
[ছবি - Vilhjálmur Ingi Vilhjálmsson]
তোমার গেঁথে যাওয়া টাইম ক্যাপস্যুলে খুব পুরনো হয়ে আছি
আর তুমি এখনও সেই টই টই খোকন,
এই ভালো থাকার বহু না-কারণে
তবু অনেক ভালো থাকার গুপ্ত অবগাহন
-
উপেক্ষা করা যায় না, তবু।
কোথাও কারো কাছ থেকে লুটে যায় ভালো থাকার আশাগুলো
কোথাওবা এমনিই লুটিয়ে পড়ে থাকে ভালো থাকারা,
-
তখনও
একটু হাসতে হয়
আর একটু না বুঝিয়ে— বুঝতে দিতে হয়।
কোথাও ধারণারা ভুল হয়ে জন্ম নেয় আপন গর্ভে,
ব্যাঙের ছাতার মতোন
কোথাওবা ছুরিগুলো নকশায় নকশায়
ভাসায়
যন্ত্রণার ক্ষরণ...,
তবু,
তবুও...
আর তুমি এখনও সেই টই টই খোকন।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




