somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রামুতে ফের নাশকতার পাঁয়তারা জামায়াত ও রোহিঙ্গা জঙ্গীদের আতঙ্কে বৌদ্ধরা ॥

১৫ ই জুন, ২০১৩ সকাল ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
















জামায়াত ও জঙ্গীরা রামুর সহিংস ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনের কথিত ছায়া কপি বিতরণ করে ফের নাশকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। রামু বৌদ্ধ বিহার বড়ুয়াপল্লীতে হামলায় সম্পৃক্ত ব্যক্তিদের উস্কানি দিয়ে চলছে বলে অভিযোগ রয়েছে। বুধবার থেকে রামু বৌদ্ধ জনপদে আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে। রামুর সহিংস ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনের কিছু অংশ ফটোকপি করার সময় ফটোকপিয়ার মেশিনসহ দুইজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে প্রতিবেদনের ১৮১ থেকে ১৮৭ পৃষ্ঠার তালিকাও উদ্ধার করা হয়েছে। কিছুসংখ্যক জামায়াত নেতা ও রোহিঙ্গা জঙ্গীদের সহযোগিতায় বিচার বিভাগীয় তদন্ত কমিটির কথিত প্রতিবেদনের ফটোকপি প্রকাশ্যে বিলিবণ্টনের মাধ্যমে এলাকায় নতুন করে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালিয়ে যাচ্ছে স্বার্থান্বেষী মহল। উচ্চ আদালতের নির্দেশে গঠিত কমিটির নিকট যাঁরা সাক্ষ্য দিয়েছেন, অভিযুক্তরা তাদের ওপর চড়াও হতে জামিনে মুক্ত এক জামায়াত নেতা ও সদ্য কারামুক্ত রোহিঙ্গা জঙ্গী দলপতির সহযোগী ক্যাডাররা কথিত প্রতিবেদনের কপি সরবরাহ করে আসামিদের বিভিন্ন ধরনের উস্কানি দিচ্ছে বলে একাধিক সূত্রে জানা গেছে। সূত্র জানায়, ওই স্বার্থান্বেষী মহলটি এ বিষয়টিকে কাজে লাগাতে নতুন করে সঙ্কট সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে রামু এলাকায়। রামু উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম জানিয়েছেন, তিনি কমিটির নিকট সাক্ষ্য দেয়ায় গত ক’দিন ধরে তাকে অজ্ঞাত নম্বরের মোবাইল থেকে হুমকি দেয়া হচ্ছে বার বার। কক্সবাজার জেলা ন্যাপের সাধারণ সম্পাদক শামীম আহসান ভুলু, বৌদ্ধ নেতা পলক বড়ুয়া আপ্পু, কক্সবাজার ছাত্রলীগের সাবেক নেতা মাসুদুর রহমান, ওসমান গনিসহ অনেকে এ রকম হুমকির অভিযোগের কথা জানিয়েছেন। বিচার বিভাগীয় তদন্ত কমিটির জমা দেয়া তদন্ত প্রতিবেদনের কপি (তথ্য) ফাঁস হওয়ার খবরে সাক্ষী ও বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। রামু থানার ওসি মোকসেদুল মোমেন জানান, এলাকার কিছু লোক বিচার বিভাগীয় কমিটির প্রতিবেদনের কপি বিলি করার কথা শুনে ফতেখারকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টোকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে আনা হয় এবং পরে তাকে ছেড়ে দেয়া হয়েছে। পুলিশ জানায়, ইউপি চেয়ারম্যান ভুট্টোর দুই সহোদরসহ অনেক আত্মীয়স্বজন বৌদ্ধ বিহারে হামলার ঘটনায় জড়িত রয়েছে। থানা পুলিশ রামু চৌমুহনী স্টেশনে চৌধুরী মার্কেটস্থ ফটোকপির দোকান হাসান এন্টারপ্রাইজের মালিক মৌলভী মোঃ তৈয়বের পুত্র নাইমুল হাসান ও রকিবুল হাসানকে ফটোকপির মেশিনসহ আটক করেছে। তাদের কাছ থেকে প্রতিবেদনের ১৮১ থেকে ১৮৭ পৃষ্ঠার তালিকাও উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ওই কপিগুলো রামুতে বৌদ্ধ বিহার ও বসতিতে হামলার ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনের একাংশ হতে পারে। তবে এটি বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনের কপি কিনা যাচাই করে দেখা হচ্ছে। অভিযানে নেতৃত্ব দেন রামু থানার এসআই এনামুল হক।
সুত্র
রামুকাণ্ডের আরো কথা:
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৩ সকাল ৯:৪৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×