আজকে আড়ি দিব, আড়ি
আর যাবোনা দুঃখের বাড়ি!
করিনাতো পরোয়া তোমাকে
ভালো করেই জানি, আজিকে
তুমি কে আর আমিই-বা কে?
তোমার জমিন গুড়িয়ে ফেলবো!
যত সুখের কথা তোমাকে বলবো!
পার পাবে কি, আমার কাছ থেকে?
কেমনে আসো দেখি আবার, হেঁকে!
ভয় পেয়ে, যাচ্ছো নাকি একে-বেঁকে!
সত্যের পথে চলে, যাবোই দূর-বহুদূর!
কেমনে পিছু নাও, যেতে পারো কতদূর?
বাজাবো মধুর সুর, নিরাশার দোলাচলে।।
বিপথে ফেরাবে কেমনে, কোন বোলে?
মিছে ভেবোনা আমাকে, কোনো ছলে!
পরাজয়ে ডরে না কোন বীরের জান
কালেমার মেশ্-ক আঁকা, অন্তঃপ্রাণ
মিত্যুর মুখোমুখি, দাঁড়িয়ে ও সুখি!
নিতে জানি যত বাজি আর ঝুঁকি!
আসো তুমি, যতই না বারি ফুঁকি
প্রশান্তির ছোঁয়াতে, আলোকিত
হবো আমি নিশ্চিতই, অবিরত
মুখোমুখি হতে, আছে সাহস?
আনবে নাকি, নতুন বাহাস?
এটাই, মম বীরত্ব-আভাস!
___________________________________________
রচনাকালঃ ২৬.০১০.২০১৩ ঈসায়ী
(ফন্টের ভিন্নতার কারনে কিছু কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট ও মোবাইলে পিরামিডের আকৃতি সামান্য এদিক-ওদিক হতে পারে।)
[ আমার সকল রচনাবলী (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্ যেকোন সময় পাবেন ]
আলোচিত ব্লগ
বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন
ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....
ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....
শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?
বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন
রুপান্তর

কাজী সালাউদ্দিন সাহেবের আসলেই রাজকপাল , এই কথা বললে বিন্দুমাত্র বাড়িয়ে বলা হয় না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মসনদে টানা ষোলো বছর বসে থাকার এক বিরল কীর্তি তিনি গড়েছেন, যা... ...বাকিটুকু পড়ুন
আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন
কবিতাঃ ১৭ই মার্চ ১৯২০

একটা সোনার ছোট্ট ছেলে জন্ম নিলো এই দিনে,
স্বভাবগুনে স্থান পায় সে কোটি জনতার মনে।
সেই ছেলেটি জন্মেছিল টুঙ্গিপাড়া গ্রামে।
মুক্তিরই এক বার্তা নিয়ে এলো ধরাধামে।
অন্তরটি তাঁর বিশাল বড়ো,বুক ভর্তি মায়া,
সব মায়ের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।