somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযুদ্ধে বিজয়ের স্মৃতি পাকিস্তানিদের হাতে তুলে দেন জিয়া

১০ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নৌ কমান্ডো মুক্তিযোদ্ধারা মংলা নৌ বন্দরে পাঁচটি পাকিস্তানিদের মিত্র বিদেশী জাহাজ ধ্বংস করে; এই জাহাজগুলোতে পাকিস্তান সামরিক বাহিনীর জন্য যুদ্ধ পরিচালনার জন্য রসদ ছিল।

ধ্বংসকৃত জাহাজগুলোর মাঝে আমেরিকান শিপিং প্রতিষ্ঠান M/S Inco Shipping Corporation-এর মালিকানাধীন S.S.Lightening নামে একটি জাহাজ ছিল। এই জাহাজে পাকিস্তানিদের জন্য অস্ত্র-গোলাবারুদ রাখা ছিল। নৌ-কমান্ড মুক্তিযোদ্ধাদের আক্রমনে বিধ্বস্ত জাহাজ S.S. Lightening১৬ ডিসেম্বর, ১৯৭১-এ মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর তৎকালীন বঙ্গবন্ধু সরকার বিধ্বস্ত S.S.Lightening জাহাজটিকে উদ্ধার করে।

১৯৭৪ সালে তৎকালীন নৌ পরিবহন মন্ত্রী ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি ওসমানী S.S.Lightening জাহাজটিকে মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশের জাতীয় সম্পদ বলে ঘোষণা করেন। পরবর্তী কালে বঙ্গবন্ধু জাহাজটিকে সংস্কার করে ব্যবহার উপযোগী করার জন্য খুলনা শিপ-ইর্য়াডকে নির্দেশ দেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট প্রো-পাকিস্তানিদের হাতে সপরিবারে বঙ্গবন্ধু শহীদ হবার পর বাংলাদেশের চালচিত্র বদলে যায়। মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনকারী বাংলাদেশ গণতন্ত্র-ধর্মনিরপেক্ষতা-সমাজতন্ত্র-বাঙালি জাতীয়তাবাদের যে মূলভিত্তি নিয়ে যাত্রা শুরু করেছিল, তা বদলে গিয়ে প্রো-পাকিস্তানি নীতি চালু হয়, যার কু-ফলাফল আমরা আজো বয়ে চলেছি।



প্রো-পাকিস্তানি দখলদার শাসক জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭৬ সালের মার্চ মাসে একজন পাকিস্তানি ব্যবসায়ী মোহাম্মদ ভাইকে তৎকালীন ০৬ কোটি টাকা মূল্যমানের S.S. Lightening জাহাজটি উপহার দেয়া হয়।

পাকিস্তানি নাগরিক মোহাম্মদ ভাই চট্টগ্রামের জুবিলি রোডে অফিস নিয়ে বাংলাদেশে ব্যবসা করতেন। পরে জাহাজটি M/S Ship Scrap Traders নামে একটি জাহাজ ভাঙার কোম্পানিকে দেয়া হয়; তারা জাহাজটিকে ভেঙে ফেলে।

পাকিস্তানি ব্যবসায়ীকে জাহাজটি উপহার দেবার সময় এই জাহাজের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমতি নেয়া হয়নি। এমনকি জাহাজটির উদ্ধার-মেরামত-সংরক্ষণে খুলনা শিপ-ইয়ার্ডের পাওনা তৎকালীন মূল্যমানের প্রায় ২১ লক্ষ টাকাও পরিশোধ করা হয়নি।

S.S. Lightening জাহাজটি মুক্তিযুদ্ধে আমাদের অর্জিত সম্পত্তি, মুক্তিযুদ্ধে আমাদের বিজয়ের প্রতীক, গর্ব-অহংকারের চিহ্ন অথচ স্বাধীন বাংলাদেশের ক্ষমতা দখলকারী প্রো-পাকিস্তানি শাসক জিয়াউর রহমান বাঙালি জাতির গর্বের এই প্রতীকটি পাকিস্তানি নাগরিককে তথা পাকিস্তানকে উপহার দেয়। শুধু তাই নয়, জাহাজটিকে তারা জাহাজ-ভাঙা শিল্পে দিয়ে ভেঙে ফেলে অর্থাৎ, আমাদের মুক্তিযুদ্ধের গর্বের একটি চিহ্নকে বিনষ্ট করে ফেলা হয়।

জিয়াউর রহমান বাংলাদেশের সঙ্গে যা করেছে, তাতে বাঙলা ও বাঙালির ইতিহাসে তার জায়গা একজন অসৎ, দুষ্কৃত ও ঘৃণিত ব্যাক্তি হিসেবে। মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের একটি প্রতীককে মুক্তিযুদ্ধে পরাজিত ও বাঙালির গণহত্যাকারী-ধর্ষক পাকিস্তানকে উপহার দিয়ে জিয়াউর রহমান যে কতবড় বিশ্বাসঘাতক তা তিনি নিজেই বুঝিয়ে দেন।
সুত্র
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:২৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×