somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘খুলনা শিপইয়ার্ড জাহাজ রফতানি করবে ’

০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


খুলনা শিপইয়ার্ড দেশের চাহিদা পূরণ করে ভবিষ্যতে বিদেশেও জাহাজ রফতানি করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দেশের জাহাজ নির্মাণ শিল্পে ঐহিত্যবাহী নাম খুলনা শিপইয়ার্ড। প্রতিষ্ঠানটি স্বগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ইতোমধ্যেই ৫টি যুদ্ধজাহাজ নির্মাণ করে প্রতিষ্ঠানটি তার সক্ষমতা প্রমাণ করেছে।

আজ রোববার (১ অক্টোবর) দুপুরে খুলনা শিপইয়ার্ড লিমিটেড কোস্টগার্ডের তিনটি ইনশোর পেট্রোল ভেসেলের এক্লেয়িং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী শিপইয়ার্ডের এই অগ্রযাত্রা যেন কোনো কুচক্রী মহল ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাহাজ ৩টি নির্মাণ সম্পন্ন হলে কোস্টগার্ড সমুদ্র উপকূলে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে। এভাবে উপকূলে চোরাচালান বন্ধ এবং দস্যুতা দমন করা সম্ভব হবে। ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হওয়ায় আরও অধিক জাহাজ প্রয়োজন। খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর কে কামরুল হাসান জানান, খুলনা শিপইয়ার্ড বাংলাদেশ কোস্টগার্ডের জন্য তিনটি স্তরে ইনশোর পেট্রোল ভেসেল (আইভিপি) নির্মাণ করছে। প্রায় ২৭০ কোটি টাকা ব্যয়ে সর্ববৃহৎ আকারের নবনির্মাণ এগুলো। নির্মাণ কাজে কারিগরি সহায়তা করছে চায়নার সিএসওসি কোম্পানি।

নির্মাণাধীন এসব জাহাজের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এর সর্বোচ্চ দৈর্ঘ্য ৫০ দশমিক ৪০ মিটার, প্রস্থ ৭ দশমিক ৫০ মিটার, গভীরতা ৪ দশমিক ১০ মিটার, ড্রাফট ১ দশমিক ৯৪ মিটার, ডিসপ্লেমেন্ট ৩শ’ মেট্রিক টন এবং সর্বোচ্চ গতি ২৩ নটিক্যাল মাইল। জাহাজে ২টি ৩০ মিমি সেমি অটোমেটিক গান, ২টি ১৪ দশমিক ৫ মিমি গান এবং ২টি এলএমজি সমরাস্ত্র থাকবে। নির্মাণাধীন এসব জাহাজে ৪৬ জনবল, ১৫শ নটিক্যাল মাইল এনডিউরেন্স, ২টি নেভিগেশন রাডার, ২টি কমিউনিকেশন এইচএফ, ১টি কমিউনিকেশন ভিএইচএফ এবং ১টি নাভটেক্স রিসিভার রাখা হবে।

কোস্টগার্ড সূত্র জানায়, নির্মাণাধীন এই জাহাজ দিয়ে বাংলাদেশের উপকূলীয় এলাকায় নিয়মিত টহল দেওয়া, চোরাচালানবিরোধী অভিযান, দুর্ঘটনা-পরবর্তী উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম, মৎস্যসম্পদ সংরক্ষণ, প্রাকৃতিক দুর্যোগপরবর্তী উদ্ধার ও ত্রাণ তৎপরতা পরিচালনা এবং পরিবেশ দূষণ প্রতিরোধসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্পের পথিকৃৎ হিসেবে খুলনা শিপইয়ার্ড লিমিটেড দীর্ঘ প্রায় ৬০ বছর আগে যাত্রা শুরু করে। এরপর নানা প্রতিকূলতার মধ্য দিয়ে ১৯৯৯ সালের ৩ অক্টোবর এটি নৌবাহিনীকে হস্তান্তর করা হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ২০১৫-১৬ অর্থবছরে এর লভ্যাংশ ৬৪ দশমিক ৬২ কোটি টাকায় উন্নীত হয়। এ পর্যন্ত খুলনা শিপইয়ার্ড মোট ৭১৯টি জাহাজ নির্মাণ করেছে। একইসঙ্গে ২ হাজার ২১৯টি জাহাজ মেরামত করেছে। খুলনা শিপইয়ার্ড ইতোমধ্যেই দেশের মাটিতে প্রথম ৫টি যুদ্ধ জাহাজ-পেট্রোল ক্রাফট তৈরি করে নৌবাহিনীকে হস্তান্তর করে। বর্তমানে এখানে সর্ববৃহৎ আরও ২টি লার্জ পেট্রোল ক্রাফট নির্মাণ করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিজান এমপি, খুলনা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিছুর রহমান বিশ্বাস, নৌবাহিনীর সহকারী প্রধান রিয়ার এডমিরাল এসএএমএ আবেদীন, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এএমএম এম আওরঙ্গজেব চৌধুরী, র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক-উজ-জামান।
স্বাগত বক্তব্য রাখেন খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর কে কামরুল হাসান। এছাড়াও ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং শিপইয়ার্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ১১:০১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×