আমি আলেয়াকে আলোর প্রমিত উৎস ভেবে,
গতিহীন রই, অপার-গহীন আঁধারের জালে
তিমির ঘন, মায়াবী পথের মাঝে চলে চলে,
সত্যের সন্ধান হেরেছি, সেই কোন কালে!
দিশাহীন মরুর পথে, একাকি হাঁটতে গিয়ে,
মরিচিকাকে ভেবেছি অথৈ সমুদ্রের জল!
মিথ্যে আশায় বুক বেঁধে, এতই চলেছি যে!
দুমড়ে-মুছড়ে গেছে আজ বুকের যত বল।
ভেবেছিনু, আমার আবার কিসের ভয়!
বালির বাঁধ দিয়েই দলাবো হাজারো কালি,
হায়! এতে ও বুঝি পরাজয় লিখা ছিলো!
বালিও শেষে ধরা দিল, হয়ে চোরাবালি।
আলোর সন্ধান করে প্রভাতের প্রথম প্রহরে,
একাকি হেঁটে এসেছি কতইনা অচেনা বন্দর।
নিজের ভুলেই আজ, টুঁটেছে শঙ্কাহীন চিত্ত
স্বপ্নের মাঝে বসত করে, কুয়াশার ঘন চাদর।
চোখে ভ্রান্তি নামক রঙিন এক চশমা এঁটে,
নিত্য ঘুরে বেড়িয়েছি প্রজাপ্রতিদের দলে।
আহা! এতেও, দুষ্টু বালকের হাতে লাঞ্ছিত!
ক্লান্ত-পরিশ্রান্ত-নিঃস্ব আজ, শেষ বিকেলে।
________________________________________________________
রচনাকালঃ ১৩.১১.২০১৩ ঈসায়ী
[ আমার সকল রচনাবলী (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্ যেকোন সময় পাবেন ]
আলোচিত ব্লগ
বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন
ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....
ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....
শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?
বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন
রুপান্তর

কাজী সালাউদ্দিন সাহেবের আসলেই রাজকপাল , এই কথা বললে বিন্দুমাত্র বাড়িয়ে বলা হয় না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মসনদে টানা ষোলো বছর বসে থাকার এক বিরল কীর্তি তিনি গড়েছেন, যা... ...বাকিটুকু পড়ুন
আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন
কবিতাঃ ১৭ই মার্চ ১৯২০

একটা সোনার ছোট্ট ছেলে জন্ম নিলো এই দিনে,
স্বভাবগুনে স্থান পায় সে কোটি জনতার মনে।
সেই ছেলেটি জন্মেছিল টুঙ্গিপাড়া গ্রামে।
মুক্তিরই এক বার্তা নিয়ে এলো ধরাধামে।
অন্তরটি তাঁর বিশাল বড়ো,বুক ভর্তি মায়া,
সব মায়ের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।