হোকনা আজ একটু অনিয়ম,
কাটুক না, এই ক্ষনে যত ভ্রম
আবছায়া কাঁচে তোর প্রতিচ্ছবি,
হারিয়েছি আমাকে, ছেড়ে সব’ই।
আঁধার-ঘন কালো চুলের ঘের,
মন্ত্রমুগ্ধ আমায়, করেছেই ফের
কাজল-কালো সে চোখের মায়া,
কুয়াশা দিনে, ফেলেছে যত ছায়া।
প্রেম ডোরে বেঁধেছি আনমনে,
প্রীতিকাব্য রচিব বলে, দু’জনে
রুপকথার আনাচে-কানাচে তুই,
এই আমি, তুই বিনে কারো নই।
যত দূরেই যাসনা কেন তুই,
আছি ছায়া হয়ে তব হৃদ ছুঁই
যেদিকেই গড়িস-না দৃষ্টি সীমানা,
সেখানেই পাবি, আমারি আঙ্গিনা।
পাশে থাকবি বল সারাটা জীবন,
সুখ-দুখ সময়ে, একান্ত আপন
দিয়ে দেবো সব চোখের ইশারায়,
বিচরন করবি হেতু, মোর পাড়ায়।
পরান জালে নেই কোন সংশয়,
অশুভ শক্তিকেও, আর নেই ভয়
বেলা যায়! রাত যায়! যাক-না চলে!
প্রেম ভাবনায়, হেরেছি প্রতিটি পলে।
তোর চোখে রেখেছি এ দু'চোখ,
পাবো বলে, সুখের একটু অসুখ!
বসে আছি মোরা একাকী-নিরালায়,
মুখোমুখি হয়ে, সে দখিনা জানালায়।
_________________________________________
রচনাকালঃ ০১.০১.২০১৪ ঈসায়ী
[ আমার সকল রচনাবলী (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্ যেকোন সময় পাবেন ]
আলোচিত ব্লগ
কেউ জানেনা

কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।
রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন
সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন
সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?
ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?
সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন
শুভ জন্মদিন আফীক

তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন
দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।