ক্ষমা চাই প্রভু, ক্ষমা দাও আমারে
আমিতো এক ঘোর পাপী বান্দা
ক্ষমা চাই প্রভু, ক্ষমা দাও আমারে
আমিতো চোখ থাকিতেও আন্ধা
যদি না দাও তুমি, ক্ষমা মোরে
আমিতো যাবো হায় ! বিফলে
যদি না করো তুমি, রহমঃ মোরে
নাই যে পথ মোর, কোনো কূলে !
তোমারি অগনন রহমত পেয়েও
নিত্য ভুলেছি হায় ! তোমারে
তোমারি শ্রেষ্ঠ সৃষ্টি হয়েও
হারিয়েছি সঠিক পথ, সবটারে
তবুও নাওনি হিসেব তুমি
এক এক করে, কড়াক্রান্তিতে
তবুও করনি পাকড়াও তুমি
আমার যত বেহিসেবি ভ্রান্তিতে
লুটায়ে পড়েছি সিজদায় আমি
দাওনা তুমি, ক্ষমা আমারে !
লুটায়ে পড়েছি কুদরতি পায়ে
যাবোনা আমি, ক্ষমা ছাড়ারে !
কাঁদছি আমি শুধু তোমারি তরে
কত শত পাপের গ্লানি বুকে লয়ে
কাঁদছি আমি এক ক্ষমারই পরে
আর হবেনা ভুল, জগত মোহ বয়ে
তোমার এক অবুঝ বান্দা ডাকছে তোমায়
কেমনে রবে নিশ্চুপ, আহারে !
তোমারি এক নাদান গোলাম যাচিছে ক্ষমা
হারিয়েছে ক্ষমা প্রার্থনার, সব ভাষারে !
ক্ষমা বিনে আমি, নিদারুণ ব্যর্থ হায় !
ক্ষনিকের এ জগত সংসারে
ক্ষমা বিনে আমি ধ্বংস অতিকায় !
অনন্ত সময়ের, ভয়াল রোজ হাশরে
তুমি বিনে আর, নাই যে কোন গতি
ওগো দুই জগতের মালিক-খালিক
তুমি বিনে আর, নাই যে আপন
যে ফোটাবে মুখে হাসির ঝিলিক
জানি ভালোবাসো সবচেয়ে বেশী
আঠারো হাজার মাখলুকের এই সংসারে
জানি দিবে দিবেই ক্ষমা মোরে
তুমি যে অতি মহানুভব, ক্ষমাশীলরে
এখনো কাঁদছি সিজদায় লুটায়ে
ক্ষমা পাবার আকুল আশাতে
এখনো আমি হইনি নিরাশ
পাবো রহম, ক্ষমার ঐ ভাষাতে
________________________________________________________________________________________
রচনাকালঃ ২৮.০৫.২০১৩ ইং
আলোচিত ব্লগ
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।