somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবকাশ

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বোধের ঘরে বাঁধার পাহাড়, গড়েছি বহুবার, কত-শত
মিথ্যে আশায় বুক বেঁধেই, হেরেছি সর্বকালে অবিরত
পেরিয়ে এসেছি অপর সৌর-বছর, একটু একটু করে
তথাপিও, মুমিন-মুসলিম হতে পারিনি, পাক দরবারে

এক্ষনেও দিয়াছো অবকাশ আমায়, পরম মমতা ভরে
কেমনে জানাই শুকরিয়া, ওগো মালিক তোমারি ‘পরে
কত পাপের বোঝা বয়ে বয়ে, গড়েছি কালিমার পাহাড়
আঁখি জলে ভিজে ভিজে, জায়নামাজ হচ্ছে একাকার!

দ্বীনের পথে দ্বীনের তরে, কভূ করিনি উৎসর্গ, নিজকে
বিদায় ক্ষনে কেমনে দেখাবো মুখ, শুদ্ধ ফেরেশ্তাকূলকে
আরশ দরবারে হাজির হয়ে, কি হবে জানি, প্রশ্ন-জবাব!
আমলের খাতা জুড়ে ধূ ধূ মরুভূমি; পূন্যের ঘোর অভাব

বৃষ্টি হয়ে ঝরছেই দেখো আহাজারি, শুধু তোমারি ভয়ে
একনিষ্ঠ সিজদায় লুটিয়েছি এইবার, তব কুদরতি পায়ে
এই অশ্রুফোঁটার উসিলায় হলেও, ক্ষমো মোরে হে প্রভূ
পাপ-পংকিলতা-প্রবৃত্তিতে মগ্ন হতে, না যাই ফিরে কভূ

মাশরেক থেকে মাগরেবে, খুঁজে পাই তোমার যত শান
শীমাল থেকে জুনুবেও শিখি; তুমি এক, তুমি অফুরান
মাফ করে দাও রহিম-রহমান, দূর করে দাও যত দৈন্য
আলোকধন্য করে, বানাও রসূলের(সঃ) আদর্শের সৈন্য

অসীম রহম ধারায় অবগাহিত করো, নাদান-অভাগারে
ব্যাথার প্রদীপ জ্বললেও যেন নিত্য স্মরি, শুধুই তোমারে
ওগো আল্লাহ্‌! জানি, তুমিই খালিক! তুমি মহা মহিয়ান!
কঠিন সংকটেও যেন না হারাই, তব মহাব্বাত-অফুরান

যত সলাত-সিয়াম-ঈবাদাত, সব’ই এক তোমার তরে
প্রচেষ্টার সবকিছু কবুল করে হলেও, দাও ক্ষমায় ভরে
অশ্রু ফোঁটাগুলো মুছে দাও, কান্নাগুলো কবুল করে নাও
অগনন প্রিয় বান্দাদের দলে, আমাকেও একটু ঠাঁই দাও

______________________________________________
রচনাকালঃ ০১.০১.২০১৪ ঈসায়ী

[ আমার সকল রচনাবলী (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্‌ যেকোন সময় পাবেন ]
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মায়া বড় কঠিন বিষয় !

লিখেছেন মেহবুবা, ১২ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪০


মায়া এক কঠিন বিষয় ! অনেক চেষ্টা করে জয়তুন গাছ সংগ্রহ করে ছাদে লালন পালন করেছি ক'বছর।
বেশ ঝাকড়া,সতেজ,অসংখ্য পাতায় শাখা প্রশাখা আড়াল করা কেমন আদুরে গাছ !... ...বাকিটুকু পড়ুন

মন-উচাটন

লিখেছেন বাকপ্রবাস, ১৩ ই মে, ২০২৬ সকাল ৯:৫০


তিড়িং বিড়িং ফাল পাড়ি,
যাচ্ছে রে মন কার বাড়ি?
পুড়ছে তেলে কার হাঁড়ি,
আমি কি তার ধার ধারি!

পানে চুনে পুড়ল মুখ,
ধুকছে পরান টাপুর-টুপ;
তাই বলে কি থাকব চুপ?
উথাল সাগর দিলাম ডুব।

আর পারি না... ...বাকিটুকু পড়ুন

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

×