
যে ব্যাক্তি মহান আল্লাহর ‘পবিত্র কোরআনের ব্যাকরণগত ভুল আছে’ (ভলিউম-১, পৃ. ৬২৬)। বলতে পারেন , তাকে কি করে মুসলমান বলা যায় ? আমার মতে আল্লাহর পবিত্র কোরআন নিয়ে এমন বক্তব্য একমাত্র কাফের ছাড়া কেউ বলতে পারে না , তাহলে জাকের নায়েক কি আসলেই একজন মুসলমানের লেবাস দারি কাফের ???
নিষিদ্ধ ভারতীয় চ্যানেল ‘পিস টিভি’র মালিক জাকির নায়েকের বক্তব্য নিয়ে বিতর্কের শেষ নেই। তাকে ঘিরে বিতর্ক বহুদিনের। ঢাকার গুলশানে ১ জুলাইয়ের জঙ্গি হামলায় জড়িতদের মধ্যে অন্তত দুজন জাকির নায়েকের অনুসারী ছিল বলে অভিযোগ ওঠে।
যিনি বিভিন্ন সময় ইসলাম, জঙ্গিবাদ, জিহাদ নিয়ে বক্তব্য দিয়ে বিতর্কিত ও নিষিদ্ধ হয়েছেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও মালয়েশিয়ায়। চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করলেও তিনি কথা বলেন ধর্ম নিয়ে। নিজের মতামত, ধর্মীয় ব্যাখ্যা সম্প্রচারের জন্য খুলেছেন টিভিও। তার বক্তব্য বাংলাসহ নানা ভাষায় তরজমা হয়ে প্রচার পায় বিশ্বের বিভিন্ন দেশে। জঙ্গিবাদের প্ররোচনার অভিযোগে বাংলাদেশ ও ভারতে বন্ধ করা হয়েছে তার মালিকানাধীন পিস টিভির সম্প্রচার। তার বিরুদ্ধে ধর্মের অপব্যাখ্যা ও সন্ত্রাসে উসকানি দেওয়ার অভিযোগ উঠেছে। বিভিন্ন দেশের আলেম ও ইসলামী চিন্তাবিদরা তার অনেক বক্তব্যকে বিতর্কিত বলে মনে করেন। সন্ত্রাসবাদে উসকানির অভিযোগে ২০১০-এর জুনে যুক্তরাজ্য, কানাডা ও ইন্দোনেশিয়া নিষিদ্ধ করেছে জাকির নায়েককে। বাংলাদেশের আলেমরাও দীর্ঘদিন থেকে তার বক্তব্যের সমালোচনা করে আসছেন।
মহানবী (সাঃ) কে মানা হারাম. .. ডাঃ জাকের নায়েক
আপনি এত বড় মুসলাম কেমনে হলেন যে নবী করিমকে মানা হারাম বলেছে সেই লোকে আপনি মানে কি করে, ...
ভিড়িওটা দেখে নিন,
#বিতর্কিত যত বক্তব্য :
জাকির নায়েক বলেছেন, ‘প্রত্যেক মুসলমানের সন্ত্রাসী হওয়া উচিত।’ তিনি আরও বলেছেন, ‘আল্লাহর বাণী যাচাই করতে হবে আধুনিক বিজ্ঞানের মাধ্যমে। যদি বিজ্ঞানের সঙ্গে মিলে যায়, ধরে নিন এটি আল্লাহর বাণী।’ তিনি বলেছেন, ‘প্রত্যেক ব্যক্তির ফতোয়া দেওয়া বৈধ। কারণ ফতোয়ার অর্থ হলো মত পেশ করা।’ (সায়েন্স আওর কোরআন, পৃ. ৪৩)। এ ছাড়া তুলনামূলক ধর্মতত্ত্বের নামে তিনি আল্লাহকে ব্রহ্মা, বিষ্ণু নামে ডাকা যাবে বলে মত দিয়েছেন (লেকচারসমগ্র-১, পৃ. ২৬৫)। তার বক্তব্যে রয়েছে ‘রাম ও কৃষ্ণ নবী হতে পারেন’ (লেকচারসমগ্র ভলিউম-২, পৃ. ১৬২)। ‘পবিত্র কোরআনের ব্যাকরণগত ভুল আছে’ (ভলিউম-১, পৃ. ৬২৬)। সন্ত্রাসবাদ নিয়ে তিনি বলেছেন, ‘সন্ত্রাসীদের ভয় দেখাতে হলে সব মুসলমানকেই টেররিস্ট হতে হবে। ওসামা বিন লাদেন যদি ইসলামের শত্রুদের বিপক্ষে লড়েন, আমি তার পক্ষে আছি। তিনি যদি দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী আমেরিকার বিরুদ্ধে ত্রাস সৃষ্টি করেন, আমি তার পক্ষে আছি।’
@তার বিতর্কিত বক্তব্যের মধ্যে আরও রয়েছে—
সৃষ্টিতত্ত্ব : ডারউইনের বিবর্তনবাদ কেবল একটি তত্ত্বমাত্র, বাস্তবতা নয়; আমি বিশ্বাস করি সৃষ্টিতত্ত্বে। আমি একজন ডাক্তার, এ বিষয়ে আমি বোকাদের সঙ্গে তর্ক করতে চাই না। নাইন-ইলেভেন : ওই হামলার জন্য আল-কায়েদা দায়ী নয়। এমনকি একজন বোকাও বলবে, ওই ঘটনা তারা (যুক্তরাষ্ট্র) নিজেরাই ঘটিয়েছে। পোশাক বিষয়ে বলেছেন, শরীর দেখানো যদি আধুনিকতা হয়, তাহলে পশুরা মানুষের চেয়ে অনেক বেশি আধুনিক। উল্লেখ্য, ১৯৬৫ সালের ১৮ অক্টোবর ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন জাকির আবদুল করিম নায়েক। যিনি এখন জাকির নায়েক নামে পরিচিত। মুম্বাইয়ের সেন্ট পিটার্স হাইস্কুলে পড়াশোনা শেষে তিনি কিশিনচাঁদ চেল্লারাম কলেজে ভর্তি হন। পরে মেডিসিনের ওপর পড়াশোনা করতে টোপিওয়ালা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড নাইর হসপিটালে ভর্তি হন। এরপর তিনি ইউনিভার্সিটি অব মুম্বাই থেকে ব্যাচেলর অব মেডিসিন সার্জারি বা এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
সুত্র

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

