somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জন ডিলিঙ্গারঃ ইতিহাসের কুখ্যাত এক ব্যাংক ডাকাত

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯০৩ সালের জুনের ২২ তারিখে জন হার্বার্ট ডিলিঙ্গার আমেরিকার ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় থেকেই ডিলিঙ্গার ছিল আইন ভঙ্গকারী এবং চুরিবিদ্যায় পারদর্শী। তিনি একটি মেশিন শপে কাজ করার জন্য স্কুলে যাওয়া বন্ধ করে দেন। যদিও তিনি চাকুরীতে কঠোর পরিশ্রম করতেন , সারারাত ধরে পার্টি করা ছিল তাঁর স্বভাব।

ছোটবেলায় ( ৪ বছর বয়সে) মা মারা যাওয়ায় ডিলিঙ্গার ছিলেন বোহেমিয়ান স্বভাবের।


জন ডীলিঙ্গার


ডিলিঙ্গারের বাবা মনে করতেন ইন্ডিয়ানাপলিস শহর ডিলিঙ্গারকে নষ্ট করে দিচ্ছে, তাই তিনি তাঁর পরিবার নিয়ে মুরসভিলে চলে আসেন ১৯২০ সালে। ডিলিঙ্গারের বন্য স্বভাব নতুন শহরে আসার পর আরো বৃদ্ধি পায়। ১৯২২ এ গাড়ি চুরির দায়ে ডিলিঙ্গার গ্রেফতার হন। জেল থেকে মুক্তির পর ৩য় শ্রেণীর কর্মচারি হিসেবে ডিলিঙ্গার ইউনাইটেড স্টেটস নেভি তে যোগ দেন এবং কয়েক মাস পরে ডিলিঙ্গার নেভী থেকে ডিসঅনারেবলি ডীসচার্জড হয়। ১৯২৪ সালে বেরিল কে বিয়ে করার পর ডিলিঙ্গার সেটেলড হওয়ার চেস্টা করেন। কিন্ত তিনি সফল হন নি। ১৯২৯ এ তাঁর ডিভোর্স হয়।

ডিলিঙ্গার চাকরি খোজার চেস্টা করে ব্যার্থ হয়। এর পর তাঁর ফ্রেন্ড এড কে নিয়ে ডাকাতির প্ল্যান করে। ৫০ ডলার চুরি করতে সমর্থ হয়। কিন্ত ২ জনই ধরা খেয়ে যায়। এড মুক্তি পায়। কিন্ত ডিলিঙ্গারের বাবা ডিলিঙ্গারের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ডিলিঙ্গারের ১০ থেকে ২০ বছরের সাজা হয়।

জেলে থাকাকালীন সময়ে ডিলিঙ্গারের মুখের এ কথা বেশ বিখ্যাত হয়ে যায়। "I will be the meanest bastard you ever saw when I get out of here.”

১৯৩৩ এর মে মাসে জন ডিলিঙ্গার প্যারোলে মুক্তি পায়। এরপর থেকেই তাঁর ব্যাঙ্ক ডাকাতি জীবন শুরু হয়।
১৯৩৩-৩৪ সাল ছিল ডিলিঙ্গারের স্বর্ণযুগ। তখন কার সময়ের কুখ্যাত অপরাধি, বেবী ফেইস নিলসন, বা প্রিটি বয় ফ্লয়েড কেও অতিক্রম করেছিলেন ডিলিঙ্গার।


ডিলিঙ্গারের ওয়ান্টেড পোস্টার

ডিলিঙ্গার এবং তাঁর সহযোগীরা প্রায় ২ ডজন ব্যাংক এবং ৪ টি পুলিশ স্টেশন লুট করে। ১ বছর পুলিশি ধাওয়ার উপরে থাকার পরে আহত অবস্থায় ডিলিঙ্গার শিকাগো তে ফিরে আসে।
এর পর বিখ্যাত এফ বি আই অফিসার মেল্ভিন পারভিসের নেতৃত্বে স্যামুয়েল পি কাউলি একটি থিয়েটার এর সামনে জন ডিলিঙ্গার কে হত্যা করতে সক্ষম হয়। ডিলিঙ্গার পালাতে চেয়েছিল কিন্ত সফল হয় নি।
ডিলিঙ্গার তাঁর জীবদ্দশায় প্রায় ৩০০,০০০ ডলার ডাকাতি করেন।

ডিলিঙ্গারের জীবনি নিয়ে অনেকগুলো বই, সিনেমা তৈরি হয়েছে।
এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল , জনি ডেপ এবং ক্রিশ্চিয়ান বেল অভিনীত পাব্লিক এনেমিস মুভিটি যা ২০০৯ সালে মুক্তি পায়।
এই মুভিতে জন ডিলিঙ্গারের চরিত্রে অভিনয় করেছেন জনি ডেপ এবং এফ বি আই অফিসার মেল্ভিন পারভিস চরিত্রে অভিনয় করেছেন অস্কারপ্রাপ্ত্য অভিনেতা ক্রিশ্চিয়ান বেল।

সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৯
৫৩টি মন্তব্য ৫৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বাসী মানব মনের উপর বিশুদ্ধ ও স্পষ্ট উচ্চারণে ক্বোরান পাঠের ঐশ্বরিক প্রভাব

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:০৯

আমি গত প্রায় ১৮ বছর যাবত আমার বর্তমান এলাকায় বসবাস করছি। স্থানীয় মাসজিদটি আমার বাসা থেকে প্রায় চার মিনিটের মত হাঁটা পথে অবস্থিত বিধায় চেষ্টা থাকে দিনে যতবার সম্ভব, মাসজিদে... ...বাকিটুকু পড়ুন

বেঁচে আছি, বেঁচে আছি!

লিখেছেন রাজীব নুর, ১২ ই এপ্রিল, ২০২৬ দুপুর ২:৫৩



নতুন জেনারেশনের জ্ঞানগরিমায় যুগপৎ মুগ্ধ ও বিস্মিত হয়ে নিজেকে মনে হয় নিতান্তই জেনারেল!
তাহারা কতকিছু যে জানে, জানে না তাহারা যে জানে! তাবৎ দুনিয়ার খবর তাহাদের তালুর চিপায় নিদ্রামগ্ন!... ...বাকিটুকু পড়ুন

হিসাব চোকানো - হরমুজ এবং মার্কিন আধিপত্যের অবসান

লিখেছেন শ্রাবণধারা, ১২ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪১


ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘটনা ইতিহাসে বিরল ও প্রভাবশালী ঘটনাগুলোর একটি। দীর্ঘদিন আমেরিকা ও তার মিত্ররা ইরানের উপর অর্থনৈতিক অবরোধ দিয়ে রেখেছে। হরমুজ প্রণালীকে অর্থনৈতিক হাতিয়ার হিসেবে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ২০২৪: অস্থিরতার অন্তরালে কী ছিল? লেখকীয় বিশ্লেষণ | সমসাময়িক রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:৩৫

ছবি

বাংলাদেশে ২০২৪: ক্ষমতার পালাবদল নাকি গোপন সমন্বিত পরিকল্পনা?

২০২৪ সালের আগস্ট- বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অস্থির ও বিতর্কিত অধ্যায়। ঘটনাগুলোর ধারাবাহিকতা বিশ্লেষণ করলে অনেকের কাছে এটি শুধুমাত্র একটি রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

একটি র‍্যাপ সং কীভাবে সপ্তম শ্রেণীর বইয়ের কবিতা হলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:২৭


আজকে জুলাই আন্দোলনের একটা কবিতা পাঠ করলাম যেটা পড়ে মাথা হ্যাং হয়ে গেছে। এই কবিতা নাকি সপ্তম শ্রেণীর ‘সপ্তবর্ণা’ বইতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কবিতার নাম ‘সিঁথি’, লেখক হাসান... ...বাকিটুকু পড়ুন

×