somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সন্ত্রাসবিরোধী আইন পাস : সন্ত্রাস প্রেমী বিএনপির ওয়াকআউট (ভিডিও সহ)

১২ ই জুন, ২০১৩ সকাল ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কার্জত সন্ত্রাসের প্রতি সমর্থনেই ফের ওয়াকআউট করেছে বিরোধী দল। মঙ্গলবার জাতীয় সংসদের ১৮তম অধিবেশনের সপ্তম কার্যদিবসে আসরের নামাজ বিরতির পর ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০১৩ জাতীয় সংসদে পাস হওয়ার আগে বিকাল সাড়ে ৫টায় বিরোধী দল ওয়াকআউট করে বেরিয়ে যায়।
এ নিয়ে চলমান বাজেট অধিবেশনে বিরোধী দল চতুর্থ দফা ওয়াকআউট করল।
পুলিশের ক্ষমতা বৃদ্ধি করে সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন ২০১৩ পাস করা হয়েছে। তবে একে কালো আইন আখ্যায়িত করে সংসদ থেকে ওয়াকআউট করেছেন বিএনপির সংসদ সদস্যরা। তারা বলেছেন, বিরোধীদলকে দমনের জন্য নিকৃষ্ট এ আইন পাস করা হয়েছে।
বিরোধীদলের অনুপস্থিতিতে গতকাল সংসদে বিকেলে সাড়ে ৫টার পর কণ্ঠভোটে এ আইন পাস করা হয়। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন। আইনটি পাসের আগে এর পক্ষে-বিপক্ষে আলোচনা করা হয়। আলোচনায় বিরোধীদলের পক্ষ থেকে আনা সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়।
আইনটি পাসের ঠিক আগমুহূর্তে বিরোধীদলের পক্ষে এ আইন পাসের কঠোর বিরোধিতা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন ২০১৩ জাতীয় সংসদে পাস হয়েছে। তবে এটি কালো আইন। বিরোধীদল দমনের জন্য এ আইন পাস করা হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
মওদুদ আরও বলেন, আইনটি সন্ত্রাস দমনের জন্য নয়, বিরোধীদলের সদস্যদের দমনের জন্য প্রণয়ন করা হচ্ছে। এটি নিকৃষ্ট ধরনের একটি আইন। যেখানে পুলিশকে অবাধ ক্ষমতা দেয়া হয়েছে। এর ফলে এই আইনের অপপ্রয়োগ হবে। এ ধরনের আইন পাস করা উচিত নয় বলেও মন্তব্য করেন। এরপর পরই বিরোধীদলের সদস্যরা একযোগে প্রতীকী ওয়াকআউট করেন এবং কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে আসেন।
নতুন আইনে বিদ্যমান আইনের ২০ (ক) ধারার পরিবর্তে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন বাস্তবায়নে পদক্ষেপ শীর্ষক নতুন ২০ (ক) ধারা সনি্নবেশ করার প্রস্তাব করা হয়েছে।
এছাড়া অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তি রেকর্ড সম্পর্কিত বিশেষ বিধান, তদন্তকালীন সন্ত্রাসী সম্পত্তি জব্দ বা ক্রোকের বা বিশেষ বিধান এ আইনে সংযোজন করা হয়েছে। এ আইনে বিভিন্ন কনভেনশনসমূহ অন্তর্ভুক্তও করা হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে- কোন ব্যক্তি কর্তৃক বাংলাদেশের অখ-, সংহতি, নিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য কোন ব্যক্তিকে হত্যা, গুরুতর আঘাত, আটক বা অপহরণের উদ্দেশ্যে বা কোন ব্যক্তির কোন সম্পত্তির ক্ষতিসাধনকল্পে কোন বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ, আগ্নেয়াস্ত্র বা অন্য কোন প্রকার রাসায়নিক ব্যবহার কিংবা নিজ দখলে রাখার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি এবং সন্ত্রাসী কাজে অর্থায়ন ও এরূপ কাজে অর্থের লেনদেন, প্ররোচনা প্রভৃতি ধরনের অপরাধ প্রতিরোধ করার লক্ষ্যে আইনটি প্রণয়ন করা হয়েছে।

Click This Link
Click This Link
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৩ সকাল ৮:৪৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×