তুমি পর্যন্ত
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রথম, দ্বিতীয় তারপর...
তৃতীয় দরজার পর
আমার একটি মুখছবি ছাড়া
এখন আর কিছুই দেখতে পাবে না তুমি ।
তোমার আলোকে বাঁধন দিয়ে
প্রেম করছিলাম
তুমি পর্যন্ত!
ছায়া এসে শেষ করলো শেষে
আমাদের গল্প।
তারপরও...
অনেকদিন চোখ রেখেছি-
তোমার ছকে।
তোমাকে দহন দিয়েছি-
আমার বুকে।
ধীরে ধীরে...
ধৃত হয়েছ তুমি
ধারন হয়েছ তুমি
চোখের দেখাকে আজ মুক্তি দিয়েছি মনে।
আমার স্বপ্নগুলো এখন তোমার,
আমার চাওয়াগুলো এখন তোমার,
আমার না পাওয়া
আমার পাওয়া
আমার অভাব
আমার পূর্ণতা
সব এখন তোমার
আর
তুমি পর্যন্তই।
শুধু আমাকে আটকে গেছি একটি মুখছবিতে,
তাকেও রেখে গেলাম এখানে
তুমি পর্যন্ত।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার...
...বাকিটুকু পড়ুনমনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন
গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ
সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন