দেখি অজর দু চোখে চেয়ে
দেখি আদুরে রোদে ছেয়ে গেছে দূরের
দেখি স্বপ্নহীনতার কাছাকাছি কোথাও
তুমি নেই তুমি নেই তাই।
অথবা দেখিনা যা দেখি বলে ভাবছি আসলে
যা দেখিনা তা ও কি কোথাও দেখি, না দেখার মাঝে !
অথঃপর নৈবৃত্তিক সময় পার করি অলসতার ভানে
বাতাস বলে যায় কানে কানে-
কি কথা সে শুধু বাতাস আর মন জানে।
আর এইসব দিন রাত্রির পাশে
ছায়া নেমে এলে- নির্জনে,
গোধূলি বেলা শেষে ধূসর সন্ধ্যা নামে।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৭ ভোর ৫:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


