somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পানিতে মাছ, ডাঙায় হাঁস

১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পানিতে মাছ, ডাঙায় হাঁসঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার পূর্ব বনগাঁও গ্রামের পশ্চিম মোঃ মনজুর আলমের আরজু বেগম মৎস্য খামার। প্রায় ২১ বিঘা আয়তনের এ খামারে একটু পরপরই মাছ লাফ দিয়ে ওঠে। এর পূর্ব-দক্ষিণ কোণে বাঁশ-টিনের ঘরে হইচই করে প্রায় ১ হাজার হাঁস। এখানে প্রতিদিন প্রায় সাড়ে ৬০০ ডিম পাওয়া যায়। ডিমের সংখ্যা আরও বাড়বে বলে জানালেন খামারটির সার্বিক তত্ত্বাবধানে থাকা মোঃ আবদুল্লাহ আল মামুন। তিনি খামার মালিক মোঃ মনজুর আলমের ছেলে।
আলাপকালে আবদুল্লাহ আল মামুন জানান, তিনি ঢাকার একটি বিশ্ববিদ্যালয় এলএলবি অনার্স পাস করেছেন। চাকরি কিংবা পরাধীনভাবে কোনো কাজ করার আগ্রহ তার কখনও ছিল না। তিনি স্বপ্ন দেখেছেন স্বাধীনভাবে কাজ করে সফল হওয়ার। এ চিন্তা থেকেই গড়ে তুলেছেন মৎস্য খামার। পাশাপাশি এখানে ১ হাজার হাঁস পালন করা হচ্ছে। নিজস্ব উদ্যোগে প্রায় ৪০০ হাঁসের বাচ্চা ফোটানো হয়েছে। আরও বাচ্চা ফোটানোর প্রক্রিয়া চলছে। চাহিদা মেটানোর পর এ বাচ্চা অন্যদের কাছে বিক্রি করা হবে। ২০১৪ সালে এ প্রকল্পটি তিনি হাতে নিয়েছেন। ৮ হাজার ও ৭ হাজার টাকা মাসিক বেতনে দুইজন লোক নিয়মিত কাজ করেন। তাছাড়া খামারের উন্নয়নের কাজে দৈনিক চুক্তিতে প্রায়ই পাঁচ থেকে ছয়জন কাজ করেন। প্রায় ৩৫ লাখ টাকা বিনিয়োগ করে খামারটি গড়ে তোলা হয়েছে। ২ বছরে ১৫ লাখ টাকা লাভ হয়েছে। ১০ একর জমির খামারে বড় পুকুরের চারপাশে ছোট আকারের আরও আটটি পুকুর রয়েছে। ডিম থেকে এখানেই মাছের পোনা উৎপন্ন করা হয়। পুকুরপাড়ে লেবু, পেয়ারা, পেঁপেসহ বিভিন্ন ফলের চারা লাগানো হবে। এ প্রকল্পে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আর্থিক সহযোগিতা করেছে। জেলা মৎস্য কর্মকর্তা ড. মোহাম্মদ নিয়াজ উদ্দিন বলেন, আবদুল্লাহ আল মামুন উচ্চশিক্ষিত হয়েও মৎস্য খামার গড়ে তুলেছেন। এটা প্রশংসনীয়। তার খামার পুষ্টিগুণ-খাদ্যঘাটতি পূরণে জাতিকে সহায়তা করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। বেকার যুবকদের তিনি আবদুল্লাহ আল মামুনকে অনুসরণ করার পরামর্শ দেন।
সুত্র
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×