somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তবুও তুমি, আমার কেউ নও!

২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাবনার সাগরে দোল দিয়ে যাও তুমি
নিরাশার ঘাটে পথের দিশা হয়ে চলো
আঁধারেও আলোকবর্তিকারুপে ফুটে উঠো
নিশ্বাসের পরতে পরতে পাই দিব্য উপস্থিতি
প্রতিক্ষণে, হৃদ মাঝার আন্দোলিত করে লও
তবুও তুমি, আমার কেউ নও!

বুকের শান বাঁধানো ঘাটের পথিক তুমি
মননের প্রতি কোনে কোমল স্পর্শে সংক্রামিত
চুপিসারে, কানে কত-শত কথাধ্বনি আঁকো
অচেনা মানুষের ভীড়েও স্পষ্টভাবে দেখা পাই
তুলির আঁচড়ে, মানসপটে নিত্য এঁটে রও
তবুও তুমি, আমার কেউ নও!

একাকার হয়ে আছো প্রভাতের প্রথম প্রহরে
বেলা বাড়ার সাথে সাথে হারাও না কখনো
একান্তভাবে মিশে আছো দুপুরের খাঁ খাঁ রোদ্দুরে
পড়ন্ত বিকেলে স্নিগ্ধ আকাশে সরব হয়ে
সূর্যাস্তের শেষ প্রহরেও ম্নান নাহি হও
তবুও তুমি, আমার কেউ নও!

নিঝুম রাতে, ছায়াসঙ্গী হয়ে পাই তোমাকে
অমাবস্যার কালে ও মলিন হয়না তব প্রতিচ্ছবি
পুর্ণিমা রাতে জ্যোৎস্নার ভেলায় চেপে আসো
আবার আধ ফালি চাঁদ হয়ে ভাসো আকাশে
অন্তঃহীন স্বপ্নের মাঝে নিত্য কথা কও
তবুও তুমি, আমার কেউ নও!

লুকায়ে আছো তুমি মেঘমালাদের ভীড়ে
বিদ্যুৎ চমক হয়েও কভূ দেখতে আসো
ঝরঝর ঝরো বৃষ্টির প্রতিটি ফোঁটার সাথে
অবিরাম বহো তীরভাঙ্গা বানের স্রোতে
মোহনীয় রঙধনুর ভাজে ভাজে রও
তবুও তুমি, আমার কেউ নও!

শুভ্র গাঙচিলদের সারিতেও তোমার মুখ
মিশে আছো উন্মত্ত ঢেউয়ের সাগর বুকে
কূলহীন তটে দিকভ্রান্ত নাবিকের অবলম্বন হয়ে
কি জোয়ার কি ভাটা - সব কালেই পাশে থাকো
ভয়াল সামুদ্রিক ঝড়-ঝঞ্ঝাতে ও প্রতিনিয়ত বও
তবুও তুমি, আমার কেউ নও!

___________________________________________
রচনাকালঃ ২৪.১১.২০১৩ ঈসায়ী

[ আমার লেখাসমূহ (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্‌ যেকোন সময় পাবেন ]
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×