somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পৈশাচিক আনন্দ !:#P B-) :-B

২০ শে মে, ২০১১ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ মরনশীল এই কথাটা যেমন সত্য ঠিক তেমন সত্য মানুষ তার জীবনে কিছু ভুল করে। কিন্তু ভুল কতটা বড় হলে সেটা সারা জীবনের জন্য জীবনে গেঁথে যায় সেটা উপলব্ধি করার সময় সম্ভবত আমার এসেছে, জীবনে হয়ত আরো অনেক বার আসবে কিংবা সেটা স্থায়ী কোন রূপ লাভ করবে, এত দিনে করেও যেতে পারে, ঠিক জানি না।

ইদানিং বেশীর ভাগ সময় যে কোন কিছু নিয়ে নিরুত্তাপ থাকার চেষ্টা করি, তবে সেটা বেশীর ভাগ সময়ই খুবই বিরক্তিকর হয় অন্য মানুষের জন্য। তখন সম্ভবত যেই আমার সাথে কিছুক্ষন কথা বলবে আমি তার মেজাজটা খুব নিপুনভাবে খারাপ করে দিতে পারব। বেশী হলে ৫-১০ মিনিট সময় লাগতে পারে। আমি সেই মেজাজ খারাপটা দেখে একটা পৈশচিক আনন্দ পাওয়া শুরু করেছি। জিনিসটা যদিও খুব খারাপ, তারপরেও আমি পৈশাচিক আনন্দটা খুব উপভোগ করি। আমার এখন আর কাউকে শান্তিতে দেখতে ইচ্ছে করে না।

কালকে আমি খুব মজার একটা কাজ করেছি। আম্মুর হসপিটাল থেকে বের হয়ে মোবাইল বন্ধ করে বাসে করে ঘুরেছি। সবাই অনেক চিন্তার মাঝে ছিল, আর আমি বসে বসে আনন্দ ভোগ করেছি। যেখানে আমি কখনও একা যাওয়ার চিন্তাও করি নি, এমনকি কখনও যাই নি সেই রাস্তায় একা একা হেঁটেছি। শেষ পর্যন্ত সন্ধ্যায় চেনা যায়গা টিএসসি তে আসতে পেরেছিলাম। ইচ্ছা ছিল জীবনে আর কোনদিন বাসায় যাব না, কিন্তু আবার ফিরে আসলাম। বাসায় আসার পর আমার প্রচুর বকা শোনা উচিত ছিল, কেন যেন কেউ কিছু বলে নি। দুপুর থেকে রাত পর্যন্ত একটা মেয়ে, যে কিনা কারো মেয়ে, কারো বোন, তার উধাও হয়ে যাওয়া সম্ভবত একটা ইলেকট্রক শক দিয়েছিল। হা..হা.. হা.... (পৈশাচিক আনন্দের হাসি)

আমি তর্ক করতে খুব পছন্দ করি। খুব বাজে একটা অভ্যাস, তবুও আমি তর্ক করতে অনেক পছন্দ করি। তবে ইদানিং মানুষের সাথে তর্ক করা বন্ধ করে দিয়েছি। তর্ক করি নিজের সাথে, নিজের সাথে তর্ক করার মজাটা অন্যরকম। ব্যাপারটা আগে জানলে সম্ভবত অনেক আগেই মানুষের সাথে তর্ক করা বন্ধ করে দিতাম।

নিজের মাঝে ইদানিং আমি অনেক পরিবর্তন টের পাচ্ছি। অনেক কিছু নতুন লাগছে, কিন্তু ব্যাপারগুলো খুব পুরোনো। নতুন লাগছে শুধু ধারনা বদলানোর কারনে। এই জিনিসটা খুব ভাল একটা জিনিস আমাকে দিয়েছে। আমি এখন খুব সহজে ঠান্ডা মাথায় খুব কঠিন কথা বলে ফেলতে পারি, আগে কন্ঠনালীর কাছে এসে কথাগুলো হজম হয়ে যেত, এখন খুব সহজে মুখ থেকে বেরিয়ে যায়।

আমি ছিলাম এক কাঁদুনে মেয়ে। কিছু হলেই ফ্যাচ ফ্যাচ করে কেঁদে নাকের জল চোখের জল এক করার ন্যাকামি খুব বেশী ছিল। আপাতত কাঁদা জিনিসটা কি ভুলে যাওয়ার চেষ্টা করে ভুলে গেছি অথবা এমনিতেই ভুলে গেছি। এখন কাঁদতে ইচ্ছা করে কিন্তু কীভাবে কাঁদে অনেক চেষ্টা করেও মনে করতে পারি না, শুধু মনে পড়ে কাঁদলে চোখ থেকে পানি পড়ে। পুরো প্রক্রিয়াটা মনে পড়ে না। খুব হাসির কথা তাই না? আমার লিখতে গিয়েই অনেক হাসি পাচ্ছে। হা.. হা.. হা....

আমার পৈচাশিক আনন্দ নিয়ে আমি অনেক সুখে আছি। অনেক সুখে, অনেক অনেক সুখে :):):):)
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১১ রাত ২:৩১
৩৭টি মন্তব্য ৩৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×