এই দিনটা, যা আজ অতীত, একদিন আমাদের কাছে অত্যন্ত পরিকল্পিত একটা দিন ছিল । কি রঙ হবে লেখাটার ? কোন একদিন হয়ত এটি হবে আমাদের সুখের স্মৃতি কিংবা হবে আমার একাকিত্তের সঙ্গী ... হয়তোবা কষ্টেরই স্মৃতি । কি রঙ হবে যদি এটি সুখের স্মৃতি হয় কিংবা কষ্টের স্মৃতি হয় ? সুখের স্মৃতির রঙ কষ্টের স্মৃতির রঙ ! আচ্ছা এই কষ্টের কি কোন রঙ হবে?
দিনটি ছিল ওর জন্মদিন, ৩০ জুন । আমরা দুজনেই গ্রামের বাড়ি । কথা ছিল দুজন একসাথে ঢাকা আসবো । আমি সকাল ৯ টায় নতুন বাস স্ট্যান্ড এ থাকবো, ও আমার জন্য সীট নিয়ে আসবে । নতুন বাস স্ট্যান্ড পর্যন্ত ওর ভাইয়া আসবে এবং ওখান থেকেই ভাইয়া ওকে বাসে তুলে দিবে ।
অনেক দিন যাবত আমাদের দেখা হয় না, সেহেতু আমাদের আগ্রহটা একটু বেশিই ছিল । আমি সারে ৮ টার দিকে স্ট্যান্ডের কাছেই ফুলের দোকানে যাই ।এ সময় ও এস এম এস দিয়ে জানালো, “একসাথে যাওয়া যাবেনা, কারন সাথে ওর এক আত্মীয় যাবে, আমি যেন চলে যাই ”।
অদ্ভুত লাগছিল, কি করব বুঝতেছিলাম না । চলে যাব না ওদের বাসে যাবো । ওর ওপরে খুব রাগ হচ্ছিলো জানি ওর কোন দোষ নেই তবুও । আর ওর ভাইয়াকে ...... থাক লেখা ঠিক হবে না উনি আবার রাগ করতে পারেন, তাছাড়া হাজার হলেও মুরুব্বী । যাইহোক আমার টেনশন দূর করতেই আর একটা এস এম এস আসলো ... “তুমি যেওনা ” ।
একটু পর আর একটা এস এম এস আসলো ...”ভাইয়া আমাকে গাড়িতে তুলে দিবে, তুমি থাক ” ।
যেহেতু বাসে তুলে দিবে তাই আমি নতুন বাস স্ট্যান্ডে যাই । একটু পর ও আমাকে কল করে বলল ও গাড়িতে, আমি যেন বাস স্ট্যান্ডেই থাকি । আরও দুবার কথা বলি কিন্তু ও প্রশ্ন করেনি যে আমি কোথায় আর আমিও বলিনি যে... “আমি নতুন বাস স্ট্যান্ড” । ভেবেছিলাম ও বুঝতে পারবে ভাইয়া যেহেতু নতুন বাস স্ট্যান্ড আসেনি, আমি নতুন বাস স্ট্যান্ডে থাকতে পারি । কিছুক্ষণ পর ও কল করে বলল ... বাস পৌঁছে গেছে তুমি বাসে উঠ । আমি বললাম কোথায় বাস ...
এই তো বাস স্ট্যান্ডে থামল ......
কোন বাস স্ট্যান্ডে??
কেন তুমি কোথায়??
নতুন বাস স্ট্যান্ডে ......
পুরান স্ট্যান্ডে বাস লেট করে ৩/৪ মিনিট, আর রিক্সায় যেতে সময় লাগে ৩/৪ মিনিট । ওর বাস ধরা কঠিন হবে । আমি রিক্সায় উঠে ওকে কল করতেই শুরু হল বকা...... সেগুলো লেখা ঠিক হবে না । ও বাস ছাড়তে পারছিল না, গাড়ির লোক ভাইয়ার পরিচিত থাকতে পারে এই ভয়ে ।
খুব অসহায় লাগছিল, রিক্সার ড্রাইভার ও খুব চেষ্টা করছিল । ও আবার কল করে...... তুমি কোথায় ? তারাতারি আস বাস ছেড়ে দিবেতো । প্লিজ তাড়াতাড়ি আস । বাস এখুনি ছেড়ে দিবে, প্লিজ ......
এরপর কতক্ষণ হবে ? ২০ সেকেন্ড , রিক্সা বাস স্ট্যান্ড পোঁছায় । আমি ওকে কল করে বললাম বাস কোথায়? আমি এসে গেছি । বাস ছেড়ে দিয়েছে ... বলেই ও কেঁদে ফেলল ...... আমি তোর জন্য একসাথে যেতে পারলাম না.........। ওর অভিযোগ কিছুটা তো সত্যিই... । অনুভব করছিলাম নিজেকে নিয়ন্ত্রণ করতে ওর খুব কষ্ট হচ্ছে ......। খুব একা লাগছিল... খুব অসহায় লাগছিল......। নিজেকে মনে হচ্ছিলো সৃষ্টিকর্তার এতই অপ্রিয় কোন সৃষ্টি যার মুখের হাসিও তিনি শুনতে চান না...... দেখতে ও চান নাহ......
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১২ দুপুর ১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




