somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরীক্ষার্থীদের জন্য বাস্তবসম্মত প্রাত্যাহিক রুটিন

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান সময়ে স্কুল, কলেজ ও বিস্ববিদ্যালয়গুলোতে পরীক্ষার ধুম লেগেছে, কারো এখন চলছে আর কারো সামনে হাতছানি দিয়ে ডাকছে । এই সময়ে কিভাবে সময়কে উপযুক্তভাবে লাগাতে হয় তা নিয়ে সাধারণত ছাত্র-ছাত্রীরা হিমশিম খায় । এই কারনে তারা একটি রুটিন বা নিয়মের দারস্থ হয় । কিন্তু, আমাদের চারপাশে, গ্রামে-গঞ্জে, শহরে, হাটে-বাজারে শিক্ষার্থীদের জন্য অনেক ধরনের দৈনিক রুটিন পাওয়া যায়, যা কিনা বর্তমান প্রেক্ষাপট ও বাস্তবতা বিবর্জিত এবং অনেক ক্ষেত্রেই ব্যাবহারিকভাবে প্রয়োগের অনুপযোগী । আর, এ কারনেই ঐ সব রুটিন মানতে গিয়ে শিক্ষার্থীরা তথা পরীক্ষার্থীরা খৈই হারিয়ে ফেলেন । একজন পরীক্ষার্থীর অনুরোধকল্পে তাদের জন্য বাস্তবিক ব্যাবহার উপযোগী, সময়াপোযগীও প্রাত্যাহিকভাবে ব্যাবহারযোগ্য একটি রুটিন তৈরির ক্ষুদ্র প্রচেষ্টা চালালাম । ইন শা আল্লাহ্‌, এর দ্বারাপরীক্ষার্থীরা উপকৃত হবেন বলে আশাবাদ ব্যাক্ত করছি ।

____________________________________________________________________
সকাল ০৫টা ০০ মিনিটঃ ঘুম থেকে উঠা, আড়মোড়াভাঙ্গা, ২ গ্লাস পানি পান (সকালে খালি পেটে পানি পান স্বাস্থ্যের জন্য অনেক উপকারী) ও ফজরের নামাজের প্রস্তুতি
সকাল ০৫টা ১৫ মিনিটঃ ফজরের নামাজ আদায়
সকাল ০৫টা ৩০ মিনিটঃ কোরআন শরীফ তেলাওয়াত ও হাদীস পড়া (*চাইলে সময় আরো বাড়াতে পারেন)
সকাল ০৬টা ০০ মিনিটঃ নাস্তা তৈরী/তৈরিতে সহায়তা, নাস্তা গ্রহন (খাবারের আধা ঘন্টা পূর্বে পানি পান করলে তা হজমে সহায়তা করে) ও দাঁত ব্রাশ করা
সকাল ০৬টা ৩০ মিনিটঃ একমনে–একধ্যানে পড়াশুনা শুরু (কি পড়বেন সেটা নিজে ঠিক করে নিবেন)
সকাল ০৯টা ৩০ মিনিটঃ হালকা বিশ্রাম
সকাল ০৯টা ৪৫ মিনিটঃ আবার একমনে–একধ্যানে পড়াশুনা শুরু
সকাল ১১টা ০০ মিনিটঃ হালকা নাস্তা গ্রহন
সকাল ১১টা ০৫ মিনিটঃ আবার একমনে–একধ্যানে পড়াশুনা শুরু (ঘুম বা বিশ্রাম বেশী প্রিয় হলে এই সময় কাজে লাগাতে পারেন, তবে তা অবশ্যই আত্মঘাতী সিদ্ধান্ত হবে)

দুপুর ১২ টা ০৫ মিনিটঃ রান্না-বান্না, সোশ্যাল নেটওয়ার্কিং (ফেসবুকিং, ব্লগিং ও অন্যান্য), বাবা-মা-ভাই-বোনকে সময় দেয়া, পরিবারের কাজে সহায়তা করা (যেকোন এক বা একাধিক)
দুপুর ০১ টা ০০ মিনিটঃ গোসল করা, কাপড় ধোয়া, রূপচর্চা ও যোহরের নামাজের প্রস্তুতি
দুপুর ০১ টা ৩০ মিনিটঃ যোহরের নামাজ আদায়
দুপুর ০১ টা ৪৫ মিনিটঃ দুপুরের খাবার গ্রহন ও হালকা বিশ্রাম
দুপুর ০২ টা ০০ মিনিটঃ আবার একমনে–একধ্যানে পড়াশুনা শুরু

বিকাল ০৪টা ০০ মিনিটঃ ঘুম
বিকাল ০৫টা ০৫ মিনিটঃ ঘুম থেকে জেগে উঠা ও আসরের নামাজের প্রস্তুতি
বিকাল ০৫টা ১৫ মিনিটঃ আসরের নামাজ আদায়
বিকাল ০৫টা ২০ মিনিটঃ হালকা নাস্তা গ্রহন, খেলাধুলা, বাইরে বেড়ানো, বন্ধুদের সাথে সময় কাটানো, সোশ্যাল নেটওয়ার্কিং (ফেসবুকিং, ব্লগিং ও অন্যান্য), কাব্য ও সাহিত্য চর্চা, বাবা-মা-ভাই-বোনকে সময় দেয়া, পরিবারের কাজে সহায়তা করা (যেকোন এক বা একাধিক)

সন্ধ্যা ০৬টা ২০ মিনিটঃ মাগরিবের নামাজেরপ্রস্তুতি ও নামাজ আদায়
সন্ধ্যা ০৬টা ৩০ মিনিটঃ আবার একমনে–একধ্যানে পড়াশুনা শুরু

রাত ০৯ টা ৩০ মিনিটঃ রাতের খাবার গ্রহন ও হালকা বিশ্রাম (রান্না-বান্না না করা থাকলে আগে তা করে নিবেন, কেমন !)
রাত ০৯ টা ৪৫ মিনিটঃ টিভি দেখা (অবশ্যই শিক্ষামূলক অনুষ্ঠান), সোশ্যাল নেটওয়ার্কিং (ফেসবুকিং, ব্লগিং ও অন্যান্য), কাব্য ও সাহিত্য চর্চা, বাবা-মা-ভাই-বোনকে সময় দেয়া, পরিবারের কাজে সহায়তা করা (যেকোন এক বা একাধিক)
রাত ১০ টা ৪৫ মিনিটঃ রূপচর্চা, দাঁত ব্রাশ করা, প্রচুর পরিমানে পানি পান করা (যেন ফজরেরে সময় অন্তঃত ব্লাডারেরে চাপে ঘুম ভাঙ্গে) ও ঘুমানোর প্রস্তুতি
রাত ১১ টা ০০ মিনিটঃ ঘুমের দেশে হারিয়ে যাওয়া (বেশী রাত জাগা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর । আর, যারা স্বপ্ন দেখতে ভালোবাসেন তাদের জন্য তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া অতীব জরুরী কেননা একমাত্র ভারী ঘুম হলেই ভালো ভালো স্বপ্ন দেখা যায় এবং এর জন্য তাড়াতাড়ি ও বেশী ঘুমানো বাঞ্ছনীয় ।)

____________________________________________________________________
** সর্বমোট পড়ার সময়কালঃ ১০ ঘন্টা ১৫ মিনিট
(*চাইলে এখান থেকে ১৫ মিনিটহাদীস পড়ার ক্ষেত্রে কাজে লাগাতে পারেন)

** পাঠ্যশ্রেনী, শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচি, ক্লাশ (যদি থাকে), এলাকার পার্থক্য, নামাজের সময়ের পার্থক্য, টিউশনি, পার্ট-টাইম বা ফুল টাইম চাকুরী, বৈবাহিক অবস্থা, হলে বা মেসে থাকা ও অন্যান্য কর্মকান্ডের উপর ভিত্তি করে রুটিন এদিক-ওদিক করে নিতে পারেন ।

** আশাকরি, সবাই সোশ্যাল নেটওয়ার্কিং ভালো ও দ্বীনি কাজেই ব্যাবহার করেন অথবা করবেন, ইন শা আল্লাহ্‌ ।

** এই রুটিনের উন্নয়নকল্পে কোন পরামর্শ থাকলে অবশ্যই তা সাদরে গৃহিত হবে বলে প্রত্যয় ব্যাক্ত করছি ।


[[[[[[[[[[[ প্রয়োজনীয় মনে হলে, আশা করি কাজে লাগাবেন ]]]]]]]]]]]
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০০
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×