somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রশ্ন জাতীয় পার্টি তাহলে কার?

০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হুসেইন মুহম্মদ এরশাদ বলেন জাতীয় পার্টি আমার।
সদ্য দল থেকে বহিষ্কৃত কাজী জাফর আহমদ বলেন জাতীয় পার্টি তার, এরশাদ বহিষ্কার করার কে।


জাতীয় পার্টি নিয়ে সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধানমন্ত্রীর এমন টানা-হেঁচড়ায় সাধারণ মানুষের প্রশ্ন জাতীয় পার্টি তাহলে কার?
জাতীয় পার্টির বর্ষীয়ান এ দুই নেতা লাঙলকে নিজের প্রতীক হিসেবে ব্যবহার করছেন। দু’জনই ব্যবহার করছেন লাঙল প্রতীক সম্বলিত জাতীয় পার্টির অফিসিয়াল প্যাড।
ইতোমধ্যে এরশাদ জাতীয় পার্টি থেকে বহিষ্কারের পর আলাদা বিবৃতি দিয়ে কাজী জাফর আহমদ জাতীয় পার্টিকে নিজের গড়া দল বলে ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এরশাদ নির্বাচন থেকে বের হয়ে যাওয়ার ঘোষণায় দলের ভেতর চলছে না গুঞ্জন।
এরশাদের নির্দেশে নির্বাচনকালীন সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেওয়া বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার, বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সালমা ইসলাম ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু পার্টির চেয়ারম্যান এরশাদের কাছে পদত্যাগপত্র জমা দিলেও এখন পর্যন্ত জমা দেননি সাবেক ফাস্ট লেডি ও নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পাওয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী রওশন এরশাদ এবং পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া জিয়া উদ্দিন বাবলু।
এ অবস্থায় রাজনীতির পালে গুঞ্জন উঠেছে আরও এক দফা ভাঙতে পারে জাতীয় পার্টি। এর আগেই জাতীয় পার্টি তিন ভাগ হয়ে গেছে। এর এক অংশে নেতৃত্ব দিচ্ছেন আনোয়ার হোসেন মঞ্জু, অপর অংশের নেতৃত্বে আছেন আন্দালিব রহমান পার্থ। বর্তমানে জাতীয় পার্টি চারটি ভাগে বিভক্ত।
আওয়ামী লীগ বিএনপি রাজনীতিতে দেশের মানুষ বিরক্ত হয়ে বিকল্প হিসেবে জাতীয় পার্টিকে পছন্দ করা শুরু করলেও দফায় দফায় সিন্ধান্ত পাল্টানোতে জনসর্থন হারিয়ে ফেলছেন নয় বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা এ দলটি।
এদিকে শুক্রবার কাজী জাফর আহমদের পক্ষে জাতীয় পার্টির নির্বাহী কমিটির সদস্য মসীহ স্বাক্ষরিত ইমেইলে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ৭ ডিসেম্বর শনিবার দুপুর ১২টায় গ্রিন কাজী ম্যানশন বাড়ি-২, রোড-৬৮/এ, গুলশান-২ এ জাতীয় পার্টির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করা হবে।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদ দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং জাতীয় পার্টির মতাদর্শগত সংগ্রামের ভিত্তিতে বর্তমান জাতীয় পার্টি গঠনের প্রেক্ষাপট তুলে ধরবেন। সুত্র

পুরান কাসুন্দির জন্য স্বৈরাচার পতন দিবস ও আজকের এরশাদ
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৩
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×