somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খালেদার নাশকতা নির্দেশের অডিও টেপে যা আছে

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এবার বাংলা লিকস ফাঁস করেছে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার টেলিসংলাপের অডিও টেপ।


ইউটিউবে বাংলা লিকস নামের ওই এ্যাকাউন্ট থেকে আপলোড করা এসব কথোপকথনে রয়েছে নেতাকর্মীদের প্রতি খালেদা জিয়ার দেয়া নাশকতামূলক নানা নির্দেশনা। একটি টেপে মুক্তিযোদ্ধাদের উদ্দেশ করেও রয়েছে অবজ্ঞাসূচক বক্তব্য। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার এ ধরনের টেলিফোন সংলাপের অডিও টেপ প্রকাশে সারাদেশে তোলপাড় শুরু হয়েছে। এই কথোপকথন সামাজিক যোগাযোগের মাধ্যমেও জন্ম দিয়েছে ব্যাপক আলোচনার।
২০১১ সালের ১৮ ডিসেম্বর ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশে সারাদেশ থেকে জনসমাগমের প্রস্তুতি নিয়েছিল বিএনপি। অনুষ্ঠানস্থল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সকালে আগতদের পুলিশ লাঠিপেটা করে বের করে দিলে ঢাকার বিভিন্নস্থানে সংঘর্ষ বাধে এবং তা ছড়িয়ে পড়ে অন্যান্য জেলায়ও। ঢাকায় বোমা বিস্ফোরণে একজন মারা যায়, পোড়ানো হয় কয়েকটি গাড়ি। সিলেটে বাসে আগুন দেয়া হলে পুড়ে মারা যান এক যাত্রী। বাংলা লিকস খালেদার যে পাঁচটি কথোপকথন প্রকাশ করেছে তার চারটিই ওই সমাবেশ শুরুর আগে কয়েকজ নেতার সঙ্গে খালেদার কথোপকথন শোনা যায়।
এর আগে যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদী ও বিএনপি নেতা জয়নাল আবদীন ফারুকের টেলিফোনে প্রেমিকার সঙ্গে ব্যক্তিগত আলাপের অডিও টেপ ফাঁস করে আলোচনায় আসে বাংলা লিকস। এছাড়াও বিএনপি নেতা আমানউল্লাহ আমান, সাদেক হোসেন খোকা, মারুফ কামাল খান ও খালেদা জিয়ার কার্যালয়ের দুই কর্মচারীকেও টেলিফোনের অন্যপ্রান্তে নাশকতা চালানোর নির্দেশ দেয়া সংবলিত কথোপকথনও প্রকাশ করেছে বাংলা লিকস। এ্যাকাউন্টটিতে যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদী, শমসের মবিন চৌধুরী, তারেক রহমান, এম কে আনোয়ার, জয়নাল আবদীন ফারুকের ব্যক্তিগত ও রাজনৈতিক আলাপের অডিও টেপ আপলোড করা হয়।

খালেদার প্রথম টেপ ॥
খালেদা জিয়ার নাশকতামূলক কর্মকান্ডের নির্দেশনা-০১

প্রথম টেপটিতে অন্য প্রান্ত থেকে খালেদা জিয়ার কাছে জানতে চাওয়া হয়- ‘ম্যাডাম, মুক্তিযোদ্ধাদের প্রোগ্রামটা কি অন থাকবে?’ তখন খালেদাকে বলতে শোনা যায় ‘এখন পর্যন্ত অন থাকবে। কিন্তু ওখানে কেউ থাকবে না। ছেলেপেলেরা সব রাস্তায় থাকবে। ভেতরে কাউকে আমি দেখতে চাই না। ছেলেরা সব রাস্তায় যাবে।’ এই টেপে ঢাকা মহানগর বিএনপির তৎকালীন আহ্বায়ক সাদেক হোসেন খোকা ও সাধারণ সম্পাদক আব্দুস সালামকে ‘লোক নামানোর’ নির্দেশও দিতে শোনা যায় খালেদাকে। ‘খোকা আর সালামকে বলে দেন, বেশি করে লোক নামাতে। ওরা যদি লোক নামাতে না পারে, দায়িত্ব থেকে অব্যাহতি নিক। আমি রাস্তায় লোক দেখতে চাই।’ এর পর খালেদাকে বলতে শোনা যায় ‘আপনি কি ওদের সঙ্গে কথা বলেছেন।’ অন্য প্রান্ত থেকে যখন ‘জি’ বলে আরও কিছু বলা শুরু হয় তখন তাকে থামিয়ে দেন বিএনপি চেয়ারপার্সন। ‘না না, ওই যে, অন্যদের, আপনি যাদের সঙ্গে কথা বলেন। ওরা এখনও নামেনি কেন?...আরও নামাতে বলেন। আমাদের লোকজনদের বল, সব প্রেসক্লাব ও ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন) ছেড়ে রাস্তায় চলে যাও। কাউকে আমি ওখানে দেখতে চাই না। ওখানে শুধু মুক্তিযোদ্ধা যেগুলো আসছে, ওই কয়টা থাকবে। আর সব রাস্তায়।’

খালেদার দ্বিতীয় টেপ
খালেদা জিয়ার নাশকতামূলক কর্মকান্ডের নির্দেশনা-০২

দ্বিতীয় কথোপকথনে তৎকালীন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সালামকে খালেদা বলেন, ‘তাড়াতাড়ি করে যত পার লোক পাঠাও। দেরি করো না, দেরি করলে অসুবিধা হয়ে যাবে। বুঝছ।’

খালেদার তৃতীয় টেপ ॥
খালেদা জিয়ার নাশকতামূলক কর্মকান্ডের নির্দেশনা-০৩

তৃতীয় কথোপকথনে বিএনপির জোটসঙ্গী জামায়াতে ইসলামীকে সক্রিয় করতে একজনকে নির্দেশ দেন খালেদা। ‘জামায়াতকে বলেন, ওদের লোকজন নামাই দিতে বলেন। শুধু ঢাকায় না, সব জায়গায়।... আর মৃদুলকে বলেন যে ও ওর জায়গাটা ভাল করে করতে।’

খালেদার চতুর্থ টেপ ॥
খালেদা জিয়ার নাশকতামূলক কর্মকান্ডের নির্দেশনা-০৪

চতুর্থ কথোপকথনটি খালেদা জিয়ার সঙ্গে সাদেক হোসেন খোকার। খালেদা বলেন, ‘আপনার কমিশনারদের বলুন, যার যার লোক এলাকায় নিয়ে যাক। রাস্তাগুলো ব্লক করে দিক আর কী।...এলাকাভিত্তিক।’

খালেদার পঞ্চম টেপ ॥
খালেদা জিয়ার নাশকতামূলক কর্মকান্ডের নির্দেশনা-০৫

পঞ্চমটিতে চট্টগ্রামের গোলাম আকবর খন্দকারের সঙ্গে চট্টগ্রাম মহানগর কমিটি নিয়ে কথা বলেন, যাতে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নাম এসেছে। ডাঃ শাহাদাত দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। খালেদাকে বলতে শোনা যায়, ‘শাহাদাতকে বলেছি, একটা কাজের দায়িত্ব দিয়েছি। খসরু যেন কোন কাজে বাধা না দেয়, তাকে এই মেসেজ দেন।’ অন্য প্রান্ত থেকে কিছু বলতে চাইলে খালেদা বেশ জোরের সঙ্গে বলেন, ‘সে বাধা দিচ্ছে, আপনি তাকে বলে দেন। বলে দেন যে কোন কাজে বাধা দেবে না। বাধা দিলে আমি ইমিডিয়েটলি রিমুভ করব তাকে। এক পর্যায়ে অন্য প্রান্তের ব্যক্তির ওপর বিরক্ত হয়ে খালেদা বলেন, ‘আপনি ডিপ্লোম্যাট (গোলাম আকবর খন্দকার খালেদার শাসনামলে ওমানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন) ছিলেন, বাট ইউ ডোন্ট নো হাউ টু টক। আপনি ইমিডিয়েটলি খসরুকে বলেন, কোন বাধা দেবে না, বুঝছেন কি না।’
সুত্র
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৫
৮টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×