somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিরর্থক কথার সমষ্টি

২২ শে মে, ২০১১ রাত ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগটা মনে হয় আমার রাগ ঝাড়ার, মনের কথা বলার জায়গা হয়ে উঠছে। আগে আমার সব রাগ অভিমান গিয়ে পড়ত ডায়েরীর উপরে। যার উপরে রাগ, যত অভিমানের কথা সব ডায়েরীর উপর দিয়ে চালিয়ে দিতাম। এখন বিরক্ত করি ব্লগটাকে, তবে ডায়েরীর মত না, যতটা পারি। অনেকদিন হল ডায়েরীর সাথে আমার কোন যোগাযোগ নেই। পুরোনো পাতা উল্টিয়েও দেখা হয় না একবার। সবার মত সেও আমার থেকে দূরে চলে গেছে, মনে হয় আমিই সরিয়ে দিয়েছি।

ব্লগে যখন কিছু লিখি, অনুভব করি যেন আমি আমার কথা গুলো ছড়িয়ে দিচ্ছি, যা দিনের পর দিন জমে জমে মনের আকাশটাকে অন্ধকার করে দেয়। লেখাগুলোর কাছে আমি কিছু চাই না, আমি জানি ওরা কতগুলো বোবা অক্ষর। তবু ওদের মাঝে আমার জন্য ভালবাসা খুঁজে পাই। ওরা আমার কথা অন্তত শোনে, বোঝে কি না জানি না। বুঝুক বা না বুঝুক আমি ওদের সাথে কথা বলি, ওরা আমাকে নিরাশ করে না। আশাহতের বেদনায় বার বার নীল করে দেয় না। এই বা কম কি!

আমার কথাগুলোর শোনার মত কাউকে আমি এক মুহুর্তের জন্য পাই না, এখন আর বলবারও ইচ্ছা হয় না। হতে পারে আমি কাউকে আমার কাছে ঘেষতে দেই না। এক সময় আমার ধারনা ছিল পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য অন্তত একজন থাকে যে হয় সব অস্ফুট বেদনা, অব্যক্ত কথার সঙ্গী। রূঢ় বাস্তবতা আমারকে শিখিয়েছে এসবই ভ্রম ছাড়া কিছু নয়। সবাই তার নিজের, কেউ কারো নয়। তা হোক সে বাবা-মা, ভাই-বোন, বন্ধু কিংবা ভালবাসার মানুষ। কেউ নিঃস্বার্থভাবে ভালবাসে না।

একটা জিনিস আছে যে নিঃস্বার্থভাবে ভালবাসা দেয়। কেউ সেটাকে ভালবাসলে সেও নিঃস্বার্থভাবে ভালবেসে যায়। আমার পৃথিবীটা আগে অনেকটাই বইময় ছিল। দিন রাত বইয়ের মাঝে ডুবে থাকতাম। স্কুলের পড়া শেষ করে বাকি সময় ডুবে থাকতাম বইয়ের মাঝে। সেই রাজ্যে যথেষ্ট প্রশান্তি ছিল। তবু বাস্তবতার গ্লানি যে কখনও আঘাত হানত না তা না। প্রশান্তির উৎস হিসেবে তাও ছিল বই। বই যে জীবনের সবথেকে ভাল বন্ধু হয়ে উঠতে পারে সে উপলব্ধি তখনও ছিল, তবে এখন সেটা অনেক তীব্র হয়ে প্রকাশিত হচ্ছে।

অনেক দিন হল কলেজে যাই না পড়তেও বসি না। ইচ্ছে হয় অনেক দূরে কোথাও চলে যাই। এখন বইয়ের মাঝে ডুবে থাকি। কিছু ভাল লাগে না রোগের মাঝেও বই আমাকে যে প্রশান্তি দেয় তা স্বর্গীয় বলাই ভাল। আজকে সমরেশ মজুমদার আর সিডনি শেলডেন এর বেশ কয়েকটা বই কিনলাম। কয়েকদিনের আহার জুটে গেল।

শেষে কিছু কথা : প্রায় ৭-৮ মাস আগে ডায়েরীতে কয়েকটা লাইন লিখেছিলাম, "ডায়েরীটার যদি কোন অনুভূতি থাকত নিশ্চয়ই সেও এতদিনে আমার উপরে বিরক্ত হয়ে যেত।" এখন নিজেই ডায়েরীটাকে বিরক্ত করা বন্ধ করে দিয়েছি। আজকে এই কথাটা ব্লগের জন্য রইল। হয়ত সে একদিন বিরক্ত হবে, সেদিন ডায়েরীর মত সেও আমার থেকে দূরে চলে যাবে, আমিই দূরে ঠেলে দেব। আমার হাত থেকে মুক্ত হবে ব্লগটা। মাঝে মাঝে মায়ার টানে দূর থেকে এসে দেখে যাব হয়ত।

পৃথিবীতে মানুষ একা আসে, একা যায়। তার মাঝে কিছুটা সময় একা না থাকার অভিনয়। তাই মাঝের সময়টাও একা থাকার অভ্যাস করাই ভাল।

এই শেষ লাইনগুলো কেন লিখলাম জানি না।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১১ রাত ২:৩১
৫৭টি মন্তব্য ৫৭টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু সাবধান!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ৩:২১

রোমান সাম্রাজ্যের পম্পেই এবং বর্তমান বাংলাদেশের সমাজ ব্যবস্থা, সংস্কৃতি ও সময়কাল সম্পূর্ণ ভিন্ন হলেও, মানুষের সামাজিক আচরণ এবং নৈতিক স্খলনের কিছু ক্ষেত্রে আশ্চর্যজনক মিল খুঁজে পাওয়া যায়। নিচে পম্পেইয়ের সেই... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

ইলিয়াস কাঞ্চন

লিখেছেন অর্ক, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৩



আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো বাচ্চা... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৭

শিউলি গাছ

- মঞ্জুর চৌধুরী

১.

"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

×