somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মার্টকার্ড উদ্বোধন আজ, বিতরণ কাল থেকে

০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতীয় পরিচয়পত্রের লেমিনেটেড কার্ডের পরিবর্তে উন্নত মানের স্মার্টকার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন আজ রবিবার। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে স্মার্টকার্ড বিতরণ করবে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন।

আগামীকাল ৩ অক্টোবর রাজধানীর রমনা ও উত্তরা থানা এবং কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় আনুষ্ঠানিভাবে কার্ড বিতরণ শুরু হবে। এদিকে নাগরিকদের হাতে কার্ড তুলে দেওয়ার একদিন বাকি থাকলেও প্রস্তুতিমূলক কাজগুলো পুরোপুুরি শেষ করতে পারেনি নির্বাচন কমিশন। এতে কার্ড সংগ্রহে নাগরিকদের ভোগান্তির আশঙ্কা করছেন ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইসির সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রথম স্মার্টকার্ডটি পাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। উদ্বোধনী মঞ্চে রাষ্ট্রপতির স্মার্টকার্ডটি প্রধানমন্ত্রী প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) হাতে তুলে দিবেন। এরপর সিইসি দিবেন প্রধানমন্ত্রীর কার্ড। এরপর জাতীয় ক্রিকেট দলের সদস্যদের কাছে কার্ড হস্তান্তর করা হবে। পর্যায়ক্রমে সকল সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে এ কার্ড বিতরণ করা হবে। মেশিন রিডেবল এই স্মার্ট কার্ড জাতীয় পরিচয়পত্রে জালিয়াতি রোধে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

বর্তমানে দেশে ভোটার সংখ্যা প্রায় ১০ কোটি। আট বছর আগে ৮ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৬৯৮ নাগরিকের মধ্যে প্রথম জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছিল। কিন্তু কিছু অসাধু লোক ওই পরিচয়পত্র নকল করেছিলো। মেশিন রিডেবল স্মার্টকার্ড এ ধরনের জালিয়াতি প্রতিরোধ করবে। স্মার্টকার্ডের নিরাপত্তা বজায় রাখার জন্য ২৫টি আন্তর্জাতিক সার্টিফিকেশন এবং মান নিশ্চিত করা হয়েছে।

সংশ্লি­ষ্ট কর্মকর্তারা জানান, ভুয়া পরিচয়পত্র প্রতিরোধে কার্যকরি স্মার্টকার্ড। এই স্মার্টকার্ড ব্যবহারে চাকরির আবেদন, ভোটার শনাক্তকরণ, ব্যাংক হিসাব খোলা, পাসপোর্ট তৈরি, ই-গভর্নেন্স, ই-পাসপোর্ট সেবাসহ ২৫ ধরনের সেবা গ্রহণ করা যাবে। এর বিশেষত্ব হলো, স্মার্টকার্ডটি অনলাইনে ও অফলাইনে দু’ভাবেই ভেরিফিকেশন করা যাবে। এতে নাগরিকের সব তথ্য সংবলিত মাইক্রোচিপস থাকবে।
সূত্র
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×