somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১লা বৈশাখ উপলক্ষে শতকোটি টাকার শাড়ি যাচ্ছে ভারতে

২৪ শে মার্চ, ২০১৫ সকাল ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাঙালির আদি আবহনে মাততে বরাবরের মত আর কিছু দিন পরেই আসছে বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ। সব ধর্মের মানুষ বিভেদ ভুলে উত্সবের এদিন সবাই মিশবে এক কাতারে। পাশ্চাত্যের আধুনিক পোশাক ও খাবার ছেড়ে প্রত্যেকের পরনেই থাকবে বাঙালিআনা রং-বেরংয়ের বাহারী পোশাক। ঘরে ঘরে রান্না হবে পানতা-ইলিশ, নানান পদের ভর্তা, পায়েশসহ নানা রকম মিষ্টান্ন। এদিন পুরুষের পছন্দ পাঞ্জাবি, পাজামা, ধুতি ও ফতুয়া। তেমনি নারীদের প্রজাপতি, ঢাক, ডোল, কুলা, ঘুড়িসহ বাঙালির ঐতিহ্যের প্রতীক সম্বলিত নকশা করা লাল পাড়, সাদা শাড়ি লাগবেই। এজন্য এই শাড়ির ব্যাপক চাহিদার কারণে সিরাজগঞ্জের হাজার-হাজার তাঁতী দিন-রাত এখন নানা রঙ্গের বৈশাখী শাড়ি তৈরিতে ব্যস্ত। ৩শ টাকা থেকে শুরু করে ২ হাজার টাকা মূল্যের এসব শাড়ি ইতিমধ্যেই ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান দখল করে নেয়ায় দীর্ঘ দিনের চলমান হরতাল অবরোধে ধস নামা এ ব্যবসায় এখন চাঙ্গাভাব দেখা দিয়েছে। এদিকে ভারতের তৈরি শাড়ির তুলনায় এখানকার শাড়ি আধুনিক ডিজাইন ও উন্নত মানের হওয়ায় এ উত্সবে রপ্তানি হবে শত কোটি টাকার শাড়ি।

বিশ্বের খ্যাতনামা ভারতের মুর্শিদাবাদের মসলিন কারিগড়দের বংশধরদের সিরাজগঞ্জের এনায়েতপুর, বেলকুচি, শাহজাদপুর, উল্লাপাড়া, সদর উপজেলায় প্রায় দেড় লাখ হস্ত ও ইঞ্জিন চালিত তাঁত রয়েছে। আর এর সাথে সম্পৃক্ত রয়েছে প্রায় ১০ লাখ মানুষ। এরা মৌসুম ভেদে সারা বছরই শাড়ি-লুঙ্গি, গামছা, ধুতি, থ্রী পিছ উত্পাদন করে দেশের মানুষের চাহিদার বড় একটি অংশ মিটিয়ে ভারত, শ্রীলংকা, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় দেশগুলোতে রপ্তানি করে আসছে। এ ব্যাপারে তাঁত ব্যবসায়ী এনায়েতপুরের থানার গোপালপুর চড়কাদহ গ্রামের হাজী আব্দুল মোন্নাফ, রুপনাই গ্রামের হাজী বাবুল, খুকনী গ্রামের সফিকুল ইসলাম এবং শিবপুর গ্রামের মোহাম্মদ ইয়াহিয়া জানান, তিনটি উত্সবকে ঘিরে তাদের এই ব্যবসা পরিচালিত হচ্ছে। ঈদুল ফিতর, দুর্গাপূজা ও ঈদুল আজহার পর টানা কয়েক মাস ধরে রাজনৈতিক সহিংস কর্মসূচির জন্য ব্যবসায় মন্দাভাব চলে আসছিল। তবে এখন ব্যবসা জমে উঠেছে।
সুত্রঃ সফল বাংলাদেশ

সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৫ সকাল ৮:৪২
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×