আধুনিক(চন্ডীদাস বনাম রজকিনী) 
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চন্ডীদাস নামক এক প্রেমিক পুরুষ ছিলেন যেকিনা ১২ বছর(আমার জানা মতে) কোন এক নদীর তীরে বসে থাকতেন। কিসের আশায়? সেটা আমাদের সবারই জানা। কিন্তু তাঁর হাতে থাকত একটি ছিপ(মাছ ধরার)। সেই ছিপ ফেলে তিনি চুপচাপ বসেই থাকতেন নদীর ঘাটে। সেই পথ দিয়েই রজকিনী নামের এক গ্রাম্য তরুণী যাওয়া-আসা করত। উচ্ছল সেই তরুণী বিণুনী দুলিয়ে তার সখীদের সাথে নদীতেই পানি তুলতে যেত। রোজকার ঘটনা। চন্ডীদাস বসে থাকে ছিপ নিয়ে; আর রজকিনী সেই পথ মাড়িয়ে পানি তুলে নিয়ে যায়। এইভাবে দিন যায়-দিন আসে। চন্ডীদাসের সাথে রজকিনীর চোখাচোখিও যে হয়না তা নয়। কিন্তু সেটা কেউ কাউকে বুঝতে দিতে চায় না। এইভাবে দিন কেটে যায়। একদিন রজকিনীর কি খেয়াল হয়। সে চন্ডীদাসকে গিয়ে সুধায়,এতদিন তাকে দেখেই এসেছে ছিপ ফেলে বসে থাকতে; সেকি কোন মাছ আদৌ ধরতে পেরেছে কিনা। তখন চন্ডীদাস মুচকি হেসে বলেন-"এই মাত্র আমি মাছ ধরলাম"। এরপর চলতে থাকে কাহিনী নিজের মত।
এই হচ্ছে চন্ডীদাস আর রজকিনীর প্রেম কাহিনীর সারমর্ম।
কিন্তু মজার কাহিনী হচ্ছে আধুনিক কালের চন্ডীদাসেরা। তেনারা একটা নয় কয়েকটা ছিপ একসাথে ফেলে; তাও আবার ভিন্ন ভিন্ন ঘাটে। আর রজকিনীরাও ভিন্ন ভিন্ন ঘাটে গিয়ে জল তুলে আনে

টোপ ও গিলে ফেলে যখন ইচ্ছা তখন। গেলার সময় বেশীরভাগ সময়ই ভাবেনা কিছু; কিংবা উগরোবার সময়ও ভাবেনা। আবার চন্ডীদাসেরা এখন আর ১২ বছর ছিপ ফেলে বসে থাকেনা। তারা একটার পর একটা ছিপ ফেলতেই থাকে। অনেক সময়ই একসাথে অনেক খানে

তাও আবার সেটা ২/৩ মাসের বেশী সময় ধরে না। আসলে এখন মাল্টিটাস্কিং/মাল্টিথ্রেডিং এর যুগ। তাল মিলায়ে না চলতে পারাটাই লজ্জার বিষয়

।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুন
শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন