যাঁদের সন্তানেরা স্কুলছাত্র।
কেন্দ্রীয় নেতারা বলছেন, গত কয়েক বছরে ছাত্রদলে সাত থেকে আটটি উপদল হয়ে গিয়েছিল। সেই কোন্দল দূর করে সবাইকে খুশি করতেই তাঁদের পদ দেওয়া হয়েছে। তাই নিয়মিত ছাত্রদের বদলে বিবাহিত, সন্তানের জনক, ঠিকাদার, ব্যবসায়ী, বিভিন্ন মামলার আসামি—এমন লোকজনই পদ পেয়েছেন। নির্বাচন সামনে রেখে রাজপথ সক্রিয় রাখতেই এমন কমিটি বলে জানা গেছে।
১৯৭৯ সালের ১ জানুয়ারি গঠিত হয়েছিল বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল। এর পরের দীর্ঘ সময়ে কোনো স্থায়ী গঠনতন্ত্র করতে পারেনি ছাত্রদল। সংগঠনের খসড়া গঠনতন্ত্রের ৬-এর ১-এর (খ) ধারায় বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রছাত্রীরাই কেবল জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য হতে পারবেন।
নেতা-কর্মীরা বলছেন, বর্তমান কমিটিতে একজন নিয়মিত ছাত্রও নেই। আর বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে কোনোমতে ছাত্রত্ব টিকিয়ে রেখেছেন ৩০ থেকে ৪০ জন। বাকি ২৫০ জন কোনোভাবেই এখন ছাত্র নন। ফলে গঠনতন্ত্র অনুযায়ী তাঁরা ছাত্রদলে থাকতে পারেন না।
ছাত্ররা কেন ছাত্রদলে ঠাঁই পাননি—জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা এই কমিটি করতে অভিজ্ঞতা, দক্ষতা, দলীয় আনুগত্য—এই বিষয়গুলোকেই গুরুত্ব দিয়েছি।’ ১০১ সদস্যের কমিটির জায়গায় ২৯১ জনকে পদ দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আন্দোলনের কারণেই আমরা সবাইকে রাখতে চেয়েছি। তবে আরও অনেক পদপ্রত্যাশী নেতা আছেন, যাঁদের আমরা পদ দিতে পারিনি।’
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী কোনো রাজনৈতিক দলের অঙ্গসংগঠন হিসেবে কোনো ছাত্রসংগঠন থাকার সুযোগ নেই। ফলে সহযোগী সংগঠনের কমিটি বিএনপির চেয়ারপারসন করতে পারেন না। কিন্তু গত সোমবার বিএনপির চেয়ারপারসনের কার্যালয়েই এই কমিটি হয়েছে এবং সেখান থেকেই গণমাধ্যমের সাংবাদিকদের কাছে তা পাঠানো হয়েছে।
নতুন কমিটি সম্পর্কে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান বলেন, ‘ছাত্রদলের কমিটি নিয়ে কোনো বিতর্ক তৈরি হয়েছে বলে আমি মনে করি না। আমি মনে করি, কমিটি বড় হলেও ঠিক আছে। সবাই একযোগে কাজ করার সুযোগ পাবে। আর রাজনীতির জন্যই কমিটি করা হয়েছে।’
নেতাদের ছাত্রত্ব সম্পর্কে জানতে চাইলে শামসুজ্জামান বলেন, ‘মূল নেতৃত্বে একটু বেশি বয়সীদের দেওয়া হয়। এটা দোষের কিছু নয়। তবে ছোট ও বড় সবার সমন্বয়েই কমিটি হয়েছে।’
ছাত্র নেই ছাত্রদলে: ছাত্রদলের বর্তমান কমিটির সভাপতি আবদুল কাদের ভূঁইয়া ওরফে জুয়েল ’৮৮-৮৯ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। ৪৫ বছর বয়সের এই ছাত্রনেতার ছাত্রত্ব শেষ হয়েছে দুই দশক আগে। সাধারণ সম্পাদক হাবিবুর রশিদের বয়সও চল্লিশ পেরিয়েছে। মাধ্যমিকে পড়া তাঁর দুই সন্তান আছে। নতুন কমিটির সহসভাপতি বজলুল করিম চৌধুরী ওরফে আবেদও চল্লিশোর্ধ্ব।
গঠনতন্ত্র অনুযায়ী, ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ১২ জন সহসভাপতি থাকার কথা। কিন্তু বর্তমান পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি করা হয়েছে ৩১ জনকে। ৩১ জনের সবার বয়স চল্লিশের ওপরে এবং সবাই বিবাহিত। সবাই ’৯০ থেকে ’৯৫ সালের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। এক যুগেরও বেশি সময় আগে তাঁদের ছাত্রত্ব শেষ হয়েছে। এসব নেতার অনেকের ছেলেমেয়েই এখন প্রাথমিক স্কুলের গণ্ডি পেরিয়ে মাধ্যমিকেও পড়ছে।
গঠনতন্ত্রে যুগ্ম সাধারণ সম্পাদকের দুটি পথ। কিন্তু করা হয়েছে ২১ জনকে। এঁরা সবাই ’৯৬ থেকে ’৯৮ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন এবং কারোরই ছাত্রত্ব নেই। এঁদের সবার বয়স এখন ৩৫ থেকে ৪০-এর মধ্যে, সবাই বিবাহিত। একইভাবে গঠনতন্ত্র অনুযায়ী পাঁচজন সহসাধারণ সম্পাদকের পদ থাকলেও করা হয়েছে ৩৪ জনকে। এঁরা ’৯৭ ও ’৯৮ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, বয়স ৩২ থেকে ৩৩। কেউই নিয়মিত ছাত্র নন।
গঠনতন্ত্র অনুযায়ী সাতজন সহসাংগঠনিক সম্পাদক করার কথা থাকলেও ৩৯ জনকে করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদ যাঁরা পেয়েছেন, তাঁদেরও বয়স ৩০-এর ওপরে। ছাত্রদলের সবচেয়ে কম বয়সী নেতার বয়স ২৮।
ছাত্রদলের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২৯১ সদস্যের বর্তমান কমিটির মধ্যে ১৫০ জনই বিবাহিত এবং এর মধ্যে ১০০ জনের সন্তানেরা এখন স্কুলে যায়। সেই অর্থে তাঁরা ছাত্রের বাবা।
জ্যেষ্ঠতা লঙ্ঘন, আর্থিক লেনদেন: কমিটি গঠনে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ সবচেয়ে বেশি। বিশেষ করে, ১৫ জনকে ডিঙিয়ে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আকরামুল হাসানকে, যিনি এর আগে কখনোই কেন্দ্রীয় কমিটির কোনো পদে ছিলেন না। এ নিয়ে অসন্তোষ রয়েছে। একইভাবে সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক, সহসাধারণ সম্পাদক করার ক্ষেত্রেও জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছে। বঞ্চিত নেতারা বলছেন, বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেদের লোকজনকে ভালো পদ দিতে গিয়ে জ্যেষ্ঠতা লঙ্ঘন করেছেন। বঞ্চিতদের একটা অংশ গতকাল মঙ্গলবার দলের নয়াপল্টন কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানা গেছে।
ছাত্রদলের কমিটি করার ক্ষেত্রে আর্থিক লেনদেনেরও অভিযোগ উঠেছে। বিশেষ করে, আকরামুল হাসানের বিরুদ্ধে নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলা কমিটি গঠনের ক্ষেত্রে আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে।
বিশাল এই কমিটিতে ২০ থেকে ২৫ জন ত্যাগী নেতা পদ পাননি বলেও অভিযোগ উঠেছে। বিশেষ করে, ছাত্রদলের সাবেক সহসভাপতি শহিদুল ইসলাম ও নুরুল ইসলামের অনেক কর্মীই পদ পাননি বলে তাঁরা জানিয়েছেন। এ ছাড়া ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ ও বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাংসদ শহীদ উদ্দীন চৌধুরীর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি জেলে থাকা অবস্থায় কেন ছাত্রদলের কমিটি হলো, তা নিয়েও একাংশের নেতা-কর্মীরা সন্দিহান।
সুত্র
ইতিহাস
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪১
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×