আমি মনে প্রানে আওয়ামীলীগ , আমি মনে প্রানে বিএনপি, আমি মনে প্রানে জাতীয় পার্টি, আমি মনে প্রানে বিকল্প ধারা ।
না ...........................................................................
আমি মনেপ্রানে বাংলাদেশী
আমার সোনার বাংলা ,আমি তোমায় ভালোবাসি । আমি চাইনা এই মাটিতে পুলিশের রক্তের দাগ, আমি চাইনা এই মাটিতে লিমন এক পায়ে হাটুক , আমি চাই না এই মাটিতে বিশ্বজিত বলি হোক রাজনীতির , টাটকা লাশের গন্ধ ছড়াক কুলসুম আক্তার আর তার বোনের মেয়ে রিয়া- আমি চাই না ত্বকিদের স্বপ্ন পানিতে ভাসুক আমি চাচরাক, আমি চাই না হরতালের ছুতোয় কোন স্কুলে হামলা হোক , আহত হোক কোন স্কুল ছাত্রী বোমার আঘাতে , আমি তাও চাই না কোন হুজুর বা সাধারন মানুষ পাঞ্জাবি পড়তে ভয় পাক । আমি চাই ৭১ এর স্বপ্নের স্বাধীন বাংলাদেশ যে স্বপ্ন নিয়ে কিছু মানুষ নিজের জীবন উৎসর্গ করেছিল গেয়েছিল গান মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি । সেই ফুলের মত একটা বাংলাদেশ চাই ।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





