রাজার দুই পিচ্চি ছেলে তাদের কাছে কোন টিউটরই টেকে না। এর পেছেনের রহস্য কি?
পিচ্চিরা- আপনাকে আমরা বাবার থেকে দ্বিগুন টাকা দিব যদি আপনি আমাদের না পড়ান।
টিউটর রাও অখুশিনা। না পড়িয়েই টাকা পেলে আপত্তি কিসে?!
কিন্তু এরই মধ্যে রাজা একজন খুঁজে পেলেন যে কিনা যত্ন নিয়ে ছেলেপিলেদের পড়ায়। নতুন টিউটর কে নিয়োগ দেয়ার পর পিচ্চিরা একই পন্থা অবলম্বন করল। এই টিউটরও রাজী হয়ে গেল। ত টিউটর বসে বসে কি করবে...সে পিচ্চিদের জিজ্ঞেস করল যে তাদের সাথে তাকে খেলতে নিবে কিনা...পিচ্চিরাও খুশিতে রাজি হয়ে গেল।
টিউটর পিচ্চিদের নিয়ে খেলছে...আম গাছে আছে এক পিচ্চি(ছোট জন) যে কিনা আম ফেলছে...নিচে যে দাঁড়ানো সে আম তুলছে(বড় জন)।এই সময়...
টিউটর- তুমি গুনে দেখ ও কয়টা আম ফেলেছে...
টিউটরের কথামত বড় পিচ্চিটা গুনতে শুরু করল। তখন উপর থেকে ছোটটা চিল্লায় বলছে বড়টাকে ভাই আম গুনিস না। আমাদের পড়া শিখাচ্ছে!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





