মোরা মানিনা কোন মনুষ্য রেখা
মানিনা কোন সীমানার প্রাচীর
একই লহু বইছে সব শরীরে
ভাঙ্গবোই, অদেখা যত জিঞ্জীর
একই জাতির বাহুডোরে বাঁধা
দেহ ভিন্ন, সবাই একই প্রাণ
আঘাত যদি আসে কোন শরীরে
কুন্ঠিত হইনা, বিলাতে নিজ জান
কালেমাখচিত একটাই পতাকা
নাই যে কোন ভেদাভেদের লেশ
সবাই এক কাফেলার ছায়াতলে
আশে আছি, ধরব জান্নাতি বেশ
পুরো বিশ্বটাই আমার স্বদেশ
অনেক অনেক ভালোবাসি তাকে
যেখানেই আছে মুসলিম ভাই
প্রেমের বন্ধনে বাঁধা, সে পাঁকে
ঊষার আলোয়, ভোরের গানে
দেখি প্রেমেরই বহু প্রতিদান
আমার আমিকে ভুলেই নিত্য
ধরি লক্ষ-কোটি সাম্যের গান
মিশর-আফগান-ফিলিস্তিনের তরে
অন্তরে বইছে, নিদারুণ ক্রন্দন সুর
নিরপরাধ প্রাণে আঘাত যেখানেই হবে
কাঁদবো আমি, হয়ে ব্যাথায় বিদূর
আল ওয়ালা আল বারায় বিশ্বাসী মোরা,
নিজেদের মাঝে করিনা কভু বিভেদ
আল্লাহর সন্তুষ্টির তরে রচি যত গান
এক সত্তার মাঝে নেই কোন প্রভেদ
_______________________________________________
রচনাকালঃ ১১.১১.২০১৩ ঈসায়ী
[ আমার সকল রচনাবলী (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্ যেকোন সময় পাবেন ]
আলোচিত ব্লগ
কেউ জানেনা

কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।
রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন
সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন
সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?
ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?
সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন
শুভ জন্মদিন আফীক

তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন
দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।