somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তবে কি, বহিস্কারের ভয়ে মির্জা ....

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিরোধী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল থেকে বহিস্কারের ভয়ে পদত্যাগ করেছেন।


আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দলীয় প্রধানের কাছে ফখরুলের পদত্যাগ পত্র জমা দেয়ার বিষয়টি জানা গেছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত সেই পদত্যাগ পত্রে উল্লেখ করেছেন, ‘ আজ ২ ডিসেম্বর ২০১৩ সাল। বিএনপিতে আমার শেষ দিন। সুদীর্ঘ ২৪ বছর বিএনপিতে আমার পদচারণার অবসান। আশা করেছিলাম আপনি সংলাপের ডাক দিয়ে ভয়াবহ পরিণতি থেকে জাতিকে পরিত্রাণ দেওয়ার উদ্যোগ নেবেন। তা আর হয়ে উঠল না। সহিংসতাতেই চলে যাচ্ছে দেশ। দেশ জাতি প্রতক্ষ্য করবে আরও রক্তক্ষয় আরও জ্বালাও পোড়াও আরও ধ্বংসলীলা আরও লাশ, গুম হত্যা। বিএনপির তৃণমূলের লক্ষ লক্ষ নেতাকর্মী নির্বাচনমুখী অথচ আপনি নিজের ও পারিবারের কথা বিবেচনায় এনে সরকারের সাথে গোপন চুক্তির মাধ্যমে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখছেন। বিএনপি দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না দেয়ার মধ্য দিয়ে আমার প্রত্যাশিত সংলাপের আহ্বান ব্যর্থ হওয়ায় আমি বিএনপি থেকে পদত্যাগ করছি। আমি ভেবেছিলাম বিএনপি ছাড়তে আমাকে বাধ্য করবেন না কিন্তু ধারণা ভুল প্রমাণিত হলো। আশাকরি আপনি পদত্যাগ পত্র গ্রহণ করে দলের সব কর্মকাণ্ড থেকে আমাকে অব্যাহতি দেবেন।’ সুত্র

কয়দিন আগে শেখ নিউজ প্রশ্ন জানিয়ে ছিল:


বেগম জিয়ার ঘোষণার অবমাননাঃ কার নির্দেশে মির্জা ফখরুল আশরাফকে ফোন করলেন?
Fakhrul-and-Ashraf শেখনিউজ রিপোর্টঃ জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সরকারের সাথে আপোষ না করার ঘোষণা দেয়ার একদিন যেতে না যেতেই বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির তার সরকারী প্রতিপক্ষকে টেলিফোন করলেন। আপোষহীন নেত্রীর আপোষহীন ঘোষণার পর পরই আপোষের এই প্রচেষ্টা বেগম জিয়ার ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার অপচেষ্টা বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। এই টেলিফোন প্রচেষ্টাকে তারেক রহমানের বিরুদ্ধে সরকারী উদ্যোগে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন মামলার বিচারে রায় প্রকাশের পূর্বক্ষণে বিএনপির আপোষের চেষ্টা বলেও জনমনে ধারনা জন্মেছে। এতে রাজনীতিবিদ হিসেবে তারেক রহমানের অবস্থানকে নাজুক করে ফেলেছে বলে ধারনা করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে এই ধরনের যোগাযোগের প্রচেষ্টার সাথে বেগম খালেদা জিয়া কোনভাবেই সম্পৃক্ত নন। বিএনপি’র একটি শক্তিশালী গ্রুপ যারা সর্বোতভাবে আন্দোলন থেকে যে উপর মহলের নির্দেশে নিজেদের দূরে সরিয়ে রাখছেন, সেই উপর মহলের নির্দেশেই মির্জা ফখরুল আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ আশরাফের সাথে টেলিফোনে কথা বলার চেষ্টা করেই শুধু ক্ষান্ত হলেন না, তা আবার মিডিয়ায় প্রকাশও করে দিলেন। এই বিষয়টি বেগম খালেদা জিয়ার আপোষহীন ভুমিকাকে প্রশ্নের মুখোমুখি এনে দাঁড় করিয়ে দিয়েছে।
এরই প্রেক্ষিতে রাজনৈতিক সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে বিএনপিতে বেগম জিয়ার কর্তৃত্ব কি হুমকির মুখে পড়েছে? দলের ভেতরে কি কোন গ্রুপ বেগম জিয়ার দেশপ্রেমিক ভুমিকাকে কলংকিত করার চেষ্টা করছে? মির্জা ফরখরুল কি সেই রকম কোন গ্রুপের সাথে জড়িত? কার নির্দেশে মির্জা ফখরুল এই টেলিফোনটি করলেন?
তারেক রহমানের মামলায় রায় প্রকাশের আগের দিনে মির্জা ফখরুলের টেলিফোনে এই চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ার পরে বিষয়টিকে ভিন্নখাতে নেয়ার জন্য সৈয়দ আশরাফুল ইসলামকে টেলিফোনে ‘পাচ্ছেন না’ জানিয়ে সংলাপের বিষয়ে সরকারের আন্তরিকতা নিয়ে সংশয় প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। কিন্তু এ বিষয়ে আশরাফ বলেন, “আমার কাছেও ওনার নম্বর সেভ করা আছে। তবে সেভ করা সেই নম্বরটি থেকে আমার কাছে কোনো ফোন আসেনি। আমি জনসম্মুখে ওনার নম্বর প্রকাশ করতে চাই না।” তবে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে দুই নেতার মধ্যে টেলিফোনে যোগাযোগ হয়েছে। তবে তার ফলাফল পেতে তারেক রহমানের মামলার রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে। সুত্র
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:০৪
৪টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×