somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুরঃ এ স্মাইল ফ্রম দ্য ওয়েস্ট

১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


[প্রকৃত ছবি - ইভান ভিয়েরা]

আমার মৃত্যুর পরে
একবার হলেও সেই চোখের ছায়া
পড়বে এই ঘরে
সুরের এমন এক জগত আমাকে চেনাতে এসে
আমার হৃদয়ের ছায়ায় তারও একটা আলোহীন অংশ, না চাইতেও,
সে ফেলে গেছে।
আমার লিখতে ইচ্ছা হয় না, চার দিন হয়ে গেলো। কথাদের তর্কে-বিতর্কে
ঘুমকেও অনেকরাত কাছে আসতে দিতে পারিনি। তবু
এরকম সুরেদের মাঝে হারিয়ে যাওয়া যায় তখনও।
এরকম সুরে, হারিয়ে যাওয়া থাকে
মিছে মিছে স্মৃতির পিছু নেওয়া থাকে
পিছুটান থাকে। হাসিও থাকে
আক্ষেপের হাসি।

একটা ব্যর্থ অতীতের সংক্ষিপ্ত আক্ষেপের হাসি; তবুও কেন জানি সে হাসি মুখে পড়তেই
নিজেকে আমার অনেক ভালো লাগে। ভালো লাগে আমার অস্তিত্বকে। অস্তিত্ব—
যাকে দীর্ঘ পথ দেখাবার জন্য তার মতোন কোনো ছায়ার জন্মকে এই পৃথিবী বারবার গর্ভ দিয়ে দেয়।
পশ্চিম সমুদ্রে মায়ারা পড়ে থাকে, কান খোলা রেখে। দূর থেকে কেঁদে ভেসে আসে সুর। তেমনি সুর।
কোন সে জানালা থেকে দৃষ্টির কৌতূহলী আবেদন একবার ছুঁয়ে গেছিলো তাকে, তার ভাবনাকে-
ভাবলে আজও মন কাঁপে।
বাতাসে বাতাসে অনুভূতির অস্ফুট হয়ে যাওয়া প্রভাব,
না না হয়ে থাকা ভাব,
দৃশ্যতা-অদৃশ্যতা
সবকিছু
তাকে ঘেরা।
সব অয়োময়োতা
আর সুখো বোধন
তাকেই জানাতে চায় অনেক কথা।
তবু একটা কথা, গোছানো কথাদের ভিড় ছেড়ে বারবারই ইচ্ছে করে হারিয়ে যেতে চায় ইচ্ছের বাইরে।
.. না বললেও সে শুনে নেবে, কোনো না কোনোদিন।

এই ছোট ছোট আনন্দ বুঝে নেবার অধিকার যে দিয়েছিলো একদিন,
এই ছোট ছোট বুঝে পাওয়া।
সচেতনে নয়, এসব অবচেতন-অচেতন ভালোলাগারা অধিকারে পরিণত হয়
কবে যে কীভাবে,
জীবনের খানিকটা সময়ে!
অথচ
মনে রাখি
চিরকাল...... ।।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৮
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"সুপ্রিম কোর্টের আইনজীবী চৌতালী রায়ের অজ্ঞতা না ধৃষ্টতা ?"

লিখেছেন আরািফন, ২০ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

একজন আইনজীবী হয়েও সে যেভাবে বাংলাদেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে আলাদা প্রদেশ গঠনের হুঁশিয়ারি দেখিয়েছেন,তা দেশের প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
অধিকার আদায়ের আন্দোলনের নামে দেশের মানচিত্র খণ্ডিত করার হুমকি কোন নাগরিক... ...বাকিটুকু পড়ুন

ভালো লাগে

লিখেছেন আরমান আরজু, ২০ শে জুন, ২০২৬ রাত ৮:৪৮

এরা কারা, কী এদের পরিচয়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে জুন, ২০২৬ রাত ১:৪৮


যা আশঙ্কা করা হয়েছিল, ঠিক তাই ঘটছে। ‘আজাদ পার্টি’ নামের একটি নতুন ভূঁইফোড় রাজনৈতিক সংগঠনের ব্যানারে গতকাল ভারতীয় দূতাবাস অভিমুখে যে মিছিল এবং ঘেরাও কর্মসূচি করা হলো, তা কোনো... ...বাকিটুকু পড়ুন

আজ বিশ্ব বাবা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২১ শে জুন, ২০২৬ ভোর ৫:৩৬

বাবা: নীরব ত্যাগের এক অনন্ত মহাকাব্য।
========================
আজ বিশ্ব বাবা দিবস। আমাদের দেশে মা দিবস যতটা জাঁকজমক ও আবেগের সঙ্গে পালিত হয়, বাবা দিবস ততটা আলোচনায় আসে না। অথচ একজন সন্তানের জীবনে... ...বাকিটুকু পড়ুন

৫০১ নাম্বার রুম কি বিজয় নাকি লাম্পট্যর সাক্ষী।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৫:২৮





মাওলানা মামুনুল হক নামের হেফাজত ইসলামের এক নেতা তার ফেসবুক ওয়ালে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। তার এই পোস্টটি এক অদ্ভুত রসাত্মক ট্র্যাজেডি।

লেখাটি পড়লে মনে হয়, তিনি... ...বাকিটুকু পড়ুন

×