somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চতুর্মুখী সংকটে জামায়াত!

২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চতুর্মুখী সংকটে জামায়াত!


দলের নিবন্ধন হাইকোর্টের রায়ে অবৈধ ঘোষণা, যুদ্ধাপরাধের দায়ে শীর্ষ নেতাদের সাজা ও নির্বাচনে অংশগ্রহণ করতে না পারা, আন্দোলনে বিএনপিকে পাশে না পাওয়াসহ নানামুখী সংকটে দিশেহারা জামায়াত। দল ও নেতাদের বিরুদ্ধে সরকারের একের পর এক সিদ্ধান্তে দলের করণীয় ঠিক করতে হিমশিম খাচ্ছেন শীর্ষ নেতারা।
তবে দায়িত্বশীল একটি সূত্র বলছে, জামায়াতকে স্বাভাবিক প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না সরকার, এমন আশঙ্কায় আগে থেকেই বিকল্প পদ্ধতি সেট করে রাখা আছে দলটির। তবে দলের গোপনীয়তার স্বার্থে পদ্ধতিটির রূপরেখা এখনই প্রকাশ করতে নারাজ সূত্রটি।
এমন বাস্তবতায় দলের শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূল কর্মীদের মধ্যে চাপা এক ধরনের হতাশা কাজ করছে।
জামায়াত ও শিবিরের শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারের শেষ সময় এসে দলের নিবন্ধন বাতিল দলটিকে নতুন করে ভাবিয়ে তুলছে। এ অবস্থায় যদি ১৮ দল নির্বাচনেও যায়, তাহলেও দলীয় ব্যানার ও নিজের প্রতীক (দাঁড়িপাল্লা) নিয়ে নির্বাচন করতে পারবে না জামায়াত।
সাজাপ্রাপ্ত নেতাদের চেয়েও এই ইস্যুটি বর্তমানে দলকে বেশি বেকায়দায় ফেলে দিয়েছে।
আগামী নির্বাচনকে ঘিরে দলের করণীয় ঠিক করতে ও আন্দোলন ইস্যুতে কয়েক দফা নীতিনির্ধারণী বৈঠক করেও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দলটি। রাজপথে থেকেই এর সমাধান খুঁজতে চায় জামায়াত, এমন ইঙ্গিত ছিল দলের শীর্ষ নেতাদের মুখে। তবে এজন্য সবার আগে দরকার জোট সঙ্গী বিএনপিকে পাশে পাওয়া।
শীর্ষ কয়েকজন নেতার ধারণা, যে রিটের প্রেক্ষিতে হাইকোর্ট দলের নিবন্ধন বাতিল করেছেন, তা আপিল বিভাগে গিয়ে টিকবে না। তবে দলটির অপর একটি অংশ মনে করে, আপিল বিভাগের সিদ্ধান্তের দিকে না তাকিয়ে দল নিয়ে নতুনভাবে চিন্তা করা দরকার। এরকম মনে করার কারণ হিসেবে অংশটি বলছে, দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ব্যাপারেও দলের এ রকম ভাবনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাকে মৃত্যুদণ্ডই দিয়েছেন আপিল বিভাগ।
জামায়াত-শিবিরের নেতারা জানিয়েছেন, দলটি ইতিহাসে এ রকম চতুর্মুখী সংকটে পড়ার অভিজ্ঞতা এটিই প্রথম।
দলটির সূত্র বলছে, মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন নেতাদের নিয়ে যতোটা না উদ্বিগ্ন জামায়াত, বর্তমানে তার চেয়ে বেশি উদ্বিগ্ন হাইকোর্টের রায়ে দলের নিবন্ধন বাতিল হওয়া নিয়ে। কার্যত এ বিষয়টিই দলটিকে বেকায়দায় ফেলে দিয়েছে। সুপ্রিম কোর্টে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না জামায়াত। এ অবস্থায় বিএনপি নির্বাচনে গেলে স্বতন্ত্রভাবে কিংবা বিএনপির প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে দলটির নেতাদের। আর এ বিষয়টিই বেশি ভাবাচ্ছে তাদের।
এ অবস্থায় ১৮ দল নির্বাচনে চলে গেলে জামায়াত নেতাদের স্বতন্ত্রভাবে কিংবা বিএনপির সঙ্গে মিশে গিয়ে নির্বাচন করতে হবে। আর তাই যদি করতে হয় সেক্ষেত্রে জোটের দর কষাকষিতে মর্যাদাপূর্ণ অবস্থান কিংবা দলীয় স্বাতন্ত্র দু’টোই ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতাদের।
তবে দলটির অভিযোগ, একটি দেশের ইন্ধনে সরকার জামায়াতকে ধ্বংস করার পাঁয়তারা করছে। তবে সব কিছু মোকাবেলা করে দল আবারো ঘুরে দাঁড়াবে এমন আশাবাদও উঠে এসেছে কয়েকজন কেন্দ্রীয় নেতার মুখে। তাদের বিশ্বাস, নির্বাচন কেন্দ্রিক একটি কোনো সমাধান বেরিয়ে এলেই দলের এসব সমস্যা খুব বড় ধরনের বাধা হয়ে দাঁড়াবে না।
Click This Link
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৫২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×