somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘খালেদার ৮ সেনাপতি’ নির্দেশ উপেক্ষা করে পালিয়েছে, মাঠে নামছেন নিজেই!!

২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জামাতের কারনে বিএনপিতে বেহাল দশা! তা জানতাম, তবে এতটা খারাপ তা জানা ছিলনা। বেগম জিয়া পথে নামছেন...


যদি তোর ডাক শুনে
কেউ না আসে
তবে একলা চলো রে।
একলা চলো,
একলা চলো,
একলা চলো,
একলা চলো রে॥
যদি কেউ কথা না কয়,
ওরে ওরে ও অভাগা,
যদি সবাই থাকে মুখ ফিরায়ে
সবাই করে ভয়—
তবে পরান খুলে
ও তুই মুখ ফুটে তোর মনের কথা
একলা বলো রে॥
যদি সবাই ফিরে যায়,
ওরে ওরে ও অভাগা,
যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়—
তবে পথের কাঁটা
ও তুই রক্তমাখা চরণতলে
একলা দলো রে॥
যদি আলো না ধরে,
ওরে ওরে ও অভাগা,
যদি ঝড়‐বাদলে আঁধার রাতে
দুয়ার দেয় ঘরে—
তবে বজ্রানলে
আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে॥

দেশজুড়ে মঙ্গলবার থেকে শুরু হওয়া ৪৮ ঘন্টা অবরোধের আজ দ্বিতীয় দিন সারা দেশে অবরোধকারীরা যখন নিজের জীবন বিপন্ন করে অবরোধ শতভাগ সফল করছে তখন রাজধানীতে অবরোধ সফলের জন্য বেগম খালেদা জিয়া যাদের দায়িত্ব দিয়েছিলেন তারা আজ কোথায়,এই প্রশ্নগুলো তাই মাঠ পর্যায়ে তৃর্ণমূল নেতা কর্মীদের মনে আজ ঘুর পাক খাচ্ছে ।
সরকার পতনের আন্দোলনে এবার মাঠে নামছেন খালেদা জিয়া। নেতাকর্মীদের চাঙ্গা রাখতে যে কোন দিন তিনি মাঠে নামতে পারেন বলে জানিয়েছে দলীয় সূত্র।
সূত্রমতে, শুক্রবার ভোর ‍পাঁচটায় প্রথম পর্বের অবরোধ শেষ হওয়ার পরদিন শনিবার বা রোববার থেকে ফের সপ্তাহব্যাপী অবরোধ কর্মসূচি ঘোষণা করবে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। আর এবারের অবরোধে বিএনপি চেয়ারপারসন ও ১৮ দলীয় জোট নেত্রী খালেদা জিয়া মাঠে থেকে নেতৃত্ব দেবেন।
এক্ষেত্রে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ বিভিন্ন অবরোধ পয়েন্টে দেখা যেতে পারে তাকে।
দলীয় সূত্র বলছে, হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচিতেও না টলে দশম জাতীয় সংসদ নির্বাচনের পথে আওয়ামী লীগ ও তার অনুসারীরা অবিচলভাবে এগুতে থাকায় আরো গণজাগরণ তৈরির জন্যই নিজেই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন খালেদা।
উপরন্তু বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিপ্পনী কেটে ‘মাঠে নামেন, এভাবে হবে না’ বলে চ্যালেঞ্জ ছোড়ার পর মোক্ষম জবাব দিতে এখন মাঠে নামারই কথা ভাবছেন ‘আপোসহীন’ তকমাধারী খালেদা।
আর মাঠে নামার ক্ষেত্রে গত দু’তিন বছরে দেশের বিভাগীয় শহর অভিমুখে করা লংমার্চগুলোতে বিপুল সংখ্যক জনসমাগম বিশেষভাবে উৎসাহ যোগাচ্ছে তাকে।
খালেদা জিয়া মাঠে নামলে অভূতপূর্ব গণজাগরণ ঘটবে বলে মনে করছেন তিনি ও তার দল।
তবে দলের অপর এক সূত্র বলছে, কেন্দ্রীয় নেতাদের নিষ্ক্রিয়তাও খালেদা জিয়াকে মাঠে নামতে উৎসাহ যোগাচ্ছে।
আন্দোলনের মাঠে না থাকায় কেন্দ্রীয় নেতাদের ওপর এমনিতেই ক্ষেপে আছেন জোটনেত্রী। বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও তাদের মাঠে নামাতে পারছেন না তিনি। কেবল হাতে গোণা ক’জন গরম করছেন আন্দোলনের মাঠ। আর দেশজুড়ে ছড়িয়ে আছে হাজার হাজার তৃণমূল নেতাকর্মী।
তাই খালেদা জিয়া মাঠে নামলে চাপে পড়ে কেন্দ্রীয় নেতারা যেমন রাজপথে নেমে আসবেন, তেমনি বিপুল উৎসাহে আন্দোলনে আরো সক্রিয় হবেন তৃণমূল নেতাকর্মীরা।
এছাড়া বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন সফল হয়ে গেলে ফের দীর্ঘ সময়ের জন্য ক্ষমতা হাতছাড়া থাকার ভয়ও খালেদা জিয়াকে মাঠে নামতে উৎসাহ যোগাচ্ছে বলে মনে করা হচ্ছে।
তাই নির্বাচন ঠেকাতে নিজেই মাঠে নামা ছাড়া বিকল্প নেই খালেদা জিয়ার সামনে।
এতে কাজ কতোটা হবে তা এখনই বুঝা না গেলেও খালেদা জিয়ার মাঠে নামার খবরে তৃণমূল নেতাকর্মীরা আরো চাঙ্গা হয়ে উঠতে শুরু করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে।
এ প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে একাধিক তৃণমূল নেতা বাংলানিউজকে বলেন, এবার ম্যাডাম (খালেদা জিয়া) মাঠে নামবেন। শেখ হাসিনাকেও গদি থেকে টেনে নামাবেন তিনি।
হাই কমান্ডের একাধিক নেতাও বাংলানিউজের কাছে খালেদা জিয়ার মাঠে নামার সম্ভাবনা স্বীকার করেছেন।
তারা বলেছেন, কেবল শুক্রবার বাদ দিয়ে টানা অবরোধ চালিয়ে যাওয়ার জোর তাগিদ রয়েছে দলের ভেতরে। ম্যাডাম (খালেদা জিয়া) মাঠে নামলে দেশি-বিদেশি কোন শক্তিই আর ফ্যাসিবাদি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে পারবে না।
Click This Link
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৫
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×