somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাংবাদিকদের দেশবিরোধী কাজে নজরদারির সুপারিশ

৩০ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কোনো সাংবাদিক বিদেশে গিয়ে বাংলাদেশের স্বার্থবিরোধী কাজে লিপ্ত আছে কিনা সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকে এ বিষয়ে আলোচনা শেষে এ সুপারিশ করা হয়। গত ৩০ মার্চ কমিটির ১২তম বৈঠকে এ বিষয়ে আলোচনার সূত্রপাত করেন কমিটির সদস্য মাহজাবিন খালেদ।

ওই আলোচনার শেষে কমিটির সভাপতি দীপু মনি বলেন, “সাংবাদিকদের বিদেশ যাওয়ার বিষয়ে কড়াকড়ি করা যায় না। তবে কোনো সাংবাদিক বিদেশে গিয়ে দেশবিরোধী কার্যক্রমে লিপ্ত হয় কিনা, সে বিষয়ে খোঁজখবর রাখা বা নজরদারি করা বাঞ্চনীয়।”

কমিটির আলোচ্যসূচিতে থাকা ওই বিষয়ে সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহজাবিন বলেন, “গত কয়েক বছরে বাংলাদেশে অবস্থিত পাকিস্তান হাই কমিশন কিছু সংখ্যক বাংলাদেশি সাংবাদিককে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানায়। এসকল সাংবাদিক বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করে অপপ্রচার চালাচ্ছে। গণমাধ্যমে রাষ্ট্রবিরোধী কথাবার্তাসহ গণহত্যা বিষয়ে ভুল তথ্য দিচ্ছে।”

ঢাকার পাকিস্তান হাই কমিশন সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের তাদের দেশ সফরে নিয়ে যায়।

ওই আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, “দুই বছর আগে পাকিস্তানপন্থি কিছু সংখ্যক সাংবাদিকদের তাদের (পাকিস্তান) পক্ষে কাজ করার জন্য পাকিস্তান চিহ্নিত করে। এছাড়াও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কিছু সাংবাদিককেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে লক্ষ্য করা যায়।”

কার্যবিবরণীতে বলা হয়, প্রতিমন্ত্রীর মতে বিষয়টি দেশের জন্য ভালো এবং তিনি আশা করেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব সাংবাদিকরা নিশ্চয়ই দেশের পক্ষে কথা বলবেন।

বৈঠকে পররাষ্ট্র সচিব বলেন, বিষয়টি সম্পর্কে তারা অবহিত রয়েছেন এবং এসকল সাংবাদিক পাকিস্তান যাওয়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছেন।

সচিব জানান, পাকিস্তান সফরে যাওয়া সাংবাদিকরা ১৯৭১ সালে গণহত্যার জন্য দেশটিকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে এবং যুদ্ধাপরাধ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীকে প্রশ্ন করেন। সাংবাদিকদের প্রশ্নের সঠিক উত্তর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী দিতে পারেননি বলেও উল্লেখ করে সচিব।

আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, “পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাও বাংলাদেশবিরোধী আলোচনার খোঁজখবর রাখছেন।”

এ বিষয়ে আলোচনার পর কমিটিতে সুপারিশ চূড়ান্ত করা হয়।

সুপারিশের বিষয়ে কার্যবিবরণীতে বলা হয়, “বাংলাদেশ থেকে কোনো সাংবাদিক বিদেশ গিয়ে দেশের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে কিনা, সে সম্পর্কে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।”
সুত্র
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:৪২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×