somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহজালালের মাজারে সেদিন যা ঘটেছিল

১৩ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ব্রিটিশ হাইকমিশনার হিসেবে জন্মভূমি বাংলাদেশে নিযুক্ত হওয়ার এক সপ্তাহের মধ্যে সিলেটে এসে জঙ্গিদের গ্রেনেড হামলার শিকার হয়েছিলেন আনোয়ার চৌধুরী। ২০০৪ সালের ১৫ মে তিনি ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর ২১ মে সিলেটে ছুটে এসেছিলেন। সেদিন দুপুরে নগরীর হযরত শাহজালালের (রহ.) মাজারে জুমার নামাজ আদায় করে বেরিয়ে আসার সময় তার ওপর গ্রেনেড হামলা হয়। এতে বাংলাদেশি বংশোদ্ভূত আনোয়ার চৌধুরীসহ অর্ধশতাধিক আহত ও পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হন। প্রথমে অন্যদের সঙ্গে আনোয়ার চৌধুরীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাকে ঢাকায় নেওয়া হয়। দেশ-বিদেশে চাঞ্চল্য সৃষ্টিকারী এই গ্রেনেড হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত নিষিদ্ধ জঙ্গি সংগঠন হুজির শীর্ষ নেতা মুফতি হান্নানসহ তিনজনের ফাঁসি গতকাল রাতে কার্যকর হয়েছে।


দীর্ঘ প্রায় ১৩ বছর আগে হযরত শাহজালালের (রহ.) মাজারে আসলে কী ঘটেছিল? ২০০৪ সালের ২১ মে পৈতৃক বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরের পাটলি ইউনিয়নের প্রভাকরপুর গ্রামের বাড়ির পাশাপাশি সিলেটের বিভিন্ন জায়গা সফরের কথা ছিল আনোয়ার চৌধুরীর। এর মধ্যে শুক্রবার বলে তার ইচ্ছে অনুযায়ী কঠোর নিরাপত্তার মধ্যে শাহজালালের মাজারে জুমার নামাজ আদায় করেন তিনি। দুপুর ১২টার দিকে তিনি মাজারে পেঁৗছলে সিলেটের তৎকালীন জেলা প্রশাসক আবুল হোসেনসহ মাজারের খাদেম ও প্রশাসনের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। প্রথমে হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করে আনোয়ার চৌধুরী মাজার মসজিদেই সবার সঙ্গে জুমার নামাজ আদায় করেন। বৃহত্তর সিলেটের একজন ব্রিটিশ হাইকমিশনার হয়ে আসায় সাধারণ মানুষের মধ্যেও তাকে নিয়ে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস ছিল। সেদিন অনেকে তাকে দেখার জন্য মাজারে এলে জুমার নামাজ শেষে আনোয়ার চৌধুরী মানুষের ভিড়ের মধ্যে বাইরে বেরিয়ে আসেন। এ সময় তিনিসহ অন্যরা মাজারের প্রধান ফটকের দিকে এগিয়ে যাওয়ার সময় দু'পাশের সাধারণ মানুষের সঙ্গে করমর্দন করতে থাকেন। এখান থেকে বেরিয়ে তার গ্রামের বাড়ি যাওয়ার কথা থাকলেও সেই ইচ্ছে আর পূর্ণ হয়নি। প্রধান ফটকের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে প্রচণ্ড বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে মাজার এলাকা। এতে আনোয়ার চৌধুরীসহ অনেকে আহত হয়ে লুটিয়ে পড়েন। আতঙ্কিত মানুষেরা দিগ্গি্বদিক দৌড়াদৌড়ি শুরু করেন। ঘটনাস্থলেই এক পুলিশ কর্মকর্তা ও পরে হাসপাতালে নেওয়ার পর আরও দু'জন নিহত হন। আহতদের অনেকে চিরতরে পঙ্গুত্ব বরণ করেন। স্পিল্গল্গন্টার নিয়ে দুর্বিষহ জীবন যাপন করছেন অনেকে।


সেদিন হামলার মূল টার্গেট ছিলেন আনোয়ার চৌধুরী। তাকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল। জঙ্গিদের ছোড়া গ্রেনেড তার সামনে বিস্ফোরিত হলেও ভাগ্যক্রমে বেঁচে যান তিনি। তবে ঘটনাস্থলেই প্রাণ হারান পুলিশের এএসআই কামাল উদ্দিন। হাসপাতালে নেওয়ার পর মারা যান দিনমজুর হাবিবুর রহমান হাবিল মিয়া ও এমসি কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী দরগাগেট এলাকার বাসিন্দা রুবেল আহমদ। সিলেটের তৎকালীন জেলা প্রশাসক আবুল হোসেন, আনোয়ার চৌধুরীর আত্মীয় সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল হাই খান, সাংবাদিক মুহিবুর রহমান, ছুরত আলীসহ অর্ধশতাধিক মানুষ আহত হন। এ ঘটনায় ২০০৮ সালের ২৩ ডিসেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মুফতি হান্নানসহ তিনজনকে মৃত্যুদণ্ড ও হান্নানের দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
সুত্র
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:৪৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×