somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানবাধিকার সংগঠনে মার্কিন গোয়েন্দা

০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক আগ থেকেই গুজব রয়েছে মানবাধিকার সংগঠনগুলোর কর্মসূচিতে গোয়েন্দাবৃত্তি চালিয়ে আসছে মার্কিন প্রশাসন। এতোদিন পর্যন্ত সেটা গুজব থাকলেও এবার হাতেনাতে গোয়েন্দাবৃত্তির প্রমাণ পেয়েছেন স্থানীয় মানবাধিকার সংগঠনগুলো।

বিপজ্জনক পরিবেশে কর্মবিরোধী যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের নেতৃত্বাধীন মানবাধিকার সংগঠন ইউএসএএসর আইনজীবী জেফ্রে লাইট ও শ্যন কানাভান জানিয়েছেন, রানা প্লাজা ধসের পর বাংলাদেশের পোশাক কারখানাগুলোর সঙ্গে ব্যবসা বন্ধের দাবিতে ইউএসএএস যে বিক্ষোভ করেছিল সেখানে নারীর ছদ্মবেশে অনুপ্রবেশ করেন ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা নিকোল রিজ্জি।

ইউএসএএসর আইনজীবীরা বলেন, কলম্বিয়া জেলার সরকারি কর্মকর্তাদের পরিচিতির তালিকায় পাওয়া তথ্য অনুসারে ২০০৩ সাল থেকে ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশ বিভাগে কাজ করছেন তরুণ রিজ্জি। গোয়েন্দা রিজ্জিকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কল্যাণেই চিহ্নিত করা গেছে বলে জানান তারা।

ইউএসএএস জানায়, অধিকার কর্মী ও ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজের ব্যবস্থাপক লেসি ম্যাকঅলে বেশ কয়েক বছর ধরে ‘মিসি’ নাম্নী এক বিক্ষোভকারীকে ছদ্মবেশী গোয়েন্দা বলে সন্দেহ করেন। কারণ, তাকে সব বিক্ষোভ-সমাবেশেই দেখা যায়, অথচ কেউ তাকে চেনে না। তখন অবশ্য সন্দেহ প্রমাণের জন্য ম্যাকঅলের কাছে কোনো তথ্য-উপাত্ত ছিল না। তাই চুপ থাকেন তিনি। কিন্তু ২০১২ সালের নভেম্বরে পাওয়া যায় রিজ্জির আসল পরিচয়। একদিন বারে বসে নাস্তা করছিলেন ম্যাকঅলে। তখন এক বন্ধু ম্যাকঅলকে ‘স্নাফটেস্টিক’ নামের একজন ট্যুইটার ব্যবহারকারীর কথা বলেন। টুইটারে ‘স্নাফটেস্টিক’র ছবি দেখে ম্যাকঅলে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হন, ‘মিসি’ বলে তিনি যেই তরুণকে বিক্ষোভকারী সন্দেহ করে আসছেন ‘স্নাফটেস্টিক’ নামের এই তরুণ তিনিই। ম্যাকঅলের বন্ধু তাকে জানান, এই ব্যক্তি সর্বদা ট্যুইটারে পুলিশ জীবনের ব্যস্ততা নিয়ে পোস্ট করতো।

ম্যাকঅলে বলেন, তারপর ২০১৩ সালের ২১ মার্চ কানাডা দূতাবাসের সামনে একটি বিক্ষোভ কর্মসূচিতে ফের ‘মিসি’কে দেখেন তিনি। তারপরই আইনজীবী বন্ধু জেফ্রে লাইটকে নিয়ে ‘মিসি’র বিরুদ্ধে তদন্তে নামেন ম্যাকঅলে।

ইউএসএএস জানায়, রানা প্লাজা ধসের পর বিক্ষোভ কর্মসূচিতে গোয়েন্দার অনুপ্রবেশ নিয়ে তুমুল বিতর্ক হলেও প্রশাসন আমলে না নেওয়ার ভান করে। কিন্তু শেষ পর্যন্ত স্নাফটেস্টিক, মিসি ও রিজ্জি একই ব্যক্তি বলেই নিশ্চিত হয় ইউএসএএসের তদন্তে।

মানবাধিকার সংগঠন ইউএসএএস আরও জানায়, ওয়াশিংটন ডিসির সকল সরকারি কর্মকর্তার পরিচিতি ঘেঁটে দেখা যায়, নিকোল নামে দুজন কর্মকর্তার মধ্যে ফেসবুকের ‘নিকোল রিজ্জি’ নামধারী ব্যক্তি ও ট্যুইটারের ‘স্নাফটেস্টিক’র ব্যক্তির মধ্যে সম্পূর্ণ মিল রয়েছে। আর স্নাফটেস্টিক যদি ‘মিসি’ হন তাহলে মিসিই পুলিশ কর্মকর্তা নিকোল রিজ্জি।

চতুর পুলিশ কর্মকর্তা ‘রিজ্জি’ নিজেকে তরুণী ‘মিসি’ হিসেবেই প্রতিষ্ঠিত করতে যাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কার্যক্রমেই তিনি ধরা পড়ে যান।

রিজ্জির গোয়েন্দা কার্যক্রমসহ মানবাধিকার সংগঠনগুলোর কর্মসূচিতে গোয়েন্দা তৎপরতা বন্ধ করতে একটি মামলা দায়ের করেছে ইউএসএএস। Click This Link
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:২৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×