নিখিল ধরা পরে দারুচিনি দ্বীপ বলে কিছুই নেই
সবই মোহ ও ত্বা’গুতে আচ্ছাদিত ভ্রান্ত গোলাপ
ক্ষনস্থায়ীত্ব লভ্যে কতনা অমারাত্রি অভিযোজন!
চোরাবালি জেনেও, স্বেচ্ছায় পা-কে গলিয়ে দিচ্ছি
এক-একটি দিন খরচ করে ভাবছি, বড়-ই হচ্ছি!
বয়ে যাওয়া তাবৎ সময় কেমনে আত্ম হিস্যা হয়?
সুশোভিত বাগান-পাশ পাড়ি দিয়েই, প্রমিত গন্তব্য
গতিক্রমে, সুবাস বৈ আস্ত ফুল কেন তুলতে চাই!
কত ঊচ্ছ্বাস, কত আলোক অন্বেষণে বেরুতে হবে
অথচ আমি কিনা ঘুরপাক খাচ্ছি গহ্বরের অতলে!
নিয়ত হেরেছি, রুহানী জগতে কৃত আমারি ওয়াদা
বারযাখের জীবনকে এড়াতে কত প্রাণান্তকর চেষ্টা!
শুধু উত্তম ফসল বুননের হেতুই শস্যক্ষেত্রে উত্তরণ
সবুজ-শ্যামলিমায় আচ্ছাদিত ঘর একটু দূরেই থাকে
পরীক্ষাগারে তো কভূ চিরস্থায়ী আবাস সৃজিত হয়না
এরপরেও হীরা-কাঞ্চনে খচিত আঙ্গিনাকেই পর করি
জাগতিক লেনদেন সমান ও সমানুপাতিক হারেই ঘটে
বাইরের সবই জুলুম, ঔদ্ধ্যত্য ও অত্যাচারে পরিগণিত
এত তাওবা-এস্তেগফারের সুযোগ কোন রাজাই দেয়না!
সাত গুন-সাতশত গুন বা অসীম হিসেবেও বিনিময় নেই
কোন রাহমাত-নেয়ামাতকে প্রত্যাখ্যান করার জো আছে!
হেরার আলো অন্তরের অন্তঃস্থলে প্রবেশে, আর কি বাকি?
শুভদয়ের আবির্ভাবে, কতটা বসন্তকে খসাতে হবে, ভবে?
বিষ-পেয়ালা লভ্যক্ষন স্তব্ধ হলেই যে, সর্ব কপাট এঁটে রবে
__________________________________________________
রচনাকালঃ ২১.১২.২০১৩ ঈসায়ী
[ আমার সকল রচনাবলী (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্ যেকোন সময় পাবেন ]
আলোচিত ব্লগ
কেউ জানেনা

কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।
রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন
সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন
সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?
ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?
সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন
শুভ জন্মদিন আফীক

তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন
দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।