somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০১৮ সালে জাতীয় গ্রিডে যোগ হবে ৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ

২৪ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আগামী ২০১৮ সাল নাগাদ জাতীয় গ্রিডে যোগ হবে আরো ৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ। এ সময়ের মধ্যে সরকারি উদ্যোগে ১২টি এবং বেসরকারি উদ্যোগে স্থাপিত হবে ৪টি বিদ্যুৎকেন্দ্র।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, ২০১৮ সালের মধ্যে দেশে সরকারি উদ্যোগে স্থাপিত ১২টি কেন্দ্র থেকে পাওয়া যাবে ৪ হাজার ২৩ মেগাওয়াট এবং বেসরকারি উদ্যোগে স্থাপিত ৪টি কেন্দ্র থেকে পাওয়া যাবে ১ হাজার ৬২৩ মেগাওয়াট বিদ্যুৎ। এ ছাড়া এ সময়ের মধ্যে আরো ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ ভারত থেকে আমদানি করা হবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র অনুযায়ী, সরকারি উদ্যোগে স্থাপিত ১২টি বিদ্যুৎকেন্দ্র হচ্ছে আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট, ভোলা ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট, আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট (দক্ষিণ) কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট, সিদ্ধিরগঞ্জ ৩৩৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট, বিবিয়ানা ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (৩য় ইউনিট), শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট, শিকলবাহা ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (ডুয়েল ফুয়েল) আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট (উত্তর) কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট, ভেড়ামারা ৩৬০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট, ঘোড়াশাল ৩৬৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট, বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র (৩য় ইউনিট) এবং বিবিয়ানা দক্ষিণ ৩৮৩ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট। এ ছাড়া বেসরকারি উদ্যোগে নির্মিতব্য ৪টি বিদ্যুৎকেন্দ্র হচ্ছে- বিবিয়ানা ২ হাজার ৩৪১ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট, মুন্সীগঞ্জ ৫২২ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প, খুলনা ৫৬৫ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এবং আশুগঞ্জ ১৯৫ মেগাওয়াট মড্যুলার বিদ্যুৎকেন্দ্র।
মন্ত্রণালয় সূত্র আরো জানায়, বর্তমানে ভারত থেকে বাংলাদেশ প্রায় ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে। দ্রুত সময়ে আরো ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ ভারত থেকে আমদানি করা হবে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, সরকারি পরিকল্পনা অনুযায়ী আমরা ২০২১ সালের মধ্যে দেশে সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে চাই। সে অনুযায়ী আমরা কাজ করছি। আশা করছি কাঙ্খিত সময়ের মধ্যে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারব।
প্রসঙ্গত, গত গত ১৯৯৫-৯৬ অর্থবছরে দেশে বিদ্যুৎ উৎপাদিত হতো ২ হাজার ৮৭ মেগাওয়াট। গত ৫ জুলাই দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদিত হয় সর্বোচ্চ ৮ হাজার ৩২ মেগাওয়াট বিদ্যুৎ। বর্তমানে দেশে বিদ্যুতের মোট উৎপাদন ক্ষমতা ১৩ হাজার মেগাওয়াট।
সুত্র
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:২০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×