somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“ভি চিহ্ন” মানেই বিজয়?

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাগো! তোর কোলে শুয়ে গল্প শুনতে পারিনা আজ!
নিঃসংকোচ প্রাণে, কাব্যের কোন পংক্তিও আসে না
হায়েনার রক্ত চক্ষু তাড়া করে ফেরে, দিবা-নিশি
স্বপ্নের মাঝেও, জালিমের বুটের ঘা শাসিয়ে যায়
প্রতিহিংসার আগুনে আমি এখনো খুন হই, মা!

আমার রক্তস্রোতে ভেসে যায়, মাইলের পর মাইল!
কত বেয়োনেট-কামান-বুলেট পিঁছু নেয় উদগ্রভাবে
নৃশংসভাবে ঘুমের ঘোরে সিদ্ধ হই, কাটা মুরগীর মত
কেউ বসে বসে হরতাল, সন্ত্রাসবাদ ও হত্যাকান্ড গুনে
আর তুমুল প্রতিযোগিতা করে, এক চেয়ারের লোভে

বিজয় কি কাগজে-কলমে নথিবদ্ধ কোন ভূমি শাসন?
কত নবাব গেলো, পলাশী গেলো, ব্রিটিশ শাসন গেলো
মীরজাফরের দল এখনো বিদায় হয়নি মাতৃভূমি থেকে
নানা বাহানায় স্বার্থ বিক্রীত হয়, চেতনার ফেরী চলে
চারিদিকে শত্রুরাও, বন্ধু সেজে কুৎসিতভাবে হাসে

ফুটপাত এক্ষনেও আছে, পরম মমতার আশ্রয় বণে
অনাগত সন্তান আজও প্রাণ পায়না দ্রারিদ্রের নামে
রাজা যায়, কত রাজা আসে! কিন্তু ভাগ্যবদল হয়না
ঘুষ ছাড়া চলেনা একটিও ফাইল; এমনকি বার্ধ্যকেও!
ভাইয়ে-ভাইয়ে দ্বন্দ উসকে দেয়, স্বার্থান্বেষী মহল

একমুঠো খাবারের জন্য আজও খুন হতে হয়, মা!
ছেঁড়া কাপড়ের ফাঁক গলে, মানবতা অট্টহাসি দেয়
এখনো শীতে কাঁপি থরথর করে, মারাও যাই কত!
আসমানীর ভেন্না পাতার বাসার মতই নড়বড়ে ঘর
দুঃখে, আকাশ দাঁত কেলিয়ে হাসে; আবার কাঁদেও!

মাগো! এখন আমায় নৈরাশ্যবাদী বলে বসোনা!
আমি আশাবাদী ছিলাম, আছি এবং সদা থাকবো
ঠুনকো আশার বুলি কপচালেই আশা হয় না, মা!
ও মা! আমি মিথ্যার আশ্বাস আর চাইনা! না! না!
আমি পূর্ণ বিশ্বাস চাই! বুকভরা সাহসের বর্ম চাই!

বলবে কি, আগুনে পুড়ে সোনাকে খাঁটি হতে হয়?
না মা! আমি যে, পুড়তে পুড়তে অঙ্গার হয়ে গেছি!
বুকচিরে দেখো, একফোটাঁ রক্ত ও অবশিষ্ট নেই!
আমার শৈশব-কৈশোর কেটেছে ভয়কে সাথী করে
যৌবন ও বুঝি পার হবে, তুষের আগুনে জ্বলে জ্বলে!

আর না! আমি হাজারো খান জাহান আলী চাই, মা!
তিতুমীরের সত্যান্বেষী বাঁশের কেল্লা গড়বো আবারো
হাজী শরীয়ত উল্লাহর তাকবীর-হুংকার ছড়াবো গগনে
প্রশান্তি চাই! অবাধে বিচরন চাই স্ব-ভূমিতে, বীরদর্পে
শিশুশ্রম-পন্ডশ্রমে, প্রহর কাটাতে চাইনা একমূহূর্তও!

_____________________________________________
রচনাকালঃ ১৪.১২.২০১৩ ঈসায়ী

[ আমার সকল রচনাবলী (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্‌ যেকোন সময় পাবেন ]
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×