somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোকোকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ

১৬ ই জুন, ২০১৩ সকাল ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ছোট ছেলে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আরাফাত রহমান কোকোকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ব্যাপারে খুব কম সময়ের মধ্যেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারের পদস্থ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
রোববার খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দুর্নীতি মামলায় ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে তাকে
আদালতে হাজির করার নির্দেশও দেওয়া হয়েছে। এ নির্দেশের একদিনের মধ্যেই কোকোকে দেশে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
সরকারের পদস্থ কর্মকর্তারা বলেছেন, আরাফাত রহমান কোকো একজন ফেরারি আসামি। ইতিমধ্যে তিনি মুদ্রা পাচার মামলায় আদালতে দণ্ডিত হয়েছেন। তাছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ অবস্থায় আইনি প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সমকালকে জানিয়েছেন, আরাফাত রহমান কোকো পলাতক আসামি। তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তাই তাকে দেশে ফিরিয়ে আনতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। এ জন্য আলাদা কোনো উদ্যোগ গ্রহণের প্রয়োজন নেই। সাধারণত পলাতক আসামিকে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য যেসব আইনি ব্যবস্থা নেওয়া হয়ে থাকে, আরাফাত রহমান কোকোর বেলায়ও সে পদ্ধতি গ্রহণ করা হবে। এখানে লুকোচুরির কিছুই নেই।
ঢাকার বিশেষ জজ আদালত ইতিমধ্যে কোকোকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন। ৯ লাখ ৩২ হাজার ৬৭২ মার্কিন ডলার এবং ২৮ লাখ ৮৪ হাজার ৬০৪ সিঙ্গাপুরি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ কোটি টাকা) পাচারের অভিযোগে ২০০৯ সালের ১৭ মার্চ কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১১ সালের ১২ নভেম্বর এ মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় ২০১২ সালের ২৩ জুন ঢাকার বিশেষ জজ আদালত আরাফাত রহমান কোকোকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন।
বতর্মানে কোকোর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। চাঁদাবাজির অভিযোগে গুলশান থানায় ২০০৭ সালের ১৬ মে এবং ২৭ মার্চ পৃথক দুটি মামলা হলেও এর কার্যক্রম স্থগিত রয়েছে। ২ কোটি ৪ লাখ ৬১ হাজার ২০৭ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১১ লাখ ২০ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ২৩ এপ্রিল রমনা থানায় কোকোর বিরুদ্ধে মামলা করেছে দুদক। এ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। তবে হাইকোর্টের নির্দেশে মামলাটির কার্যক্রম স্থগিত রয়েছে।
২৪ লাখ ৩৯ হাজার ২২৬ টাকার কর ফাঁকির অভিযোগে ২০১২ সালের ১ মার্চ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কোকোর বিরুদ্ধে মামলা করে। ২০১২ সালের ২৭ সেপ্টেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। একই বছর ১১ নভেম্বর এই মামলার দুই সাক্ষী জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হকের আদালতে সাক্ষ্য দেন। ২২ নভেম্বর আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলা বিচারের জন্য ঢাকার দুই নম্বর বিশেষ জজ আদালতে পাঠানো হয়।
চাঁদাবাজি মামলার অভিযোগে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর ঢাকার সেনানিবাসের বাসভবন থেকে গ্রেফতার হন আরাফাত রহমান কোকো। এর পর তিনি ২০০৮ সালের মে মাসে চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি নিয়ে বিদেশে যান। তবে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম জানিয়েছেন, আরাফাত রহমান কোকো প্যারোলে নেই।
সুত্র
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৩ সকাল ৯:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×