তোমরা যারা দেশ গেলো! ওরে, দেশ গেলো!
বলে বাংলার আকাশ-বাতাস প্রকম্পিত করো!
বিভিন্ন ধাঁচের আচার-অনুষ্ঠানের নামে শহীদ
ভাইদের ঘুম ভাঙ্গাতে পুস্পস্তবক অপর্ন করো!
দেশকে ‘মা’ বলে নিত্য পূজা-অর্চনা ও করো!
তোমরা যারা জুতা পায়ে শহীদ মিনারে উঠা
ঘোরতর পাপ বলে বলে, মুখে ফেনা তোলো!
আবার, ১৬ ই ডিসেম্বরে পবিত্র জুতার নিচেই
দলিত-মথিত করেই, একহাত দেখিয়ে দাও!
অজান্তে ভুল হয়েছে বলে, কত ক্ষমাও চাও!
তোমরা যারা গনতন্ত্রের রক্ষক, মানসকন্যা
বলে সবখানে নিজেকে জাহির করে বেড়াও!
আবার, নিজেই সংবিধান ধারা পরিবর্তন করে
জোরে-সোরে গনতন্ত্রের গলাও টিপে ধরো!
এ দেশকে ভারত-মাতার কাছে বিক্রী করো!
তোমরা যারা জাতীয় পতাকার মান-সম্মান
রক্ষাকল্পে অকাতরে প্রাণ দিতে উদ্যত হও!
আবার, একই পতাকা অন্যরা তৈরী করতে
গেলে, হীন স্বার্থ রক্ষার্থে দর্জিকে জেলে পুরো!
‘ঊকাব’কে বুটের আঘাতে ক্ষত-বিক্ষত করো!
তোমরা যারা মসজিদের যত মুমিন-মুসল্লিদের
গন-গ্রেফতার করার নব্য নজির সৃষ্টি করো!
মসজিদ-মাদ্রাসাকে জঙ্গি সৃষ্টির কারখানা বলো!
আবার, ভোট ভিক্ষা করতে গিয়ে, সব এলাকায়
নতুন মসজিদ তৈরীর বাচ্চাভুলানো কথা বলো!
তোমরা যারা দেশের আনাচে-কানাচে কুর’আন,
সুন্নাহ্ ও মদিনা সনদের ধারা কায়েম করতে চাও!
নিজেই আলেম বণে ইসলামের ফতোয়া দেও!
আবার, শরীয়াহ্’র নিয়ম-নীতির কথা উঠলেই
চুলকানির পাউডার দিতে মোটেও ভুলো না!
তোমরা যারা অবাধ-নিরপেক্ষ নির্বাচনের কথা
বলে বোকা জনগণের সামনে কত মূলা ঝুলাও!
নির্বাচনে থাকবে না বললে, নজরবন্দীও করো!
আবার, নির্বাচনে অংশগ্রহনের যাবতীয় রাস্তা
রুদ্ধ করে অসুরের ন্যায় শয়তানি হাসি হাসো!
তোমরা যারা আটত্রিশ বছর আগের স্বজাতি ও
পঁচে যাওয়া গলিত লাশের বিচারে তৎপর হও!
আর, নতুন করে তাজা রক্ত-বন্যা বইয়ে দাও!
এবং রুপকথার বইয়ের পাতা থেকে উঠে এসে
রক্তচোষা ডাইনি বুড়ি হিসেবে আবির্ভূত হও!
_______________________________________________
রচনাকালঃ ৩০.১২.২০১৩ ঈসায়ী
[ আমার সকল রচনাবলী (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্ যেকোন সময় পাবেন ]
আলোচিত ব্লগ
কেউ জানেনা

কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।
রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন
সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন
সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?
ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?
সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন
শুভ জন্মদিন আফীক

তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন
দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।